এক্সপ্লোর

Alipurduar News: রেললাইন পার হওয়াই কাল হল, চলন্ত ট্রেনের সামনে শাবক-সহ হাতির দল

Alipurduar Accident Elephant Death : ট্রেনের ধাক্কায় মৃত্যু শাবক-সহ ৩ টি হাতির, মর্মান্তিক দুর্ঘটনা উত্তরবঙ্গে..

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে মর্মান্তিক দুর্ঘটনা (Accident)। ট্রেনের ধাক্কায় তিনটি হাতির মৃত্যু হয়েছে। রাজাভাতখাওয়ার শিকারি গেটের কাছে রেললাইনের উপর দিয়ে হাতির দল যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটেছে। রেলের পার্সেল বগিসহ ইঞ্জিনটি শিলিগুড়ির পথে যাচ্ছিল। ট্রেনের ধাক্কায় পিষে যায় একটি হাতির শাবক। অন্য একটি হাতির শাবক ও পূর্ণবয়স্ক হাতি ছিটকে যায় রেললাইন থেকে।

প্রসঙ্গত, চা বাগানে এক অন্তঃসত্ত্বা হস্তিনীর দাপাদাপি দেখেছিল আলিপুরদুয়ার (alipurduar)। গতবছর অগাস্ট মাসে রেললাইনের এক দলছুট হাতির (elephant) দাপাদাপির দৃশ্যও ভোলেনি বানারহাটের (banarhat) মানুষ। ঘটনায় বাসিন্দাদের মধ্যে বয়ে গিয়েছিল  আতঙ্কের হিমস্রোত ।  সেদিন ছিল রবিবার সকাল। হঠাতই একটি হাতি মরাঘাট এলাকায় ঢুকে বানারহাট কার্তিক ওঁরাও হিন্দি গভর্নমেন্ট কলেজের পাশে দাঁড়িয়ে পড়ে। খবর পেয়ে ভিড় জমান এলাকার বহু মানুষ। পথচলতি নিত্যযাত্রী ও পর্যটকদের মধ্যে সেলফি তোলার হিড়িক পড়ে যায়। কিন্তু দিনের বড় সময় যে ভাবে হাতিটি দাপাদাপি করেছে, তাতে আতঙ্কও ছড়িয়ে পড়ে বড় অংশের মধ্যে। তিন-তিনটি চা বাগান, রেললাইন, জাতীয় সড়ক, রাজ্য সড়ক পেরিয়ে বানারহাট কার্তিক ওঁরাও হিন্দি গর্ভনমেন্ট কলেজের পাশে আসা ও রেতির জঙ্গল থেকে মরাঘাট জঙ্গলে ফেরার গোটা পর্বে সে যা করেছে, তা অনেকেই ভুলতে পারছেন না। সব মিলিয়ে যথেষ্ট ভয়ের পরিবেশ ছিল ওই এলাকায়। 

আরও পড়ুন, শাহ-র সভাস্থল ঘিরে প্রস্তুতি তুঙ্গে, সারা হল খুঁটিপুজো


 মারা যাওয়ার আগে ভয়ঙ্কর দাপাদাপি করতে দেখা গিয়েছিল এক অন্তঃসত্ত্বা হস্তিনীকেও। আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের নিমতিঝোড়া চা বাগানের ওই ঘটনায় তোলপাড় পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন,  সকাল ৯টা নাগাদ বক্সা ব্য়াঘ্র প্রকল্পের জঙ্গল থেকে আচমকাই একটি হস্তিনী ছুটে এসে ঢুকে পড়েছিল কালচিনি ব্লকের নিমতিঝোড়া চা বাগানে। তার পর হঠাৎ বাগানে কর্মরত শ্রমিকদের দিকে ধেয়ে যায়। কিন্তু এতেই শেষ নয়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, আচমকা নানা দিকে খেয়ালখুশিমতো ছোটাছুটি শুরু করে। প্রায় ফাঁকা বাগানে তার এই অদ্ভুত আচরণ কিছুটা অস্বাভাবিক বলে মনে হয়েছিল হাজির হাতেগোনা শ্রমিকদের। ওই পরিস্থিতিতে নিজেদের করণীয় নিয়ে তাঁরা যখন ভাবছেন, ঠিক তখনই বাগানের ২ নম্বর কম্পার্টমেন্টের মধ্যে পড়ে যায় ওই হস্তিনী। খবর পেয়েই চলে আসেন বনকর্মীরা। কিন্তু তার আগে যা ঘটার ঘটে গিয়েছে। মারা গিয়েছে হস্তিনী।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

West Bengal Weather : দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?
West Bengal Weather : দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?
West Bengal News Live : মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ককে তলব
মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ককে তলব
Cutmoney Allegation : 'বিজেপি কর্মীই হোক বা যার কর্মীই হোক', কাটমানি-অভিযোগ নিয়ে স্পষ্ট বার্তা বিজেপি বিধায়কের
'বিজেপি কর্মীই হোক বা যার কর্মীই হোক', কাটমানি-অভিযোগ নিয়ে স্পষ্ট বার্তা বিজেপি বিধায়কের
তৈরি ঘূর্ণিঝড় আকভান, রাক্ষুসে গতিতে হবে ল্যান্ডফল, ৬ জেলায় জারি হাই অ্যালার্ট, IMD র বড় আপডেট
তৈরি ঘূর্ণিঝড় আকভান, রাক্ষুসে গতিতে হবে ল্যান্ডফল, ৬ জেলায় জারি হাই অ্যালার্ট, IMD র বড় আপডেট

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget