এক্সপ্লোর

Visva Bharati Marks Controversy: ১০০ নম্বরের এম এড প্রবেশিকা পরীক্ষায় কেউ পেয়েছেন ২০০, নতুন বিতর্ক বিশ্বভারতীতে

বিনয় ভবন থেকে প্রকাশিত মেধাতালিকায় নম্বর বিভ্রাটের অভিযোগ

গোপাল চট্টোপাধ্যায়, বোলপুর: বিতর্ক যেন পিছু ছাড়ছে না বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের। এবার এম এড(M.ED)-এর প্রবেশিকা পরীক্ষার মেধাতালিকা নিয়ে প্রশ্নের মুখে কর্তৃপক্ষ। উঠেছে নম্বর বিভ্রাটের অভিযোগ। তবে এ নিয়ে  মুখে কুলুপ এঁটেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।

পরীক্ষা ১০০-তে। আর তাতেই কেউ পেয়েছেন ২০০। কেউ আবার ১০০-তে পেয়েছেন ১৯৮। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিনয় ভবন থেকে প্রকাশিত হয়েছে এম এড-এর প্রবেশিকার মেধাতালিকা। আর তাতেই ধরা পড়েছে এই চূড়ান্ত নম্বর বিভ্রাট।

ভুলে ভরা মেধাতালিকা কীভাবে প্রকাশ হল, তা নিয়ে শুরু হয়েছে শোরগোল। করোনা আবহে এখন পঠনপাঠন হচ্ছে মূলত অনলাইনে।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, এম এড-এ ভর্তির জন্য অনলাইনে প্রবেশিকা হয়েছিল। সোমবার ওয়েবসাইটে প্রকাশিত সেই পরীক্ষার মেধাতালিকাতেই নম্বরে এই গড়মিল ধরা পড়েছে। 

এ নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে মুখ খুলেছেন সাসপেন্ডেড অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য।  তিনি বলেন, সিবিআই তদন্ত দাবি করেছে। পাগলদের কার্যকলাপ, প্রশাসন বলে কিছু নেই। 

যদিও, নম্বর বিভ্রান্তি নিয়ে মুখে কুলুপ এঁটেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। প্রতিক্রয়ার জন্য রেজিস্ট্রার অশোক মাহাতো ও মুখ্য জন সংযোগ আধিকারিক অনির্বাণ সরকারকে ফোন করা হলেও, তাঁরা ফোন ধরেননি।

পড়ুয়া বহিষ্কার থেকে শুরু করে পড়ুয়াদের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দ্বন্দ্ব থেকে অবস্থান-বিক্ষোভ-- এসব ঘিরে সাম্প্রতিককালে বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। 

গত সপ্তাহেই বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগ করে বিশ্বভারতী শান্তিনিকেতন বাঁচাও যৌথমঞ্চ। যৌথমঞ্চের তরফে জানানো হয়েছে, উপাচার্যের পদ থেকে বিদ্যুর চক্রবর্তীর পদত্যাগ চেয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছেন তাঁরা। 

চলতি মাসের গোড়ার দিকে গড়ে ওঠে বিশ্বভারতী শান্তিনিকেতন বাঁচাও যৌথ মঞ্চ। পড়ুয়া, অধ্যাপক, আশ্রমিক, আলাপনী মহিলা সমিতি, হস্তশিল্প সামগ্রী ব্যবসায়ীদের একাংশকে নিয়ে গড়ে ওঠে ওই মঞ্চ। 

এবার তার সঙ্গে যুক্ত হল, নম্বর বিভ্রাট। 

আরও পড়ুন: বিশ্বভারতীর সাসপেন্ড হওয়া এক অধ্যাপককে ফের শোকজ

আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশের ২৪ ঘণ্টা পরেও পদক্ষেপ নেয়নি বিশ্ববিদ্যালয়! দাবি জানিয়ে ইমেল বিশ্বভারতীর পড়ুয়াদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birth Certificate Scam: TMC আমলে SIR চলাকালীন 'বার্থ-ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতি'! কলকাতা থেকে জেলায় পুলিশি অভিযান
TMC আমলে SIR চলাকালীন 'বার্থ-ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতি'! কলকাতা থেকে জেলায় পুলিশি অভিযান
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
News Live Updates: পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
West Bengal News Live: বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget