এক্সপ্লোর

Birbhum News: কোপাই নদীর চর দখল করে উঠছে পাঁচিল, গতিপথ বদলে বানভাসি হওয়ার আশঙ্কায় বাসিন্দারা

সুন্দরী কোপাই। অভিযোগ, সেই নদীর চর দখল করে চলছে বেআইনি নির্মাণ। কোপাইয়ের চর দখল করে তোলা হচ্ছে পাঁচিল। বানভাসি হওয়ার আশঙ্কায় আদিবাসী গ্রাম।

আবীর ইসলাম, বীরভূম: কোপাই নদীর (Kopai River) চর দখল করে পাঁচিল দিয়ে ঘেরা হচ্ছে বিস্তীর্ণ এলাকা। নদীর গতিপথ বদলে বানভাসি হওয়ার আশঙ্কায় প্রশাসনের দ্বারস্থ আদিবাসী গ্রামের বাসিন্দারা। বীরভূমের (Birbhum) শান্তিনিকেতনের (Shantinikaetan) কমলাকান্তপুর এলাকার ঘটনা। বেআইনি নির্মাণের কথা স্বীকার করে নিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

সুন্দরী কোপাই। অভিযোগ, সেই নদীর চর দখল করে চলছে বেআইনি নির্মাণ। কোপাইয়ের চর দখল করে তোলা হচ্ছে পাঁচিল। বানভাসি হওয়ার আশঙ্কায় আদিবাসী গ্রাম। এই ছবি বীরভূমের শান্তিনিকেতন থানার অন্তর্গত কমলাকান্তপুর এলাকার। যেখানে কোপাই নদীর এক পাড় বরাবর গড়ে উঠছে কংক্রিটের পাঁচিল। আর তাতেই বড় বিপর্যয়ের সিঁদুরে মেঘ দেখছে নদীর অপর পাড়ের আদিবাসী অধ্যুষিত গ্রাম কোঁড়া পাড়া। 

আসন্ন বর্ষায় নদীর গতিপথ বদলে বানভাসি হওয়ার আশঙ্কা করছেন তাঁরা। নদীর একপাড় কংক্রিটের পাঁচিল দিয়ে ঘিরে দেওয়ায়, অন্য পাড়ে বাঁধ ভাঙার প্রবণতা বাড়বে বলে গ্রামবাসীদের উদ্বেগ। 

রূপপুর কোঁড়া পাড়ার বাসিন্দা রাম সোরেনের কথায়, আমরা অভিযোগ করেছি। কোপাই ধ্বংসের মুখে। গতিপথ পরিবর্তন হয়ে যাবে। সামনে বর্ষা আসছে। আমরা ভেসে যাব। ৮০টা বাড়িরই ক্ষতি হবে। প্রতিকার চেয়ে বিডিও, পুলিশ এবং বন দফতরের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন আদিবাসী গ্রামের বাসিন্দারা। নদীর চরে নির্বিচারে অরণ্য ধ্বংস করে এই নির্মাণ কাজ চলছে বলেও অভিযোগ জানানো হয়েছে। 

কোপাইয়ের চরে পুরো কাজটাই যে বেআইনি ভাবে হচ্ছে, তা স্বীকার করে নিয়েছে খোদ প্রশাসন। কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বিডিও। বোলপুর-শ্রীনিকেতনের বিডিও শেখর সাই-এর কথায়, অভিযোগ পেয়েছি। যে কাজটা হচ্ছে পঞ্চায়েত থেকে পারমিশন নেওয়া হয়নি। সম্পূর্ণ বেআইনি কাজ হচ্ছে। কোপাই নদীর গতি পরিবর্তনের যে শঙ্কা, তা খতিয়ে দেখব। আপাতত কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

কিন্তু কার মদতে নদীর চর দখল করে বেআইনি নির্মাণ হচ্ছে? এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। নেচার অ্যান্ড লিভিং প্রাইভেট লিমিটেড নামে যে বেসরকারি সংস্থার বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে, সেই সংস্থার এক কর্তার সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও, তিনি ফোন ধরেনি। 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
Tulu Mondal: হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?

ভিডিও

Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget