এক্সপ্লোর

Baruipur News: বারুইপুরে তৃণমূল কর্মীকে 'খুন', বাড়ির কাছেই উদ্ধার রক্তাক্ত দেহ, গ্রেফতার ১২

TMC Worker Murder Case: মৃতের পরিবারের অভিযোগ, গতকাল রাত সাড়ে ৮টা নাগাদ বাড়ি থেকে সইদুলকে ডেকে নিয়ে যান কয়েকজন। কিছুক্ষণ পর, বাড়ির কাছেই মাঠ থেকে উদ্ধার হয় তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ।

হিন্দোল দে ও রঞ্জিত হালদার,দক্ষিণ ২৪ পরগনা: এবার বারুইপুরের মদারহাটে তৃণমূল কর্মী খুন (TMC Worker Murder Case)। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। পরিবারের অভিযোগ, গোষ্ঠীকোন্দলেই খুন তৃণমূল কর্মী সইদুল শেখ। অভিযুক্তরা বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দারের ঘনিষ্ঠ। যদিও তৃণমূল খুনের দায় চাপিয়েছে বিজেপি ও সিপিএমের ঘাড়ে। এই ঘটনায় ১২ জনকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ (Baruipur Police Station)।

মৃতের পরিবারের অভিযোগ, গতকাল রাত সাড়ে ৮টা নাগাদ বাড়ি থেকে সইদুলকে ডেকে নিয়ে যান কয়েকজন। কিছুক্ষণ পর, বাড়ির কাছেই মাঠ থেকে উদ্ধার হয় বছর পঁয়তাল্লিশের তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ। শাসকদলের অন্তর্দ্বন্দ্বেই খুন, পাল্টা দাবি বাম-বিজেপির। বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দারের প্রতিক্রিয়া এখনও মেলেনি। এদিন নিহতের বাড়িতে যান বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। 

গতমাসে এই জেলাতেই তৃণমূল নেতা 'খুনের' পাল্টা 'খুন', পর পর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছিল। কাকভোরে জয়নগরে তৃণমূল নেতা খুনের অভিযোগ উঠেছিল। ৫ কিমি দূরের গ্রামে তাণ্ডবের ঘটনা ঘটেছিল। জয়নগরে তৃণমূলের অঞ্চল সভাপতিকে গুলি করে খুনের অভিযোগ উঠেছিল। পাল্টা আততায়ী অভিযোগে একজনকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল।  বামনগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের স্বামী সইফুদ্দিন লস্করকে গুলি করে খুন করা হয়েছিল বলে দাবি জানানো হয়েছিল। বাড়ির কাছেই শ্যুটআউট, পাল্টা তাড়া করে এক অভিযুক্তকে পিটিয়ে খুন করা হয়েছিল। এরপরেই গ্রাম ঘিরে সিপিএম কর্মী-সমর্থকদের বাড়িতে আগুন, মারধরের অভিযোগ প্রকাশ্যে এসেছিল।

আরও পড়ুন, আজই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, I.N.D.I.A বৈঠকের পরেই মোদি-মমতা সাক্ষাৎ

সেসময় তৃণমূল বিধায়ক ও পুরমন্ত্রী  ফিরহাদ হাকিম বলেছিলেন,'আমি বলতে চাই সিপিএম, তোমার হার্মাদ, তোমার খুনি যত আছে নিয়ে এসো। আমরা তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে আছি, একটা একটা করে খুন করো। মমতা বন্দ্যোপাধ্যায় সৈন্যকে তোমরা শেষ করতে পারবে না। পারবে না। পারবে না।' ফিরহাদ হাকিম আরও বলেছিলেন, 'সইফুদ্দিন লস্কর কী অন্য়ায় করেছে? কোনও বড় মানুষের টাকা মেরে দিয়েছে? কোথাও কারও স্বার্থে ঘা লেগেছে? না। সম্পূর্ণভাবে রাজনৈতিক কারণে যাদের সইফুদ্দিন লস্কর যদি থাকে, তাহলে এখানে সিপিএমের পায়ের তলার মাটি পাবে না। শুধু তার জন্যে একটা লোককে, হত্যা করে দিল।  একটা অনুরোধ আপনাদের আর কেউ এলাকায় সিপিএমকে বিশ্বাস করবেন না। সিপিএম মানেই বিজেপি।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Howrah News: আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget