এক্সপ্লোর

Suvendu Adhikari: ১০০ দিনের কাজ প্রকল্পে একাধিক দুর্নীতি, আদালতে সরব শুভেন্দু

100 Days Work: কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের রিপোর্ট তুলে ধরে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সৌভিক মজুমদার, কলকাতা: ১০০ দিনের কাজ নিয়ে বারবার অভিযোগ জানিয়েছিল বিজেপি। এই নিয়ে আদালতে মামলাও দায়ের করেছিলেন শুভেন্দু অধিকারী। এদিন ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগে আদালতে সরব হলেন বিরোধী দলনেতা।

কোন রিপোর্ট নিয়ে অভিযোগ:
কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের রিপোর্ট তুলে ধরে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর অভিযোগ, ১০০ দিনের কাজে ব্যাপক দুর্নীতির হদিশ মিলেছে। তাঁর দাবি, 'কয়েকটি ক্ষেত্রে জেলাশাসক ও বিডিও-র এফআইআরের সুপারিশ কার্যকর করা হয়নি। বহু ব্লকে জনসংখ্যার তুলনায় জবকার্ড বেশি রয়েছে।' বেসরকারি সংস্থায় কর্মরত ব্যক্তিরও জবকার্ড রয়েছে, অভিযোগ শুভেন্দুর। আজ হাইকোর্টে অতিরিক্ত হলফনামা পেশ করেন তিনি।

আগামী সোমবার ফের এই মামলায় শুনানি।


গ্রাম বাংলায় দারিদ্রসীমার নীচে থাকা বাসিন্দাদের, আর্থিকভাবে পিছিয়ে পড়া অংশের নিশ্চিত আয়ের অন্যতম উৎস একশো দিনের প্রকল্প। তৃণমূল সরকার, সবসময়েই এই প্রকল্পকে গুরুত্ব দেওয়ার কথা বলে এসেছে। ১০০ দিনের প্রকল্পের কাজের নিরিখে দেশের মধ্যে প্রথম বাংলা, এমনও হয়েছে। এবার সেই প্রকল্প নিয়েই উঠল দুর্নীতির অভিযোগ। নিয়োগ দুর্নীতি মামলা, গরুপাচার মামলা নিয়ে এখন রাজ্য-রাজনীতি সরগরম।  সব ঠিক থাকলে বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। ঠিক তার আগে ১০০ দিনের প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ। অভিযোগ তুললেন খোদ রাজ্যের বিরোধী দলনেতা। অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থও হয়েছেন তিনি। গ্রাম বাংলায় আয়ের অন্যতম উৎস এই প্রকল্প। ফলে পঞ্চায়েত ভোটের আগেই সেই প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠায় চাঞ্চল্য রাজনৈতিক মহলে। 

বরাদ্দ নিয়ে তরজা: 
দীর্ঘদিন ধরেই কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব রাজ্যের শাসক দল। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বারবার এই নিয়ে সরব হয়েছেন। যে যে প্রকল্পের জন্য প্রাপ্য টাকা মিলছে না বলে অভিযোগ করা হয়েছে, তার মধ্যে অন্যতম ১০০ দিনের প্রকল্প। সম্প্রতি ঝাড়গ্রাম সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও এই বিষয়টি নিয়ে সরব হন তিনি। ওই সভায় তিনি বলেন, 'ভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, 'রাজ্য (West Bengal) থেকে জিএসটির নামে টাকা তুলে নিয়ে যায় কেন্দ্র। রাজ্য থেকে নিয়ে যাওয়া সেই টাকা থেকেই ১০০ দিনের কাজের জন্য দেয়। ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র। এটা কারও দয়ার টাকা নয়, রাজ্যের প্রাপ্য। রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্র। বাধ্যতামূলক সত্ত্বেও টাকা দিচ্ছে না কেন্দ্র।'  

এই অভিযোগ সবসময়েই উড়িয়ে দিয়েছে বিজেপি। এবার ওই প্রকল্প নিয়েই আদালতে মামলা দায়ের করেছেন বিরোধী দলনেতা।

আরও পড়ুন: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর সিবিআই, ২০ জন চাকরিপ্রার্থী,চাকরি প্রাপককে তলব

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : NEET-কাণ্ডের প্রতিবাদের নামে তাণ্ডব, পুনর্নির্মাণের জন্য ধর্মতলায় অভিযুক্তকে খালি পায়ে হাঁটাল পুলিশ
NEET-কাণ্ডের প্রতিবাদের নামে তাণ্ডব, পুনর্নির্মাণের জন্য ধর্মতলায় অভিযুক্তকে খালি পায়ে হাঁটাল পুলিশ
Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কলকাতার আরও ১ ব্লাড ব্যাঙ্কের নামে গুরুতর অভিযোগ, কী কী কীর্তি ফাঁস ?
রক্ত নিয়ে বেআইনি কারবার, কলকাতার আরও ১ ব্লাড ব্যাঙ্কের নামে গুরুতর অভিযোগ, কী কী কীর্তি ফাঁস ?
Saayoni Ghosh : প্রশ্নফাঁস রুখতে কড়া কেন্দ্র, আজ সংসদে পরীক্ষা-বিল, কী বললেন সায়নী ঘোষ
প্রশ্নফাঁস রুখতে কড়া কেন্দ্র, আজ সংসদে পরীক্ষা-বিল, কী বললেন সায়নী ঘোষ
NEET-কাণ্ডে কলকাতায় ধুন্ধুমারে এবার গ্রেফতার ওয়াকার আজম, মহঃ জাভেদ, লাগু গুন্ডাদমন আইন
NEET-কাণ্ডে কলকাতায় ধুন্ধুমারে এবার গ্রেফতার ওয়াকার আজম, মহঃ জাভেদ, লাগু গুন্ডাদমন আইন

ভিডিও

Bidhannagar News: বিধাননগরের বুকে গড়ে উঠতে চলেছে স্পোর্টস অ্যাকাডেমি
Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget