এক্সপ্লোর

Abhishek Banerjee: নবজোয়ার যাত্রার ১৭তম দিন, আজও অনুব্রতর জেলাতেই অভিষেক

কঙ্কালিতলা মন্দিরে পুজো দেওয়ার পর, লাভপুরে সভা করবেন অভিষেক। নানুরে জনসংযোগের পর অধিবেশন রয়েছে। আজ নানুরেই রাত্রিবাস করবেন অভিষেক

বীরভূম: তৃণমূলে নবজোয়ার যাত্রার ১৭ তম দিনে আজও অনুব্রতর জেলাতেই থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে বোলপুর বিধানসভার ইলামবাজারে রোড শো, এরপর রামনগর ও বোলপুরে জনসংযোগ কর্মসূচি রয়েছে। কঙ্কালিতলা মন্দিরে পুজো দেওয়ার পর, লাভপুরে সভা করবেন অভিষেক। নানুরে জনসংযোগের পর অধিবেশন রয়েছে। আজ নানুরেই রাত্রিবাস করবেন অভিষেক। কাল পূর্ব বর্ধমানে তৃণমূলের নবজোয়ার যাত্রা। 

 বীরভূমে চূড়ান্ত বিশৃঙ্খলা: গত ৯ মে,  বীরভূমে নবজোয়ার কর্মসূচির শুরুর দিনেই চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যেতেই কর্মীদের মধ্য়ে শুরু হল ব্যালট নিয়ে অশান্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম খেতে হল পুলিশকে। অন্যদিকে, সায়েন্স সিটিতে অমিত শাহের অনুষ্ঠান শুরুর আগে পাস নিয়ে ধস্তাধস্তিতে জড়ালেন দর্শকরা।

বীরভূমে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের 'নবজোয়ার' কর্মসূচির শুরুর দিনেই তুমুল বিশৃঙ্খলা। ব্যালট বিশৃঙ্খলার ছবির পুনরাবৃত্তি দেখা গেল বীরভূমেও। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাওয়ার পরই মুরারইয়ের চাতরা হাইস্কুল মাঠে কর্মীদের মধ্যে শুরু হল তুমুল হাতাহাতি। ব্যালট বক্স তুলে নিয়ে পালাতে দেখা গেল তৃণমূল কর্মীদের। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটতে হল পুলিশকে।নবজোয়ার কর্মসূচির শুরুর দিন থেকেই বিশৃঙ্খলার ছবি সামনে এসেছে, এরপর, অনুব্রতহীন বীরভূমে অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে আলাদা নজর ছিল রাজনৈতিক মহলের। সেখানেও প্রার্থী বাছাই ঘিরে তৈরি হল ধুন্ধুমার পরিস্থিতি। 

সোমবার রাতে বড়ঞায় তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে ভোটাভুটির সময় সংঘর্ষে জড়াতে দেখা যায় তৃণমূলের দুই গোষ্ঠীকে। ক্যাম্পের বাইরে তুলে ফেলে দেওয়া হল ব্যালট বক্স।

তার আগে কোচবিহারের গোসানিমারিতে ছিঁড়ে কুচিয়ে ফেলে দেওয়া হয় ব্য়ালট পেপার। ভেঙে দেওয়া হয় গোটা ব্য়ালট বক্সই! এরপর সাহেবগঞ্জেও সামনে আসে ব্যালট বিশৃঙ্খলার ছবি। জলপাইগুড়ির রাজগঞ্জেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। 

এরপর উত্তর দিনাজপুরের করণদিঘিতে অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের সভা শেষে মিনিট দশেক ধরে নেতা-কর্মীদের মধ্যে তুমুল হাতাহাতির ছবিও সামনে এসেছে। করণদিঘি। এই নিয়ে বারবার কড়া বার্তাও দিতে শোনা গেছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে। 

তৃণমূলের অন্দরের কোন্দল: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচির প্রস্তুতি বৈঠক ঘিরে বীরভূমের সাঁইথিয়ায় প্রকাশ্যে আসে তৃণমূলের অন্দরের কোন্দল। বৈঠকে গেলেন না তৃণমূলের সাঁইথিয়া ব্লক সভাপতি সাবের আলি খান। যদিও দলীয় কোন্দলের কথা অস্বীকার করেছে তৃণমূল। ঘটনায় শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি। তৃণমূল ব্লক সভাপতি অবশ্য প্রতিক্রিয়া দিতে চাননি।   

পাশাপাশি এদিনই বীরভূম থেকেএজেন্সির বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। বললেন, অমিত শাহকে জিজ্ঞাসাবাদ এবং তাঁর ছেলেকে গ্রেফতারের দাবি। তিহাড়ে বন্দি অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়ে, বীরভূম থেকে এভাবেই এজেন্সির বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। জবাবে পাল্টা সুর চড়িয়েছিল বিজেপিও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Tulu Mondal: আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget