এক্সপ্লোর

Soma Das : দীর্ঘ আন্দোলনের পর অবশেষে নলহাটির স্কুলে কাজে যোগ ক্যানসার আক্রান্ত সোমা-র

Soma Das finally joins school in Nalhati : দিনকয়েক আগেই আন্দোলনরত চাকরিপ্রার্থী সোমা দাসকে ৭ দিনের মধ্যে সহকারী শিক্ষকের চাকরি দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়

নান্টু পাল, নলহাটি : হাইকোর্টের নির্দেশ অনুসারে নিয়োগপত্র পেয়ে  চাকরিতে যোগদান করলেন ক্যানসার আক্রান্ত নলহাটির সোমা দাস (Soma Das)। আজ সকালে বাবা-মায়ের আশীর্বাদ নিয়ে নলহাটি (Nalhati) মধুরা হাইস্কুলে যোগ দেন তিনি। দীর্ঘদিন আন্দোলনের পর মেয়ে চাকরি পাওয়ায় খুশি বাবা মা।

সোমা বলেন, আজ চার বছর পর আমি চাকরিতে যোগ দিলাম। খুব ভাল লাগছে। কিন্তু আমার যে সঙ্গীরা আছেন, তাঁরাও যদি আজ কাজে যোগ দিতে পারতেন তাহলে এই আনন্দটা আজ পরিপূর্ণ হত। আনন্দ হচ্ছে, কিন্তু সেটা পরিপূর্ণ নই। আমি ঘরে বসে সোশ্যাল মিডিয়ায় আমার সঙ্গীদের হয়ে প্রচার করব। এছাড়া যখনই সময় পাব ধর্মতলায় গিয়ে আন্দোলনে যোগ দেব।

আরও পড়ুন ; সময়সীমা ৭ দিন, ক্যানসার আক্রান্ত সোমাকে অবিলম্বে চাকরি দিতে নির্দেশ

দিনকয়েক আগেই আন্দোলনরত চাকরিপ্রার্থী সোমা দাসকে ৭ দিনের মধ্যে সহকারী শিক্ষকের চাকরি দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে নির্দেশ দেন স্কুল শিক্ষা দফতরের প্রধান সচিব। পাশাপাশি অ্যাকশন টেকেন রিপোর্টও দিতে বলা হয়। দীর্ঘদিন গাঁধীমূর্তির পাদদেশে অবস্থান, বিক্ষোভ চলছে এসএসসি-র নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীদের। তাঁদেরই একজন বীরভূমের নলহাটির বাসিন্দা সোমা দাস। ক্যানসার আক্রান্ত এই চাকরিপ্রার্থী কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া চাকরির প্রস্তাব ফিরিয়ে সবার নজর কেড়েছিলেন। 

কে এই সোমা ?

২০১৯ সালে ক্যানসার ধরা পড়ে সোমার। কিন্তু সঙ্গতি নেই চিকিৎসার বিরাট খরচ বহন করার। তার মধ্যেই কষ্ট করে চলে চিকিৎসা। এই পরিস্থিতিতেই কিছুটা সুস্থ হয়ে চাকরিপ্রার্থীদের আন্দোলনে যোগ দিতে কলকাতা চলে আসেন সোমা। ক্যানসারের যন্ত্রণা ঢেকেই আন্দোলন শুরু করেন। 

চাকরি না পেলে কীভাবে চিকিৎসা হবে সোমার ? সম্প্রতি এই সংক্রান্ত মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্কুলশিক্ষা দফতরের সচিবকে সোমা দাসের বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানান। বলেন, ‘আন্দোলনকারী ক্যানসার আক্রান্তকে সহকারী শিক্ষক পদে নিয়োগ করা যায় কি না। প্রয়োজনে রাজ্যের সর্বোচ্চ প্রশাসকের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত গ্রহণের অনুরোধ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি বলেন, চিকিৎসার জন্য সোমা দাসের ১৫ লক্ষ টাকা প্রয়োজন। চাকরি না পেলে কীভাবে চিকিৎসা হবে সোমার ?

৩৫০-এরও বেশি দিন ধরে SSC-র আন্দোলন করেন বীরভূমের নলহাটির সোমা দাস। তিনি ব্লাড ক্যানসারে আক্রান্ত। কর্কটরোগের কামড় সত্ত্বেও কোনও বিশেষ সুবিধে নিতে চাননি তিনি। সংবাদমাধ্যমে ছবি দেখে সোমা দাসকে ডেকে পাঠান বিচারপতি । তিনি এও বলেন, প্রয়োজনে তিনি অন্যত্র চাকরির বন্দোবস্তও করে দেবেন সোমাকে। তবে মানা করে দেন সোমা, তিনি বলেন ‘শিক্ষক হওয়াটাই স্বপ্ন, জীবনের সঙ্গে লড়ছি, এটাও লড়ব’। সোমা জানিয়ে দেন, তাঁর একার নিয়োগের দরকার নেই। তাঁর সঙ্গে এত দিন ধরে যাঁরা আন্দোলন করছেন, তাঁদের সকলেরই চাকরি পাওয়া দরকার। 

 

সেরা শিরোনাম

Kolkata News : নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
West Bengal News Live: ৮ দিন পার, কেন এখনও কলকাতা মেডিক্যালে অধরা হামলাকারীরা? প্রশ্ন তুলে পথে চিকিৎসকরা
৮ দিন পার, কেন এখনও কলকাতা মেডিক্যালে অধরা হামলাকারীরা? প্রশ্ন তুলে পথে চিকিৎসকরা
News Live Updates: মল্লিকবাজারের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
মল্লিকবাজারের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
Birbhum News: ঠিকাদারদের নিয়ে হোটেলে 'গোপন বৈঠক'- এর অভিযোগ, প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব
ঠিকাদারদের নিয়ে হোটেলে 'গোপন বৈঠক'- এর অভিযোগ, প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget