এক্সপ্লোর

Birbhum News: শুভেন্দুর সভার আগে সাঁইথিয়ায় 'চোরমুক্ত BJP' চেয়ে পড়ল পোস্টার

Birbhum BJP Controversial Poster: পোস্টারে বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে CBI ও ED-র তদন্তের দাবিও জানানো হয়েছে।

ভাস্কর মুখোপাধ্যায়,বীরভূম: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভার আগে সাঁইথিয়ায় 'চোরমুক্ত বিজেপি' চেয়ে পোস্টার পড়ল। পোস্টারে বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে CBI ও ED-র তদন্তের দাবিও জানানো হয়েছে।

সাঁইথিয়ায় 'চোরমুক্ত BJP' চেয়ে পড়ল পোস্টার

বিজেপি বাঁচাও কমিটির নামে ওই পোস্টারে লেখা, 'তৃণমূলের থেকে টাকা খেয়ে বিজেপিকে হারানোর কান্ডারি ধ্রুব সাহা।' আগামীকাল শুভেন্দুর সভার আগে সাঁইথিয়াজুড়ে পড়ল পোস্টার। নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন বিজেপির জেলা সভাপতি। গেরুয়া শিবিরের অন্তর্দ্বন্দ্ব ফের প্রকাশ্যে এসেছে, পাল্টা দাবি করেছে তৃণমূল।

লোকসভা ভোটের আগে শাসক-বিরোধী দুপক্ষেরই হাতিয়ার 'চোর' স্লোগান

প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে শাসক-বিরোধী দুপক্ষেরই হাতিয়ার 'চোর' স্লোগান । বিধানসভায় অধিবেশনের মাঝে তৃণমূল (TMC) ও বিজেপি দুই শিবিরের বিধায়কদের একে অপরের উদ্দেশে 'চোর' স্লোগান তুলতে দেখা গিয়েছিল। আর এবার বিজেপির 'চোর' আক্রমণের পাল্টা এবার 'বড় চোর' প্রচার তৃণমূলের। উত্তরবঙ্গের চালসায় শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে এবার পাল্টা 'বড় চোর' স্লোগানকে হাতিয়ার তৃণমূলের।শুভেন্দু অধিকারীর চালসা সফরের মধ্যেই সম্প্রতি মাইকে প্রচার চালিয়েছে তৃণমূলের আইটি সেল। সেখানে মাইকে বলতে শোনা গিয়েছে, 'বাংলার সব থেকে বড় চোর এসেছেন চালসায়। আজ সোনার গয়না পরে কিংবা মানিব্যাগ নিয়ে রাস্তায় সাবধানে চলাচল করবেন। সকলে বাড়ির দরজা ভাল করে বন্ধ করে রাখবেন'।

চালসায় শুভেন্দুর সভাস্থলের ৫০ মিটার দূরেও পড়েছিল পোস্টার

এদিকে, কেন্দ্রের জন্যই রাজ্যে ১০০ দিনের টাকা বকেয়া রয়েছে এই অভিযোগে মালবাজারে শুভেন্দুকে গো-ব্যাক স্লোগান দিয়েছিলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। চালসায় শুভেন্দুর কনভয় যাওয়ার পথে মালবাজারে রাস্তার ধার থেকে গো-ব্যাক স্লোগান উঠেছিল। রাস্তার ধারে জব কার্ড হাতে নিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্লোগান দিয়েছিলেন চা শ্রমিকরাও। নেতৃত্বে ছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি রাজেশ লাকড়া। পাশাপাশি চালসায় শুভেন্দু অধিকারীর সভাস্থলের ৫০ মিটার দূরেও পড়েছিল পোস্টার।

আরও পড়ুন, বারুইপুরে তৃণমূল কর্মীকে 'খুন', বাড়ির কাছেই উদ্ধার রক্তাক্ত দেহ, গ্রেফতার ১২

 পোস্টার যুদ্ধ

সম্প্রতি হলদিয়ায় দেখা গিয়েছিল তৃণমূল ও বিজেপির পোস্টার যুদ্ধ। বিজেপির চোর আক্রমণের পাল্টা, ফ্লেক্সে শুভেন্দু অধিকারীকে ডাকাত, চোর, পকেটমার বলে কটাক্ষ করা হয়েছিল। এমনিতেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর বিভিন্ন সভা থেকেই তৃণমূল সরকার ও শীর্ষ নেতৃত্বকে 'চোর' বলে কটাক্ষ করে স্লোগান তুলেছেন একাধিকবার।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Former State Minister Asish Banerjee Death Mystery: “এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা
“এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের BJP বিধায়ক ধ্রুব সাহা
Asish Banerjee Death: অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget