এক্সপ্লোর

Birbhum: 'যাঁরা শহিদ হয়েছিলেন, তাঁদের খোঁজ নেন না নেতারা', বিস্ফোরক তৃণমূলের কাজল শেখ

Birbum News: ওই কর্মিসভায় হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিন্হা এবং নানুরের বিধায়ক।

পরিতোষ দাস, বীরভূম: নানুরের দাপটে তৃণমূল নেতা। এবার তিনিই বেসুরো। দলের নেতাদের সমালোচনায় সরব বীরভূমের (Birbhum) নানুরের দাপুটে তৃণমূল (TMC) নেতা কাজল শেখ। ক্ষমতায় এলেও কর্মীদের বিপদে পাশে দাঁড়ায়নি তৃণমূল, এমনই অভিযোগ কাজল শেখের। তৃণমূলের একটি কর্মিসভার ঘটনা। ওই কর্মিসভায় হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিন্হা এবং নানুরের বিধায়ক। কাজল শেখ নানুরের চারকল গ্রামে তৃণমূলের পর্যবেক্ষক। তিনি কেতুগ্রামের (Ketugram) বিধায়ক শেখ শাহনওয়াজের ভাই।

কী অভিযোগ কাজলের:
বীরভূমে নানুরের (Nanur) চারকল গ্রাম অঞ্চলে সম্মেলন হয় তৃণমূলের। সেখানেই কাজল শেখ বলেন, 'তৃণমূল ক্ষমতায় এলেও কর্মীদের বিপদে পাশে দাঁড়াননি দলের নেতারা। উল্টে তৃণমূল নেতা, কর্মীদের খুনে জড়িতদের দলে নেওয়া হয়েছে।' নীচুতলা ও পুরনো কর্মীরা দলে গুরুত্ব পাচ্ছেন না বলেও কাজল শেখের দাবি। তিনি আরও বলেন, 'সিপিএমকে হঠাতে নানুরের বুকে যে সমস্ত কর্মীরা শহিদ হয়েছেন। আজ দলের নেতারা সেই সমস্ত পরিবারের কেউ খোঁজ রাখেন না। যাদের বলিদানে তৃণমূল নানুরের ক্ষমতায় এলো সেই সমস্ত পরিবারগুলোকে আজ তাঁরা ভুলে যাচ্ছেন। যে সমস্ত লোকজনেরা একসময় তৃণমূল নেতাদের খুন করেছেন, দলের কিছু নেতা তাঁদেরই দলে নিয়েছেন। নানুর বিধানসভার মানুষ প্রতিবাদ করতে জানে লড়াই করতে জানে তাই  ২০১১ সালে যিনি বিধায়ক ছিলেন ২০১৬ সালে তিনি গোহারা হেরেছেন। তার কারণ একটাই তিনি সেই হার্মাদদের নিয়ে দল গঠন করেছিলেন। আর তাদেরকে সামনে নিয়েই ঘুরে ছিলেন।' কাজল শেখ তৃণমূল নেতৃত্বকে হুঁশিয়ারিও দিয়েছেন। ২০১১ সালের আগে তাঁদের দলের কর্মীদের ও পরিবারের সদস্যদের যারা খুন করেছে, সেই লোকগুলিকে যদি এই দলে ঠাঁই দেওয়া হয়, তাহলে আগামী নির্বাচনে নানুর ব্লকের বাসিন্দারা তার ফল মিলিয়ে নেবেন। তাঁর ক্ষোভ, যখন তিনি রাজনৈতিক মামলায় জড়িয়ে পড়েছেন, কোর্টে মামলা লড়েছেন, নানুর ব্লকের কোনও নেতা কখনও খোঁজ নেননি। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ও নানুরের বর্তমান বিধায়ক বিধান চন্দ্র মাঝি। উপস্থিত ছিলেন নানুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত ভট্টাচার্য। তাঁদের সামনেই এমন কথা বলেন কাজল।  

বিজেপির কটাক্ষ: 
দলের প্রতি বিশ্বাস হারাচ্ছেন তৃণমূল নেতারাই, কটাক্ষ করেছে বিজেপি (BJP)। বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডল বলেন, 'তৃণমূল নেতাদের প্রতি তৃণমূল নেতাদেরই বিশ্বাস হারিয়ে যাচ্ছে। তাই তাঁদের মুখে আত্মসমালোচনার কথা শোনা যাচ্ছে আজ। সময় হলেই মানুষ ঠিক জবাব দেবে। নানুরের প্রকৃতপক্ষে যাঁরা শহিদ পরিবার তাঁরাই আজ বঞ্চিত। তাই তাঁদের গলাতেই শোনা যাচ্ছে বিষাদের সুর। তৃণমূলের উপর তলার নেতারা নীচুতলার কর্মীদের কোনও কথা শোনেন না।'

আরও পড়ুন: বিমানবন্দর থেকে বড়বাজার, একই দিনে বাজেয়াপ্ত দেড় কোটির সোনা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget