এক্সপ্লোর

Birbhum News:ভোট মিটলেও বারুদের স্তূপে বীরভূম, খয়রাশোলে উদ্ধার তাজা বোমা, রামপুরহাটে হদিস বিস্ফোরকের

Bomb Recovery From Birbhum:ভোট মিটলেও বারুদের স্তূপে বীরভূম। খয়রাশোলে উদ্ধার হল ড্রাম ভর্তি তাজা বোমা। রামপুরহাটে মিলল বিস্ফোরক।

ভাস্কর মুখোপাধ্যায় ও এরশাদ আলম, বীরভূম: ভোট মিটলেও বারুদের স্তূপে বীরভূম (Birbhum Explosive)। খয়রাশোলে উদ্ধার হল ড্রাম ভর্তি তাজা বোমা (Bomb Recovery)। রামপুরহাটে মিলল বিস্ফোরক।

যা জানা গেল...
গত কাল অর্থাৎ শনিবার বিকেলে খয়রাশোলের কৃষ্ণপুর গ্রামে ঝোপের মধ্যে প্লাস্টিকের ড্রাম দেখে সন্দেহ হয় গ্রামবাসীদের। পরে পুলিশ গিয়ে ১৫টি তাজা বোমা উদ্ধার করে। পঞ্চায়েত ভোটের জন্যই বোমা মজুত করা হয়েছিল বলে স্থানীয়দের অনুমান। এতেই শেষ নয়। খয়রাশোলের ঘটনার কয়েক ঘণ্টা পরই রামপুরহাটের রদিপুর গ্রামে একটি পরিত্যক্ত বাড়ি থেকে প্রায় ১২ হাজার জিলেটিন স্টিক উদ্ধার করে পুলিশ। ৬০ টি পিচবোর্ডের বাক্সে ওই বিস্ফোরক রাখা ছিল। কী কারণে এই বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করা হয়েছিল, খতিয়ে দেখছে রামপুরহাট থানার পুলিশ। শনিবার পর পর দুটি ঘটনায় ফের আলোড়ন বীরভূমে। আর কত বারুদ রয়েছে রাজ্যের এই জেলায়? প্রশ্ন ও আতঙ্ক তাড়া করছে সাধারণ মানুষকে।

বার বার শিরোনামে...
বিস্ফোরক হোক বা বোমা উদ্ধার, বার বার শিরোনামে এসেছে বীরভূম। গত শুক্রবার ভোররাতেই বীরভূমে বিস্ফোরক পাচারকাণ্ডে তৃণমূলের অঞ্চল সভাপতি  ইসলাম চৌধুরীকে গ্রেফতার করেছে এনআইএ। বীরভূমের পাইকর থানার কুশমোড় গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয় ইসলাম চৌধুরীকে। একই মামলায় আগে অবৈধ বিস্ফোরকের ব্যবসার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা। ধৃতদের মধ্যে রয়েছেন মনোজ ঘোষ। প্রশাসন সূত্রে খবর, নলহাটিতে তৃণমূল টিকিটে জেতেন ওই গ্রাম পঞ্চায়েতের সদস্য। তাঁকে জেরা করে তৃণমূলের অঞ্চল সভাপতি ইসলাম চৌধুরীর কথা জানতে পারে এনআইএ, সূত্রের খবর এমনই। গ্রেফতারির দিন সকালে ইসলাম চৌধুরীর পাশাপাশি তাঁর বাবাকেও প্রথমে আটক করেছিল এনআইএ। কুশমোড় এলাকার তৃণমূল অঞ্চল সভাপতি ইসলামের স্ত্রী এবারের পঞ্চায়েত নির্বাচনে জোড়াফুলের টিকিটে লড়ে জিতেছেন। সূত্রের খবর, মহম্মদবাজার এলাকা থেকে যে বিস্ফোরক উদ্ধার হয়েছিল, সেই ঘটনাতেই ইসলাম চৌধুরীকে প্রথমে আটক করেছিল এনআইএ। এর পর জেরা চলে। তৃণমূল অঞ্চল সভাপতির বাবার দাবি, এনআইএ-র দল ভোর পাঁচটা নাগাদ তাঁদের বাড়িতে এসে তল্লাশি চালায়। সেখান থেকে তিনটি ডায়েরি ও একটি কম্পিউটার উদ্ধার হয়েছে বলে খবর। এর পরই ইসলাম চৌধুরীকে থানায় এনে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হয়। পরে গ্রেফতারি। এর আগে গ্রেফতার তিন জনের মধ্যে একজন তৃণমূলের পঞ্চায়েত সদস্য বলে জানা যায়।  

আরও পড়ুন:টাকার বিনিময়ে বিস্ফোরক আদান-প্রদানের সেফ প্যাসেজ তৈরি করে দেন ধৃত TMC নেতা, দাবি NIA-র

সেরা শিরোনাম

Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget