এক্সপ্লোর

Birbhum News: এবার পুরভোটের আগে রামপুরহাটে তৃণমূলে যোগদান বিজেপির যুব মোর্চা নেতার

Birbhum Political News: তাঁর হাতে পতাকা তুলে দিলেন রামপুরহাট বিধানসভার বিধায়ক আশিষ বন্দোপাধ্যায়। দলীয় কার্যালয়ে যোগদানের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নান্টু পাল, রামপুরহাট (বীরভূম):  রাজ্য বিজেপির (BJP) অন্দরে ক্ষোভ-বিক্ষোভের মধ্যেই দলে ভাঙনও অব্যাহত রয়েছে।  পুরসভা ভোটের আগে বীরভূমের (Birbhum) রামপুরহাট (Rampurhat) শহরে বিজেপি দলের ভাঙন ধরল।এদিন বিজেপির যুব মোর্চার রামপুরহাট শহরের সহ সভাপতি নিত্য কালি মন্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) যোগদান করেন। তাঁর হাতে পতাকা তুলে দিলেন রামপুরহাট বিধানসভার বিধায়ক আশিষ বন্দোপাধ্যায়। দলীয় কার্যালয়ে যোগদানের অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলার সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্রাচার্য, রামপুরহাট শহরে তৃণমূলের সভাপতি সোমেন ভকত সহ নেতৃত্ববৃন্দ।

গত বছর বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে অনেকেই বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু বিধানসভা ভোটে দুর্দান্ত সাফল্য পেয়ে তৃতীয়বার ক্ষমতায় ফেরে তৃণমূল তারপর থেকে চলছে উল্টোস্রোত। বিভিন্ন জেলাতেই বিজেপি ও অন্যান্য বিরোধী দল ছেড়ে শাসক শিবিরে সামিল হওয়ার ঘটনা দেখা গিয়েছে।  গত বছরের সেপ্টেম্বর মাসেই  বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন প্রায় এক হাজার কর্মী।তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছিলেন ডেপুটি স্পিকার তথা এলাকার বিধায়ক  আশিষ বন্দোপাধ্যায়।  ওই দিন রামপুরহাট থানার নারায়ণপুর অঞ্চলে এই যোগদানের আয়োজন করা হয়।

 এর পাশাপাশি, এক সপ্তাহের মধ্যে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরেও বিজেপিতে ফের ভাঙন ধরেছে। দলের মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ শহরে থাকাকালীনই এবার অনুগামীদের নিয়ে তৃণমূলে যোগ দিলেন ১৪ নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি। গতকাল খড়গপুর শহরে দলের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।

বিজেপিত্যাগী নেতার দাবি, বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় ও সাংসদ দিলীপ ঘোষের মধ্যে তালমিল না থাকায়, নাগরিকরা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। গোষ্ঠীকোন্দলের জেরেই বিজেপি ত্যাগ, দাবি তৃণমূলে যোগদানকারী নেতার। দিলীপ ঘোষ খড়গপুর এলেই বিজেপি ফাঁকা হয়ে যাবে। নির্বাচনী কার্যালয় উদ্বোধন করে লাভ নেই, এমনই কটাক্ষ তৃণমূল করেছে নেতৃত্বের। বিজেপি নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি। এর আগে ১৯ জানুয়ারি, খড়গপুরে তৃণমূলে যোগ দেন বিজেপি যুব মোর্চার মণ্ডল সভাপতি-সহ বেশ কয়েকজন কর্মী, সমর্থক।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Tulu Mondal: ৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget