এক্সপ্লোর

Birbhum Accident:তারাপীঠে যাওয়ার পথে সিউড়িতে রাস্তার পাশে জমিতে উল্টে পড়ল গাড়ি, মৃত ২

 ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এছাড়াও আহত অবস্থায় উদ্ধার করা হয় আরও তিনজনকে।



গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম:  তারাপীঠ যাওয়ার পথে সিউড়িতে জাতীয় সড়কের ধারে চাষের জমিতে উল্টে পড়ল যাত্রীবাহী গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু গাড়ির দুই যাত্রীর।     সিউড়িতে মিনিস্টিলের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে ওই  চার চাকার ছোট গাড়ি।  ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এছাড়াও আহত অবস্থায় উদ্ধার করা হয় আরও তিনজনকে।  আহতদের চিকিৎসার জন্য  সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনাটি ঘটে আজ ভোর পাঁচটা নাগাদ ।

 জানা গেছে, হলদিয়া থেকে একটি পরিবার গাড়ি ভাড়া করে তারাপীঠের উদ্দেশ্যে আসছিল । আজ ভোর পাঁচটা নাগাদ সিউড়ির মিনিস্টারের কাছে গাড়িটিকে জাতীয় সড়ক থেকে নিচে চাষের জমিতে উল্টে পড়া অবস্থায় দেখতে পান স্থানীয়রা।  তড়িঘড়ি স্থানীয়রা সেখানে গিয়ে তিন জনকে আহত অবস্থায় উদ্ধার করেন এবং অ্যাম্বুলেন্সে করে সিউড়ি সদর হাসপাতালে পাঠান। ঘটনায় ২  জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।  পরে সিউড়ি থানার পুলিশ এসে ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে রাস্তার ওপরে তোলে। এরপর দুটি মৃতদেহ বের করে সিউড়ি সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। 

উল্লেখ্য, গতকাল ভোরে পশ্চিম বর্ধমানের পানাগড়ে দুর্ঘটনা ঘটে। ভোর রাতে পানাগড়ে ২ নম্বর  জাতীয় সড়কে তেলের গাড়ি উল্টে গিয়ে রাস্তার ওপর তেল পড়ে যায় । আর সেই সময়  তেলের ওপর দিয়ে যাওয়ার  সময় দুটি দুর্ঘটনা ঘটে ও গাড়িতে থাকা এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয় । কাঁকসা থানার পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। ঘটনা স্থলে কাঁকসা থানা ও কাঁকসা ট্রাফিক পুলিশ পৌঁছে যায় । বন্ধ করে দেওয়া হয় কোলকাতা ও আসানসোলগামী  রাস্তা। পাশের সার্ভিস রোড দিয়ে যাতায়াত করানো হচ্ছে গাড়ি । পুলিশ সূত্রে জানা গেছে, কলকাতার দিকে যাওয়ার পথে তেল ভর্তি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, যার ফলে রাস্তার ওপর তেল পড়ে যায় । সেই সময় একটি গাড়ি কলকাতার দিকে যাওয়ায় সময় দুর্ঘটনা ঘটে। ওই গাড়িটিও উল্টে যায় রাস্তায় পড়ে থাকা তেলে পিছলে গিয়ে। আর যাতে কোন দুর্ঘটনা না ঘটে সেই কারণেই যানচলাচলে নিয়ন্ত্রণ করা হয়। 

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
Tulu Mondal: হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget