এক্সপ্লোর

Nanoor : নানুরে সপরিবারে সিপিএম কর্মীকে পুড়িয়ে মারার হুমকি, কাঠগড়ায় তৃণমূল নেতা

CPM Worker : পঞ্চায়েত ভোটের আগে বীরভূমে, পরিবার-সহ সিপিএম কর্মীকে পুড়িয়ে মারার হুমকির অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে !

ভাস্কর মুখোপাধ্যায়, নানুর : বীরভূমের (Birbhum) নানুরে (Nanoor) সপরিবারে সিপিএম কর্মীকে (CPM Worker) পুড়িয়ে মারার হুমকি। কাঠগড়ায় নানুরের স্থানীয় তৃণমূল নেতা-সহ কয়েকজন। যদিও মিথ্যা অভিযোগ বলে দাবি করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। হুমকির রাজনীতিতেই বিশ্বাসী তৃণমূল বলে কটাক্ষ করেছে সিপিএম। পায়ের তলায় মাটি নেই বলে মিথ্যা অভিযোগ করে নজর টানার চেষ্টা বলে পাল্টা খোঁচা রাজ্যের শাসক দলের।

২০১৮ সালে পঞ্চায়েত ভোটের আগের দিন দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে সিপিএম কর্মী দম্পতিকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। যা নিয়ে উথালপাথাল হয়েছিল রাজ্য রাজনীতি। এবার পঞ্চায়েত ভোটের আগে বীরভূমে, পরিবার-সহ সিপিএম কর্মীকে পুড়িয়ে মারার হুমকির অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে !

কী অভিযোগ ?

অভিযোগ, বৃহস্পতিবার রাতে নানুরের বাসিন্দা ও সিপিএম কর্মী হারাধন হাজরার বাড়িতে দলবল নিয়ে চড়াও হন স্থানীয় তৃণমূল নেতা জয়ন্ত মণ্ডল। হারাধন ও তাঁর পরিবারকে পুড়িয়ে মারার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

অভিযোগকারী সিপিএম কর্মী হারাধন হাজরা বলেন, বৃহস্পতিবার রাতে জয়ন্ত মণ্ডল সহ কয়েকজন তৃণমূল নেতা এসে আমাকে হুমকি দেয়। বলে সিপিএম করা যাবে না। যদি সিপিএম করো, গোটা পরিবারকে পুড়িয়ে মারব।

এই ঘটনায় চরম আতঙ্কে রয়েছে সিপিএম কর্মীর পরিবার। অভিযোগকারীর স্ত্রী ছায়া হাজরা বলেন, কাল রাতে এরকম হুমকি দিয়েছে। খুব আতঙ্কে রয়েছি।

এনিয়ে কীর্ণাহার থানায় অভিযোগ দায়ের করেছেন আতঙ্কিত সিপিএম কর্মী। যদিও খুনের হুমকির অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত তৃণমূল কর্মী জয়ন্ত মণ্ডল। তিনি বলেন, অন্য পার্টি করার অধিকার সবার আছে। মিথ্যা অভিযোগ, আমি কোনও হুমকি দিইনি।

নানুরের প্রাক্তন বিধায়ক ও সিপিএম নেতা শ্যামলী প্রধান বলেন, হুমকির রাজনীতি করছে তৃণমূল। গতকাল আমাদের একটা মিছিল ছিল। তাতে হারাধন যোগ দেন। তারপরেই তাঁকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। কীর্ণাহার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেন, সিপিএমের পায়ের তলায় মাটি নেই বলে এসব মিথ্যা অভিযোগ করে সামনে আসতে চাইছে। 

গতবছর অবধিও, বীরভূমে ভোট মানেই ছিল অনুব্রত মণ্ডলের হুমকি-হুঁশিয়ারি। কিন্তু, গরু পাচার মামলায় সেই অনুব্রত মণ্ডল এখন জেলে। কিন্তু, বীরভূমে হুমকির ধারা অব্যাহত।

আরও পড়ুন ; বীরভূমের খুনের ঘটনায় ধৃত মূল অভিযুক্ত, গ্রেফতার তৃণমূল নেতা-সহ অনুগামীরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget