এক্সপ্লোর

Sand Mafia Arrested : বীরভূমে হানা, বিধাননগর পুলিশের জালে বালি মাফিয়া !

Sand Smuggling : এই চক্রের সঙ্গে আর কাদের যোগ রয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ

রঞ্জিত সাউ, বিধাননগর : ভুয়ো চালান তৈরি করে অবৈধভাবে বালি পাচারের অভিযোগ। পুলিশের জালে বালি মাফিয়া। বীরভূমে (Birbhum) হানা দিয়ে অবৈধভাবে বালি পাচার চক্রের পর্দা ফাঁস করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গত ২১ সেপ্টেম্বর বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের জেনারেল ম্যানেজার সমিক পানিগ্রাহী। অভিযোগে তিনি জানান, তাঁরা পশ্চিমবঙ্গে সরকারের সাইবার সিকিউরিটি রেসপন্স টিমের পক্ষ থেকে জানতে পেরেছেন, বীরভূমে বালি খাদান থেকে বালি তোলার জন্যে যে ই চালান সরকারের পক্ষ থেকে দেওয়া হয়, সেই চালান কেউ বা কারা জাল করে অবৈধভাবে বালি পাচার করছে। ঘটনার তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। তারা জানতে পারে, সরকারি ওয়েবসাইটের নকল করে তিনটি ভুয়ো ওয়েবসাইট তৈরি করেছিল প্রতারকরা। সেখান থেকে জাল চালান তৈরি করে বালি পাচার করত এই চক্র।

পুলিশ সূত্রে খবর, কয়েক দিন আগে বর্ধমানে একটি বালি বোঝাই লরি আটক করে পুলিশ। তার কাছ থেকে জাল চালান উদ্ধার করা হয়। সেই তথ্য ধরেই পশ্চিমবঙ্গ সরকারের সাইবার সিকিউরিটি রেসপন্স টিম জানতে পারে, কোনও চক্র এই জাল নথির পরিবর্তে অবৈধ বালি পাচার চক্র চালাচ্ছে। অবশেষে বীরভূমে হানা দিয়ে এই চক্রের মূল পান্ডা হাসানুজ্জামাল মোল্লাকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং তিনটি রাউটার উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশ সূত্রে খবর, এই ই চালানের বিনিময়ে সরকারকে লরি পিছু ২৫০০ বা ৩৫০০ টাকা দিতে হতো। পুলিশ সূত্রে খবর, শুধু সরকারের সেই টাকা ফাঁকি দেওয়া নয়, জাল নথি তৈরি করে বালি খাদান থেকে অবৈধভাবে বালি পাচার করত এই চক্র। যার হদিশ সরকারের কাছে এসে পৌঁছত না। এই পরিস্থিতিতে এই চক্রের সঙ্গে আর কাদের যোগ রয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

প্রসঙ্গত, নদীর বুক থেকে পাচার হয়ে যাচ্ছে বালি (Sand)! সেই বালি পাচার (Sand Smuggling) রুখতে সম্প্রতি ড্রোন উড়িয়ে নজরদারি চালায় বীরভূম (Birbhum) জেলা প্রশাসন। । বীরভূমের ময়ূরাক্ষী নদীর তিলপাড়া ও খটঙ্গা বালিঘাটে অভিযান চালায় সিউড়ি থানার পুলিশ। কোথাও বেআইনিভাবে বালি তোলা হচ্ছে কি না খতিয়ে দেখতে ড্রোন উড়িয়ে নজরদারি চলে।

আরও পড়ুন ; বালি পাচার রুখতে তৎপরতা, ড্রোন উড়িয়ে চলল নজরদারি

সেরা শিরোনাম

Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
Tulu Mondal: হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
West Bengal News Live Updates: 'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget