এক্সপ্লোর

Anish Khan Death Update : 'আমাকেও কেনার জন্য এসেছিল, মাথা বিক্রি করার লোক নই' সিবিআই তদন্তে অনড় থেকে বিস্ফোরক আনিস খানের বাবা

Anish Khan Father on Mamata Banerjee : 'তিনি বললেন যে উপপ্রধান মারা গিয়েছেন তিনিও তৃণমূলের লোক, আর যারা পুড়িয়ে মেরেছে তারাও তৃণমূলের লোক, তাহলে ওনার দলের লোকই পুড়িয়ে মারবে আর উনি দেখভাল করবেন!'

উজ্জ্বল মুখোপাধ্যায়, আমতা (হাওড়া) : রামপুরহাটকাণ্ড (rampurhat violence) নিয়ে বলতে গিয়ে বিস্ফোরক সালেম খান। সিবিআই তদন্তের দাবিতে অনড় মৃত ছাত্রনেতা আনিস খানের (anish khan) বাবা কড়া ভাষায় সমালোচনা করলেন রাজ্য সরকারের (west bengal government)। আনিস খানের বাবা বলেছেন, 'আমাকেও কেনার জন্য এসেছিল, আমি কেনার লোক নই, আমি মাথা বিক্রি করার লোক নই। আমাকেও দুটো চাকরি, পাঁচ লক্ষ টাকা দেওয়ার জন্য এসেছিল, আমি বলে দিয়েছি, ওনাদের কাছে মাথা বিক্রি করব না। টাকা বা চাকরির দরকার নেই। আমার সুবিচার চাই। ন্যায়বিচার চাই।' পাশাপাশি ছেলের মৃত্যুর ন্যায়বিচারের জন্য তিনি সিবিআই তদন্তই (CBI probe) চাইছেন বলে ফের একবার পরিষ্কার জানিয়ে দিয়েছেন সালেম খান।

রামপুরহাটকাণ্ড নিয়ে কী বললেন আনিস খানের বাবা

রামপুরহাটকাণ্ডে মৃতদের পরিবারগুলিকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) নির্দেশের পরই গ্রেফতার করা হয়েছিল তৃণমূল নেতা আনিরুল হোসেনকে। শুক্রবার অবশ্য রাজ্যের থেকে তদন্তভার নিয়ে সিবিআইকে গোটা বিষয়টির বিস্তারিত তদন্তের দায়ভার দিয়েছে কলকাতা হাইকোর্ট। গোটা বিষয়টি নিয়ে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর ভূমিকায় যে তিনি সন্তুষ্ট নন, সেটাই প্রকাশ করেছেন সালেম খান। আনিস খানের বাবা বলেছেন, 'রামপুরহাটে তো ১০-১১ জনকে পুড়িয়ে মারা হল। সেখানে গিয়ে দিদি মৃতদের পরিবারকে ৫ লক্ষ করে টাকা, ঘর বানানোর জন্য ২ লক্ষ করে টাকা দেওয়ার কথা প্রচার করে এলেন। তিনি বললেন যে উপপ্রধান মারা গিয়েছেন তিনিও তৃণমূলের লোক, আর যারা পুড়িয়ে মেরেছে তারাও তৃণমূলের লোক, তাহলে ওনার দলের লোকই পুড়িয়ে মারবে আর উনি দেখভাল করবেন! আর তাদের টাকা দেবেন, এই তো আমাদের মুখ্যমন্ত্রীর অবস্থা।'

এদিকে, আনিস খানের মৃত্যুর পর ৪২ দিন কেটে গেলেও এখনও তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়ার জেরে সরকার ও তদন্তকারীদের উদ্দেশ্যে ক্ষোভ উগরে দেন মৃত ছাত্রনেতার গ্রামের লোকজন। বিরোধী দলের নেতারা আনিসের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করলেও তৃণমূলের নেতারা সেখানে পৌঁছতেই প্রবল বিক্ষোভের মুখে পড়েন।

আরও পড়ুন- 'গো ব্যাক' স্লোগান, আমতায় গ্রামবাসীদের বিক্ষোভে আনিস খানের গ্রামে ঢুকতে পারলেন না ফিরহাদ হাকিম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget