এক্সপ্লোর

Dev on Rampurhat Violence: ক্ষমতার নেশায় এমন যাতে না হয়ে যায়, যাতে মানুষ মানুষকেই চিনতে পারল না, মন্তব্য দেবের

Birbhum Violence: কী হয়েছিল সেই রাতে? ভাদু শেখ-খুনের পরে কারা এসেছিল হাসপাতালে? ২৬টি ক্যামেরায় নজর সিবিআইয়ের। পুলিশ-দমকলের বয়ান রেকর্ড।

কলকাতা: ক্ষমতার নেশায় এমন যাতে না হয়ে যায়, যাতে মানুষ মানুষকেই চিনতে পারল না। রামপুরহাট হত্যাকাণ্ড (Rampurhat Killings) নিয়ে মন্তব্য তৃণমূল (TMC) সাংসদ, অভিনেতা দেবের (Dev)।

বগটুইয়ের ঘটনা নিয়ে উত্তাল রাজ্য

বগটুইয়ের ঘটনা নিয়ে রাজ্য উত্তাল। বিরোধী দলগুলি এই ঘটনা নিয়ে রাজ্য সরকার ও শাসক দলের সমালোচনায় সরব। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই। এরই মধ্যে রামপুরহাট নিয়ে মুখ খুললেন দেব। 

খুনের বদলা নিতেই হামলা?

তৃণমূল নেতা ভাদু শেখ খুনের বদলা নিতেই কি রামপুরহাটের বগটুই গ্রামে একের পর এক বাড়ি জ্বালানো হয়েছিল? নিহত তৃণমূল নেতার অনুগামীরাই কি বাড়িগুলিতে আগুন দিয়েছিল? হাসপাতাল থেকে ফেরার পরই কি আগুন ধরানো হয়েছিল? এই গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নেরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা। আর এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সিসিটিভি ফুটেজ। 

এর মধ্যে এবিপি আনন্দর হাতে এসেছে সেই রাতে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের সিসিটিভি ফুটেজ। যেখানে আহত ভাদু শেখকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর, কী কী হয়েছিল, তার ধারাবাহিক ছবি ধরা পড়েছে। ফুটেজে দেখা যাচ্ছে, ২১ মার্চ রাত সোয়া আটটার একটু পরে হাসপাতালের সামনে এসে দাঁড়ায় একটি অ্যাম্বুল্যান্স। ছুটতে ছুটতে হাসপাতালে ঢোকে তিন তরুণ। এরপর সেই স্ট্রেচারে শুইয়ে হাসপাতালের ইমার্জেন্সিতে ঢোকানো হয় বোমায় আহত তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখকে। ঘড়িতে তখন রাত ৮টা বেজে ১৯ মিনিট। তিন তরুণের পিছন পিছন ইমার্জেন্সিতে ঢোকে দলে দলে লোকজন। এরপর থেকে হাসপাতালে শুরু হয় ভাদু শেখের অনুগামীদের ঘন ঘন আনাগোনা। রাত সাড়ে আটটা নাগাদ আবার একদল লোক রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ঢোকে। এর মধ্যে হাসপাতালে ঢোকেন একদল মহিলা। তাঁদের মধ্যে ছিলেন ভাদু শেখের স্ত্রী-ও। এর মধ্যে দফায় দফায় দলে দলে লোক হাসপাতালে ঢুকতে আর বেরোতে থাকে।

গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজ

রাত ৮টা বেজে ৩৮ মিনিটে ভাদু শেখের অনুগামীদের একটা বড় দলকে হাসপাতাল থেকে বেরোতে দেখা যায়। রাত ৮টা ৪৩ মিনিটে দেখা যায়, আরেকটি বড় দল হাসপাতাল ছেড়ে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর ইমার্জেন্সি থেকে স্ট্রেচারে শুইয়ে বার করে আনা হয় ভাদু শেখকে। রাত ৮টা বেজে ৪৬ মিনিটে ইমার্জেন্সি থেকে একদল লোককে বেরোতে দেখা যায়। তাঁদের মধ্যে ছিলেন রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় ওরফে সমু। 

প্রত্যক্ষদর্শীদের অনেকে অভিযোগ করেছেন, হাসপাতাল থেকে ফিরে অনেকে মিলে বগটুই গ্রামে গিয়ে হামলা করেন। এই প্রেক্ষাপটে হাসপাতালের সিসিটিভি ফুটেজে তৃণমূল বিধায়কের ভাইপোর ছবি ধরা পড়ায় বিতর্ক তৈরি হয়েছে। 

সেরা শিরোনাম

West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget