এক্সপ্লোর

Visva Bharati: বিশ্বভারতীর সাসপেন্ড হওয়া এক অধ্যাপককে ফের শোকজ

বিদ্যাভবনের ওই অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে এর আগে সাসপেন্ড করা হয়েছে। সম্প্রতি পড়ুয়াদের আন্দোলনে তিনি সামিল হন।

গোপাল চট্টোপাধ্যায়, বোলপুর: বিশ্বভারতীর সাসপেন্ড হওয়া এক অধ্যাপককে ফের শোকজ করল কর্তৃপক্ষ। বিদ্যাভবনের ওই অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে এর আগে সাসপেন্ড করা হয়েছে। সম্প্রতি পড়ুয়াদের আন্দোলনে তিনি সামিল হন। বিশ্বভারতী সূত্রে খবর, এবার তাঁকে শোকজ করে জানতে চাওয়া হয়েছে, কেন তিনি পড়ুয়াদের আন্দোলনে সামিল হয়েছেন? কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে ওই শোকজ নোটিসে। 

তিন পড়ুয়াকে বহিষ্কারের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন ঘিরে সম্প্রতি উত্তাল হয়ে ওঠে বিশ্বভারতী। সম্প্রতি একাধিক ইস্যুতে বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে পথে নামেন অর্থনীতি বিভাগের ফাল্গুনী পান ও সোমনাথ সৌ এবং কলা ভবনের রূপা চক্রবর্তী। বিশ্বভারতী সূত্রে খবর, বিশৃঙ্খলার অভিযোগে ৩ বছরের জন্য ওই তিন পড়ুয়াকে সাসপেন্ড করা হয়েছে। এর প্রতিবাদে শুরু হয় আন্দোলন। ২৭ অগাস্ট থেকে অবস্থানে বসেন বিশ্বভারতীর ছাত্র-ছাত্রীদের একাংশ। অচলাবস্থা কাটাতে হাইকোর্টের দ্বারস্থ হয় বিশ্বভারতী কর্তৃপক্ষ। ক্যাম্পাসকে স্বাভাবিক ছন্দে ফেরাতে আদালতের কাছে হস্তক্ষেপের আবেদন জানায় কর্তৃপক্ষ। পুলিশ বসিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হোক, আবেদন করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। 

অচলাবস্থা কাটাতে হস্তক্ষেপ করে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে উপাচার্যের বাড়ির গেটের তালা ভাঙে পুলিশ। সরিয়ে দেওয়া হয় পড়ুয়াদের বিক্ষোভ মঞ্চ। অচলাবস্থা কাটে বিশ্বভারতীতে। পড়ুয়াদের বহিষ্কার প্রসঙ্গে বিচারপতি রাজশেখর মান্থার বলেন, ‘লঘু পাপে গুরুদণ্ড দেওয়া হয়েছে। বহিষ্কৃত ৩ পড়ুয়া ক্লাসে যোগ দিতে পারবেন। ছাত্রদের রাজনীতি থেকে দূরে রাখুন। ওদের পড়তে দিন।’

বিশ্বভারতীর উপাচার্যের ভূমিকাতেও ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি। তিনি বলেন, ‘উপাচার্য নিজেকে আইনের থেকে বড় ভাবলে তাঁকে শিক্ষা দেবে আদালত।’

পাশাপাশি হাইকোর্ট এই নির্দেশও দেয়, অবিলম্বে বিশ্বভারতীর স্বাভাবিক অবস্থা ফেরাতে হবে। প্রত্যাহার করতে হবে সমস্ত অবস্থান-বিক্ষোভ। উপাচার্যকে বিরূপ মন্তব্য না করারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আদালতের নির্দেশের পর অনশন প্রত্যাহার করেন আন্দোলনরত পড়ুয়ারা। শুরু হয় আবির খেলা। কিন্তু এবার পড়ুয়াদের আন্দোলনে সামিল হওয়ায় সাসপেন্ড হওয়া অধ্যাপককে ফের শোকজ করা নিয়ে ফের জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে।

সেরা শিরোনাম

Birbhum: বাড়িতে বসেই অনলাইনে পুজো দেওয়ার কুপন কাটতে পারবেন পুণ্যার্থীরা, শুরু হল 'ডিজিটাল তারাপীঠ'
বাড়িতে বসেই অনলাইনে পুজো দেওয়ার কুপন কাটতে পারবেন পুণ্যার্থীরা, শুরু হল 'ডিজিটাল তারাপীঠ'
West Bengal News Live Updates: নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস, শিয়ালদা থেকে একাধিক ট্রেন বাতিল, আগুন বাসের ভাড়াও
নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস, শিয়ালদা থেকে একাধিক ট্রেন বাতিল, আগুন বাসের ভাড়াও
Birbhum Weather: কোপাই নদীর জল বাড়তেই ডুবে গেল কঙ্কালিতলা মন্দির চত্বর
কোপাই নদীর জল বাড়তেই ডুবে গেল কঙ্কালিতলা মন্দির চত্বর
West Bengal News Live: নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যে প্রথম দফা, ফেব্রুয়ারিতে ভোট হতে পারে শিলিগুড়ি, দুর্গাপুরে
নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যে প্রথম দফা, ফেব্রুয়ারিতে ভোট হতে পারে শিলিগুড়ি, দুর্গাপুরে

ভিডিও

Swasthya Bhavan: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! তালিকায় কোন কোন হাসপাতাল?
Suvendu Adhikari :
Nandigram- Rejinagar By Election 2026। ৬ অক্টোবর রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভার উপ নির্বাচন
Supreme Court on TMC: বিলবোর্ড কাণ্ডে 'কালীঘাট তৃণমূল'-র আবেদনে সাড়া দিল না সর্বোচ্চ আদালত
Delhi Building Collapse: দিল্লির বিল্ডিং-বিপর্যয়,৭ পড়ুয়ার মৃত্যু! ঘটনায় গ্রেফতার PG বিল্ডিংয়ের মালিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget