এক্সপ্লোর

Birbhum News: ফের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তৃণমূলে, বীরভূমের ঘটনায় জখম ১

TMC Inner Clash:ফের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তৃণমূলে, এবার বীরভূমের দুবরাজপুর থানার পদুমা গ্রাম পঞ্চায়েতের বসহরী গ্রামে ঘটনাটি ঘটে। তাতে দলেরই এক কর্মী আহত বলে খবর।

ভাস্কর মুখোপাধ্যায় ও এরশাদ আলম, বীরভূম: ফের গোষ্ঠীদ্বন্দ্বের (TMC inner clash) অভিযোগ তৃণমূলে (TMC), এবার বীরভূমের দুবরাজপুর থানার পদুমা গ্রাম পঞ্চায়েতের বসহরী গ্রামে ঘটনাটি ঘটে। তাতে দলেরই এক কর্মী আহত (injury) বলে খবর।

কী হয়েছে?
স্থানীয় সূত্রে খবর, তৃণমূল কর্মী বিপত্তারণ ভাণ্ডারি-সহ চার জন বাসহরী গ্রাম থেকে ওই পঞ্চায়েতেরই সেকেন্দ্রাপুর গ্রামে যাচ্ছিলেন। পদুমার প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি মুকুল মণ্ডলের বাড়িতে অগ্রহায়ণে কালীপুজোর অনুষ্ঠানের জন্য চাঁদা আনতেই তাঁরা বেরিয়েছিলেন বলে খবর। কিন্তু কিছুটা দূরে বসহরী গ্রামেই তাঁদের পথ আটকান পদুমার বর্তমান তৃণমূলের অঞ্চল সভাপতি তরুণ গড়াইয়ের লোকজন, অন্তত তেমনই অভিযোগ। প্রায় ৩০ থেকে ৩৫ জন লাঠি, রড ও টাঙ্গি নিয়ে তাঁদের উপর চড়াও হয়েছে বলে দাবি। তাঁদের মধ্যে বিপত্তারণ ভাণ্ডারিকে গুরুতর আহত অবস্থায় দুবরাজপুর গ্রামীণ হাসপাতাল নিয়ে এলে চিকিৎসক তাঁকে সিউড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করেন। বিপত্তারণের দুই পা ও এক হাতে আঘাত গুরুতর। মাথাতেও আঘাত লেগেছে। সেখানে সেলাই করতে হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। পাশাপাশি, তাঁর পিঠেও আঘাত বেশ গুরুতর। বিপত্তারণ ভাণ্ডারির সঙ্গে থাকা অন্যান্যরা মার খেয়ে কোনওক্রমে পালিয়ে যান বলে জানান।

আগেও ঘটেছে...
দলের মধ্য়ে গোষ্ঠীকোন্দলের অভিযোগ নতুন নয় তৃণমূলে। চলতি মাসের গোড়াতেই মালদার চাঁচলেও  প্রকাশ্যে এসেছিল এমনই একটি বিষয়। অঞ্চল ও ব্লক কমিটি গঠন নিয়ে ক্ষোভ তৈরি হয়েছিল সেবার। বিধায়কের বিরুদ্ধে ঠিকাদার নিয়ে দল পরিচালনা করার অভিযোগ আনেন মালদা জেলা পরিষদ সদস্য সামিউল ইসলাম। জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির কাছে বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জিও জানান সামিউল। পাল্টা সামিউলকে কটাক্ষ করেন বিধায়ক নীহাররঞ্জন ঘোষের। বলেন, "যারা বিধানসভা নির্বাচনে বিরোধীদের কাছে বিক্রি হয়ে গিয়েছিল ,মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট করেছিল, তাদের মুখে এ কথা শোভা পায় না।" পঞ্চায়েত নির্বাচনের আগে কে টিকিট পাবেন, দল কাকে টিকিট দেবে, তা নিয়েই তৃণমূলের অন্দরে কলহ শুরু হয় বলে শোনা গিয়েছে। পরদিনই  কোচবিহারে অঞ্চল সভাপতিকে নিয়ে সংঘাতের কথা শোনা যায়। মাথাভাঙা ২ নম্বর ব্লকের ফুলবাড়ি, রুইডাঙার পর বড় শৌলমারি অঞ্চলে নতুন তৃণমূল সভাপতিকে অপসারণের দাবিতে অঞ্চল কমিটির সাধারণ সম্পাদকের নেতৃত্বে মিছিল করেন তৃণমূল কর্মীদের একাংশ। দল নির্বাচিত করেছে, আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব, প্রতিক্রিয়া নতুন অঞ্চল সভাপতির।

আরও পড়ুন:১০০ দিনের কাজ প্রকল্পে একাধিক দুর্নীতি, আদালতে সরব শুভেন্দু

 

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
Tulu Mondal: হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget