এক্সপ্লোর

Birbhum BJP: 'গুরুত্ব নেই দলে', অনুব্রতের উপস্থিতিতে তৃণমূলে একঝাঁক বিজেপি নেতা

BJP Dubrajpur: খয়রাশোল, রামপুরহাট এবং বোলপুরে পদ্ম ছেড়ে ঘাসফুলের পতাকা হাতে তুলে নিলেন বহু নেতা-কর্মী।

আবির ইসলাম, দুবরাজপুর: বীরভূমের একমাত্র গেরুয়া গড় দুবরাজপুরে ফের বিজেপিতে ভাঙন। সাংগঠনিক জেলা সভাপতি ও বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে তৃণমূলে যোগ দিলেন একাধিক নেতা ও কর্মী। দল বদলানো নেতাদের সমালোচনার পাল্টা জবাব দিয়েছে বিজেপির জেলা নেতৃত্ব। বীরভূমে বিজেপিতে ভাঙন অব্যাহত। দু’দিনে জেলার ৩ জায়গায় দলবদল। খয়রাশোল, রামপুরহাট এবং বোলপুরে পদ্ম ছেড়ে ঘাসফুলের পতাকা হাতে তুলে নিলেন বহু নেতা-কর্মী। বিধানসভা ভোটে বীরভূম জেলার ১১টি আসনের মধ্যে শুধুমাত্র দুবরাজপুর আসনটিতেই জয়ী হয়েছে বিজেপি। আর সেই গেরুয়া গড়েই আবার ভাঙন। 

রবিবার অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে, বোলপুরে তৃণমূলের জেলা সদর কার্যালয়ে ঘাসফুলের পতাকা হাতে তুলে নেন দুবরাজপুরের এক ঝাঁক বিজেপি নেতা ও কর্মী। তাঁদের মধ্যে স্বরূপ আচার্য ছিলেন বিজেপির দুবরাজপুর শহর মণ্ডলের সাধারণ সম্পাদক। পরশুরাম শর্মা ছিলেন দুবরাজপুর শহর মণ্ডলের সহ সভাপতি। প্রণব মুখোপাধ্যায় ছিলেন দুবরাজপুর শহর মণ্ডলের সোশাল মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত নেতা। 

এছাড়াও বিজেপির দুবরাজপুর শহর মণ্ডলের একাধিক বুথ সভাপতি এবং যুব ওবিসি ও মহিলা মোর্চার সদস্যরা তৃণমূলে যোগ দিয়েছেন। নতুন সাংগঠনিক জেলা কমিটি ঘিরে বীরভূম বিজেপির অন্দরে যে টানাপড়েন চলছে, এদিন তা আরও একবার স্পষ্ট হয়েছে দলত্যাগীদের কথায়। তৃণমূলে যোগদানকারী বিজেপি নেতা  স্বরূপ আচার্য বলেন, "জেলা সভাপতির কাছে আমাদের গুরুত্ব নেই। কাজ করার সুযোগ নেই। নিচুতলার যে কর্মীরা বিধায়ককে জিতিয়েছেন, তিনিও গুরুত্ব দিচ্ছেন না। পছন্দের লোকেদের নিয়ে কাজ করছেন। তাই আমাদের তৃণমূলে যোগদান।"

বীরভূমের তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, "উন্নয়ন দেখেই বিজেপি নেতাদের দলত্যাগ। মমতা ব্যানার্জি যা বলেছে সেটাই করে দেখিয়েছে। সবার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে। এসব দেখেই যোগদান। কীসের জন্য বিজেপিতে থাকবে।" দলত্যাগী নেতাদের সমালোচনার পাল্টা জবাব দিয়েছেন বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি। 

বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, "এতজন কেউ যোগদান করেনি। কয়েকজন মাত্র যোগদান করেছে। আমার আর বিধায়কের বিরুদ্ধে একনায়কতন্ত্রের অভিযোগ ভিত্তিহীন। ওদের বাড়িতে গিয়েই আমি মিটিং করে এসেছি। এর পিছনে অন্য গল্প আছে। সত্য সামনে আসবে।" জেলা নেতৃত্ব মানতে না চাইলেও, পরপর নেতা-কর্মীদের দলবদলই বুঝিয়ে দিচ্ছে, বীরভূমে ক্রমেই ভাঙন বাড়ছে বিজেপিতে। পুরভোটের আগে কি এই ভাঙন ঠেকাতে পারবে গেরুয়া শিবির? উত্তর দেবে সময়।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা

ভিডিও

Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ১: 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget