এক্সপ্লোর

Suvendu Adhikari: শুভেন্দুর পথসভার আগে অঘটন, ধ্রুব সাহার ছবিতে 'চোর' লেখা পোস্টার

BJP Leader Poster Controversy: বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহার ছবিতে 'চোর' লেখা পোস্টার, কাকে দায়ি করেছে গেরুয়া শিবির ?

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: ২৯ নভেম্বর ধর্মতলায় সমাবেশ উপলক্ষ্যে রামপুরহাটে আজ শুভেন্দু অধিকারীর মিছিল (Suvendu Adhikary)। রামপুরহাটেই বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহার ছবিতে 'চোর' লেখা পোস্টার! 

সকালে বিজেপি কর্মীরা এসে পোস্টারগুলি ছিঁড়ে দেন। এর আগে দলের কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার সভামঞ্চ ভাঙার অভিযোগ ওঠে ধ্রুব সাহার অনুগামীদের বিরুদ্ধে। বীরভূম জেলা নেতৃত্বের পদত্যাগ চেয়ে কলকাতায় বিজেপির রাজ্য দফতরের বিক্ষোভ দেখান 'বিজেপি বাঁচাও' মঞ্চের সদস্যরা। বিজেপি জেলা সভাপতির ছবিতে 'চোর' লেখা পোস্টার নিয়ে তৃণমূলকে দায়ি করেছে গেরুয়া শিবির।কোন্দল ঢাকতে মিথ্যা দোষারোপ, প্রতিক্রিয়া শাসকদলের।

রামপুরহাটশুভেন্দু অধিকারীর পথসভার এর আগে কে বা কারা বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহার ছবির পোস্টারের উপর চোর লিখে দেয়। এই চোর লেখা  পোষ্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এই খবর পেয়ে বিজেপির কর্মীরা এসে পোষ্টার গুলি ছিড়ে দেয়। প্রসঙ্গত,  গত কয়েক মাস ধরে বীরভূমে বিজেপির গোষ্ঠী কোন্দল চরমে। অনুপম হাজরার সভামঞ্চ ভাঙা থেকে বীরভূমের বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে বিজেপির রাজ্য দফতরের সামনে বিক্ষোভ। এদিকে এই ঘটনায় বিজেপির তরফ থেকে তৃণমূলের দিকে আঙুল তোলা হয়েছে।

গতবছর বিজেপিকে কটাক্ষ করে তৃণমূলের টাউন ব্লক সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'শুভেন্দু অধিকারি পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় চোর। এটা প্রমাণিত। তাই পিঠ বাঁচাতে বিজেপতে যোগ দিয়েছে। সেখানে এসে বার্তা দেবে,' চোর ধরো জেল ভরো ' আন্দোলনের ডাক ? নিজেকে বাঁচাতে এই সব কাজ করতে হচ্ছে, জলপাইগুড়ির মানুষ এইসব নেবে না, সেটা আগের নির্বাচন গুলোয় প্রমাণিত হয়েছে। আর তৃণমূলের এত দুর্দিন আসেনি যে বিজেপির ফ্লেক্স ফেস্টুন খুলে দেবে। এত খারাপ সময় তৃণমূলের আসেনি, তৃণমূলও এই নিয়ে রাস্তায় নামবে।'

আরও পড়ুন, ট্রেনের ধাক্কায় মৃত্যু শাবক-সহ ৩ টি হাতির

প্রসঙ্গত, গত কয়েকবছরে একের পর এক মামলায় জেরবার শাসকদল। নিয়োগ দুর্নীতি মামলার নাম ওঠার সঙ্গে সঙ্গেই যাদের নামটা পর পর উঠে আসে, তারা হলেন পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী, অঙ্কিতা অধিকারী, ববিতা সরকার এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মামলায় হাইকোর্টের নির্দেশে তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তচলাকালীনই গ্রেফতার করা হয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। একাধিকবার তলব করা হয় পরেশ অধিকারিকে। সদ্য রেশন দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ইতিমধ্যেই যার জেরে চোর ধরো, জেলে ভরো স্লোগান দিয়ে জেলায় জেলায় মিছিল শুরু করেছে বঙ্গ বিজেপির শীর্ষ নের্তৃত্ব। আর তারই মাঝে আচমকা ছন্দপতন। এবার বিজেপির নেতার ছবির উপরে লেখা হল চোর !।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Tulu Mondal: ৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget