Nanoor : প্রায় দেড়দিন পার, এখনও নিখোঁজ নানুরের তৃণমূল নেতা ! বিক্ষোভ স্থানীয়দের
TMC Leader Missing : তৃণমূল নেতার স্ত্রী’র দাবি, রাত ৮টা নাগাদ, তিনি স্বামীর মোবাইলে ফোন করেন। কিন্তু ফোন বেজে বেজে কেটে যায়।

নানুর : প্রায় দেড়দিন পার। এখনও নিখোঁজ নানুরের (Nanoor) সিধাইয়ের তৃণমূলের (TMC) বুথ সভাপতি শেখ বাবুলাল। ঘটনায় পুলিশি ব্যর্থতার অভিযোগ (Police Failure Allegation) তুলে এদিন নানুরের বাসাপাড়া ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল নেতার পরিবার ও গ্রামবাসী। পুলিশ সঠিক তদন্ত করছে না বলে তৃণমূল নেতার পরিবারের অভিযোগ।
এখনও হদিশ নেই বীরভূমের নানুরের তৃণমূল নেতার। কোথায় গেলেন ? কী ঘটল ? চরম দুশ্চিন্তায় একশেষ পরিবার।
শুক্রবার বিকেল প্রায় ৪টে। বাইক নিয়ে বাড়ি থেকে বের হন, বীরভূমের নানুরের সিধাইয়ের তৃণমূলের বুথ সভাপতি শেখ বাবুলাল। তারপর থেকেই তাঁর আর খোঁজ নেই। তৃণমূল নেতার স্ত্রী’র দাবি, রাত ৮টা নাগাদ, তিনি স্বামীর মোবাইলে ফোন করেন। কিন্তু ফোন বেজে বেজে কেটে যায়। রাত ১০টা নাগাদ, পুলিশ ফোন করে জানায় সিধাই থেকে সাড়ে ৩ কিলোমিটার দূরে বাঁশপাড়ার কাছে, টিকুড়ি মোড়ে রাস্তার পাশে উদ্ধার হয়েছে তৃণমূল নেতার মোবাইল ফোন ও বাইক। নিখোঁজ তৃণমূল নেতা স্ত্রী বাদামি বিবি বলেন, বাইক নিয়ে বের হয়। আর খোঁজ পাইনি। পুলিশ ফোন করে বলল নম্বরটা কার। বললাম। বলল, এর মোবাইল ফোন আর বাইক পড়ে।
যদিও নিখোঁজ তৃণমূল নেতার বোন ডলি বিবি বলেন, দাদার তো শত্রু নেই। কী হল বুঝতে পারছি না।
তবে কি অপহৃত হয়েছেন ওই তৃণমূল নেতা ? না অন্য কোনও রহস্য ? শনিবার নানুর থানায় নিখোঁজ ডায়েরি করে তৃণমূল নেতার পরিবার। তদন্তে নেমেছে পুলিশ।
রহস্যজনকভাবে নিখোঁজ বিজেপির বুথ সভাপতি-
এদিকে পঞ্চায়েত ভোটের আগে জলপাইগুড়ির ময়নাগুড়িতে (Mainaguri) রহস্যজনকভাবে নিখোঁজ বিজেপির বুথ সভাপতিও (BJP Booth President)। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার মেয়ের বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন দোমোহনির ১৬/৪৯ বুথের বিজেপি সভাপতি জগদীশ রায়। তারপর থেকেই তাঁর খোঁজ মিলছে না বলে পরিবারের দাবি। গতকাল রাতে ময়নাগুড়ি থানায় নিখোঁজ ডায়েরি হয়েছে।
বিজেপির অভিযোগ, নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধি থাকতে পারে। অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।
ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁর ভাই মঙ্গলু রায়
আরও পড়ুন ; 'যাঁরা শহিদ হয়েছিলেন, তাঁদের খোঁজ নেন না নেতারা', বিস্ফোরক তৃণমূলের কাজল শেখ
Before You Go
Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live





















