এক্সপ্লোর

Birbhum: বীরভূমের সদাইপুরের জঙ্গলে রাতে গাছ কেটে কাঠ চুরির অভিযোগ, রুখতে গিয়ে জখম বনকর্মীরা

Birbhum News: বীরভূমের ডিএফও জানিয়েছেন, রাতে গাছ কেটে নিমেষে চুরি হয়ে যাচ্ছে কাঠ। গোপন সূত্রে খবর ছিল। কাঠ পাচার রুখতে দুবরাজপুর রেঞ্জের বক্রেশ্বর বিট থেকে ডেপুটি রেঞ্জ অফিসার সহ তিন জন জঙ্গলে যান।

এরশাদ আলম, গোপাল চট্টোপাধ্যায়, সদাইপুর: ছোটদের পরিবেশবিদ্যায় পড়ানো হয় একটি গাছ, একটি প্রাণ। সেই গাছ বাঁচাতে গিয়েই দুষ্কৃতীদের হাতে প্রায় প্রাণ যাওয়ার দশা হল বনকর্মীদের। ঘটনাটি ঘটেছে বীরভূমের সদাইপুর থানার হাজরাপুর জঙ্গলে। এই ঘটনায় বনদফতরের তরফে সদাইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এখনও অধরা দুষ্কৃতীরা। 

বীরভূমের ডিএফও দেবাশিস মহিমা প্রসাদ প্রধান জানিয়েছেন, রাতে গাছ কেটে নিমেষে চুরি হয়ে যাচ্ছে কাঠ। গোপন সূত্রে এমনই খবর ছিল তাঁদের কাছে। সেই মতো দুবরাজপুর রেঞ্জের বক্রেশ্বর বিট থেকে ডেপুটি রেঞ্জ অফিসার সহ তিন জন ওত পাতেন ওই জঙ্গলে। তাঁরা দেখতে পান, চোখের সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে দু’টি কাঠ বোঝাই গাড়ি। অভিযোগ, পথ আটকাতেই বনকর্মীদের ওপর লাঠি-রড নিয়ে চড়াও হয় দুষ্কৃতীরা। বনকর্মীদের গাড়িও ভাঙচুর করা হয়। এরপর কাঠবোঝাই গাড়ি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। আহত অবস্থায় চারজনকেই ভর্তি করা হয় সিউড়ি হাসপাতালে। ডেপুটি রেঞ্জ অফিসার অশোক দুলের অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। 

বীরভূমের ডিএফও জানিয়েছেন, ‘গোপন সূত্রে খবর পেয়ে প্রাইভেট গাড়ি ভাড়া করে পৌঁছয়। কাঠ ভর্তি গাড়ি আটক করায় মারধর করা হয়। সদাইপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।’

অন্যদিকে, ডুয়ার্সের জঙ্গলেও অবাধে চলছে কাঠ পাচার। ফাঁকা হয়ে যাচ্ছে জঙ্গল। এমনই অভিযোগ তুলছেন পরিবেশপ্রেমীরা। সমস্যার কথা স্বীকার করে বন দফতরের দাবি, জঙ্গল বাঁচাতে সমস্ত চেষ্টাই হচ্ছে।

বাইরে থেকে দেখলে মনে হবে ঘন জঙ্গল। কিন্তু একটু ভিতরে ঢুকলেই চোখ কপালে উঠবে। যথেচ্ছ কাটা হচ্ছে গাছ। এদিক-ওদিক পড়ে আছে গাছের গুঁড়ি। পর্যটক-প্রিয় ডুয়ার্সে ক্রমশ ফাঁকা হচ্ছে জঙ্গল। ডুয়ার্সের মরাঘাট থেকে নাথুয়া, বানারহাট রেঞ্জের বিভিন্ন এলাকার জঙ্গলের এখন এমনই ছবি।

পরিবেশপ্রেমীদের অভিযোগ, ডুয়ার্সের জঙ্গল থেকে শাল, সেগুনের মতো মূল্যবান গাছ কেটে দিনেদুপুরে পাচার করা হচ্ছে। অথচ নিষ্ক্রিয় বন দফতর। 

সমস্যার কথা মেনে নিলেও, বন দফতরের দাবি, জঙ্গল রক্ষায় সবরকম চেষ্টা চলছে।

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget