এক্সপ্লোর

Birbhum News: শাল নদীর চরে কী আছে ওই ব্যাগে ? উঁকি দিতেই থরহরি কম্প

Birbhum Bomb Rescue: নানুর থানার ব্রাহ্মণখন্ড এবং তাকোড়া গ্রামের বাইরে মাঠ থেকে চার ড্রাম বোমা উদ্ধার..

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম:  লোকসভা ভোট (Lok Sabha Election 2024) যত এগিয়ে আসছে, বীরভূমের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে তাজা বোমা (Bomb Rescue)। সোমবার রাতে এবং মঙ্গলবার সকালে নানুর, কীর্নাহার এবং ইলামবাজার থানা এলাকায় ২০০ এর বেশি বোমা উদ্ধার। এই ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।  

নানুর থানার ব্রাহ্মণখন্ড এবং তাকোড়া গ্রামের বাইরে মাঠ থেকে দু-ড্রাম করে মোট চার ড্রাম বোমা উদ্ধার হয়েছে। বোমা গুলি প্লাস্টিকের ড্রামে রাখা ছিল। চারটি ড্রামে ১৫০ মত বোম রয়েছে। একই ভাবে নানুরের বেলুটি গ্রাম থেকে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।  তার কাছ থেকে একটি ওয়ান শাটার এবং একটি গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশের সন্দেহ ওই ব্যাক্তিকে জেরা করলে আরও আগ্নেয়াস্ত্র পাওয়া যেতে পারে। 

অন্য দিকে নানুরের পাশে কীর্নাহার থানা এলাকায় সরডাঙা গ্রামের মাঠ থেকে দুটি প্লাস্টিকের ড্রাম ভর্তি বোমা উদ্ধার করেছে পুলিশ।  গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান।একই ভাবে ইসলামবাজার থানার নাচন্সা গ্রামের কাছে শাল নদীর চর থেকে দুটি ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করে পুলিশ। বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। মূলত, এর আগে পাড়ুই এবং মারগ্রাম থানা এলাকা থেকে বোমা উদ্ধার করেছে পুলিশ।এদিকে এত বোমা উদ্ধার হলেও কারা এই বোমা রেখেছে বা কারা এই বোমা তৈরি করছে তাদের কাউকে পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি। তাই পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেতে শুরু করেছে।

প্রসঙ্গত,  অতীতে বোমাকে বল ভেবে খেলতে গিয়ে জখম হয়েছিল তিন শিশু। ঘটনাটি ঘটেছিল মুর্শিদাবাদের ফারাক্কা ব্লক এলাকায়। আমবাগাতে খেলতে গিয়েছিল নিছক আর দশটা দিনের মতোই। কিন্তু সেখানে পড়ে থাকা বোমাকে বল ভেবে খেলতে গিয়েই মর্মান্তিক ঘটনা হয়।এখানেই শেষনয়, আগেই বনগাঁয় বোমা ফেটে ১১ বছরের বালকের মৃত্যু হয়েছিল।  বিস্ফোরণে মৃত্যু হয়েছিল সেবার রাজু রায়চৌধুরীর। মৃত বালক, বনগাঁর সুভাষ পল্লির বাসিন্দা। 

আরও পড়ুন, '.. ১১ লক্ষ বাড়ি বানিয়ে দেবে রাজ্য', আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

এর আগে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রাম। স্থানীয়রা জানিয়েছিলেন, পুকুরের পাশেই একটি বাড়িতে ছিল ২ টি ঘর। সেখানেই ছিল বেআইনি বাজি কারখানা। বাড়ির একটি ঘরেই বিস্ফোরণ হয়। দেহ ছিটকে গিয়ে পড়ে পুকুরে। ২ টি পুকুরেই দেহের খোঁজে চলে তল্লাশি। বিস্ফোরণে উড়ে গিয়েছিল গোটা বাড়ি।কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল গোটা এলাকা।  

সেরা শিরোনাম

West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget