এক্সপ্লোর

Visva Bharati Plaque Row: ‘মুখরক্ষার চেষ্টা’, ‘আরও আগে হলে...’, বিশ্বভারতীর ফলক বিতর্কে কেন্দ্রীয় হস্তক্ষেপ, প্রতিক্রিয়া রাজনীতিকদের

Visva Bharati University: UNESCO হেরিটেজ ঘোষিত হওয়ার পর বিশ্বভারতীর প্রাঙ্গনে একাধিক নয়া ফলক বসানো হয়।

কলকাতা: বিশ্বভারতীর ফলক বিতর্কে অবশেষে কেন্দ্রীয় হস্তক্ষেপ। বিশ্বভারতী কর্তৃপক্ষকে চিঠি দিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক জানিয়েছে, ফলকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা উপাচার্যের নাম রাখা যাবে না, নতুন ফলক বসাতে হবে। বিতর্কের মুখে পড়েই কি শেষ মেশ বিষয়টিতে কেন্দ্র হস্তক্ষেপ করল, উঠছে প্রশ্ন। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলার রাজনীতিকরাও। (Visva Bharati Plaque Row)

UNESCO হেরিটেজ ঘোষিত হওয়ার পর বিশ্বভারতীর প্রাঙ্গনে একাধিক নয়া ফলক বসানো হয়। কিন্তু কোনওটিতেই বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথের উল্লেখ নেই. বরং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সদ্য মেয়াদোত্তীর্ণ বিদ্যুৎ চক্রবর্তীর নাম উপাচার্য হিসেবে লেখা ছিল। সেই নিয়ে বিতর্ক শুরু হতে সময় লাগেনি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের ডাক দেন যেমন, তেমনই বিজেপি নেতা অনুপম হাজরাও বিষয়টি নিয়ে সরব হন। বাম-কংগ্রেসও এ নিয়ে প্রতিবাদ জানায়। (Visva Bharati University)

তাই কেন্দ্রীয় হস্তক্ষেপের পর সব দলই ফলক বিতর্ক নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। বিজেপি নেতা অনুপম হাজরা এবিপি আনন্দে বলেন, "কেন্দ্রের এই নির্দেশকে স্বাগত জানাই। আশাকরি বর্তমান উপাচার্য যথেষ্ট বিজ্ঞ। কমিটি গঠন করে, আশ্রমিক, প্রাক্তনী, কবিগুরুর ভাবধারায় যাঁরা অনুপ্রাণিত, তাঁদের আবেগকে সম্মান দিয়ে মানানসই ফলক বসাবেন। ফলকের নকশা কী হবে, তাতে কী লেখা থাকবে, আশাকরি কারও ভাবাবেগে আঘাত না করেই সিদ্ধান্ত নেবেন।"

আরও পড়ুন: Visva Bharati Plaque Row: প্রধানমন্ত্রী-উপাচার্যের নাম রাখা যাবে না, ফলক বিতর্কে বিশ্বভারতীকে নির্দেশ কেন্দ্রের

বিজেপি-র রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। আরও আগে হলে ভাল হতো। কবিগুরুর নাম নিয়ে বিতর্ক হোক, সেই বিতর্ক রাজনৈতিক কাদা ছোড়াছুড়িতে পরিণত হোক, কোনও অবস্থাতেই তা চাই না আমরা। বিশ্বভারতী, রবীন্দ্রনাথ এবং ফলক নিয়ে এই বিতর্ক অনভেপ্রেত। এটা রবীন্দ্রপ্রেমীদের জন্য অনভিপ্রেত।"

কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়ের বক্তব্য, "বিলম্বিত বোধোদয়। দেরিতে হলেও, বোধোদয় হল। এটাই তো হওয়া উচিত? প্রথমে অযোগ্যদের দায়িত্ব না দিলে, এই বিতর্কই হতো না। রবীন্দ্রনাথের নিজের জায়গায়, তাঁরই নাম নেই! এটা আশ্চর্যজনক বিষয়। আসলে নাম পরিবর্তন, ইতিহাস মুছে দেওয়া কেন্দ্রের একটা প্রথা। ওরা আরএসএস, নাগপুরের ইতিহাস পড়াতে চায় সকলকে। আজ যা করল, অনেক আগেই তা করা উচিত ছিল। নরেন্দ্র মোদি এবং শিক্ষামন্ত্রকের উচিত ক্ষমা চাওয়া।"

ফলক বিতর্কে শান্তিনিকেতনে টানা দুই সপ্তাহ আন্দোলন চালিয়েছে তৃণমূল। ফলক পাল্টানো না পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছিলেন মমতা। কেন্দ্রীয় নির্দেশ আসার পর তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, "আগের উপাচার্য বিশ্বভারতীর মোদিকরণ করতে চেয়েছিলেন। রবীন্দ্রচর্চা থেকে সরে এসে, বিশ্বভারতীকে আরএসএস-এর চর্চা, মোদির জয়গান কেন্দ্রে পরিণত করতে চেয়েছিলেন উনি। বাংলা-সহ গোটা দেশে এই ফলক নিয়ে নিন্দার ঝড় ওঠে। তাতেই ফলক সরিয়ে নিতে বাধ্য হয়েছে। এখন নিজেদের মুখরক্ষা করছে ওরা।"

বিশ্বভারতী সূত্রে খবর, গত মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক চিঠি দিয়ে ফলক পাল্টানোর নির্দেশ দেয়। বলা হয়, বর্তমানে যে ফলক আছে তা পাল্টাতে হবে। তার পরিবর্তে বসাতে হবে নতুন ফলক, যাতে আচার্য তথা প্রধানমন্ত্রীর নাম থাকবে না। থাকবে না উপাচার্যের নামও। নতুন ফলকে কী লেখা হবে, তা ঠিক করতে কর্তৃপক্ষকে কমিটি গড়ার নির্দেশও দিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। শিক্ষামন্ত্রকের চিঠি পাওয়ার পরেই চার জন অধ্যাপককে নিয়ে কমিটি গড়েছে বিশ্বভারতী।

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget