এক্সপ্লোর

উদ্যোক্তা গ্রামবাসীরাই, খয়রাশোলের ১৫০ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী দুর্গাপুজোর নেপথ্যে এক অজানা ইতিহাস

গ্রামের মানুষেরাই এই পুজোর আয়োজন করে থাকেন। পালা করে পুজো করা হয়।

গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: গ্রাম্য পরিবেশের যেসকল দুর্গাপূজো হয়ে থাকে তার মধ্যে অন্যতম হল বীরভূমের খয়রাশোল ব্লকের অন্তর্গত নাকড়াকোন্দা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভাদুলিয়া গ্রামের ঐতিহ্যবাহী দুর্গাপুজো। গ্রামের মানুষেরাই এই পুজোর আয়োজন করে থাকেন। পালা করে পুজো করা হয়। আর সবাই মিলে আনন্দ ভাগ করে নেওয়া হয়। বছরের পর বছর ধরে এই ভাবেই পালন করা হয়ে আসছে এই গ্রামের দুর্গাপুজো।

একসময় এই দুর্গা মন্দির ছিল মাটির এবং খড়ের চাল দিয়ে তৈরি। পরবর্তীকালে গ্রামের মানুষদের সহযোগিতায় তা কংক্রিটের মন্দিরে তৈরি হয়েছে। তবে এই দুর্গাপুজো করার ক্ষেত্রে গ্রামবাসীদের যে অর্থ খরচ হয় সেই অর্থ খরচের ক্ষেত্রে গত কয়েক বছর থেকে সরকারি সহযোগিতা অনেকটাই সহায়তা করছে।

আরও পড়ুন, দশমীতে 'বাড়ির মেয়ে'কে নবমীর রাঁধা ভোগ অর্পণ, গান গেয়ে মা দুর্গাকে বিদায় জানায় চট্টোপাধ্যায় পরিবার

এই পুজোর ইতিহাস সম্পর্কে জানা গিয়েছে, এই পুজো দেড়শ বছরেরও বেশি পুরাতন। একসময় এই পুজো করতেন পাল এবং মোড়ল বংশের মানুষেরা। কিন্তু পরবর্তীকালে তাদের পরিবারে আর্থিক সঙ্কট দেখা দেয়। আর্থিক সঙ্কটের কারণে দুর্গাপুজোর মত এত ব্যয়বহুল একটি পুজো তাদের পক্ষে চালানো সম্ভব হয়নি। অন্যদিকে আবার মায়ের এই পুজো বন্ধ করে দেওয়ার পক্ষপাতিও ছিলেন না তারা। তারপরে তারা এই পুজো গ্রামবাসীদের হাতে তুলে দেন। এরপর থেকেই গ্রামবাসীরা সমবেতভাবে চাঁদা করে এই পুজো চালিয়ে আসছেন।

সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে দুর্গাপূজা কমিটিগুলিকে ৫০ হাজার টাকা করে সাহায্য দেওয়া হচ্ছে। এই গ্রামের এই দুর্গাপূজা কমিটিও সেই সহযোগিতা পেয়ে থাকে। সেই সহযোগিতা তাদের পুজো করার ক্ষেত্রে অনেকটাই সহায় হয়েছে বলেই তারা দাবি করেছেন।

পাশাপাশি এলাকার বিশিষ্ট সমাজসেবী শ্রীমন্ত মুখার্জী বলেন মুখ্যমন্ত্রী সবার মুখে হাসি ফোটাতে বা দুঃখ ঘোচাতে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছেন, সেই মতোই পুজো কমিটিগুলো কে আর্থিক সহায়তা প্রদান করেন। করোনা বিধি তথা সরকারি বিধিনিষেধ মেনে এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে যেন পূজা পার্বন অনুষ্ঠিত হয় সে নিয়ে গ্রামবাসী সহ সকলে মিলে আলোচনা করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Tulu Mondal: আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget