এক্সপ্লোর

Mamata Banerjee: 'অমর্ত্য সেনকে অসম্মান করছেন, বিবেকের দংশন হবে', নাম না করে বিশ্বভারতীকে নিশানা মমতার

অমর্ত্য সেন এবং বিশ্বভারতীর মধ্যে জমি বিতর্ক যখন তুঙ্গে। তখনই জমির আইন-সংক্রান্ত সমস্ত কাগজ-পত্র নিয়ে নোবেলজয়ীর বাড়ি পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বীরভূম: বিশ্বভারতীর (Visva Bharati University) মনোভাব খতিয়ে দেখুক কেন্দ্রীয় শিক্ষা দফতর। যাঁরা সমালোচনা করে, একদিন ফুরিয়ে যাবেন। এখানে এসে একটা ছোট্ট ছক্কা মেরে গেলাম। অমর্ত্য সেনকে (Amartya Sen) যাঁরা অসম্মান করছেন, তাঁদের বিবেকের দংশন হবে'। নাম না করে বিশ্বভারতীর (Visva Bharati) উপাচার্যকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। 

নোবেলজয়ীর বাড়ি পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী: অমর্ত্য সেন এবং বিশ্বভারতীর মধ্যে জমি বিতর্ক যখন তুঙ্গে। তখনই জমির আইন-সংক্রান্ত সমস্ত কাগজ-পত্র নিয়ে নোবেলজয়ীর বাড়ি পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, সেখানে পৌঁছে তাঁর নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করতে Z+ ক্যাটাগরি নিরাপত্তা দেওয়ারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

কী বললেন মুখ্যমন্ত্রী: সেখানে থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশ্বভারতীর বিরোধীতায় একাধিক কথা বলেন মমতা। এদিন তিনি বলেন, 'অমর্ত্য সেনের যেন কোনও অসুবিধা না হয়, সেটা দেখা আমার কর্তব্য। অমর্ত্য সেন শুধু বাংলা, বিশ্বকে সম্মানিত করেছেন। অমর্ত্য সেনকে শ্রদ্ধা জানাতে এসেছিলাম। অশ্রদ্ধা করা কারও অধিকার নয়। একটা কাগজ পেয়েছিলাম, কিছু বলিনি। সরকারে জমি দফতর থেকে কাগজ জোগাড় করেছিলাম। কাগজ আমি অমর্ত্য সেনকে দিয়ে গেলাম। বিজেপির নামাঙ্কিত কিছু গৈরিকধারী মানুষ রয়েছেন। বিশ্বভারতীকে রবীন্দ্রনাথের চোখে দেখি, গৈরিকিকরণের চোখে দেখি না।'

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 'হৃদয়ের বইয়ের ডালি দিয়ে গেলাম, উনি আমাকে ফুল দিয়েছেন, চা খাইয়েছেন। সত্য জানাতেই এখানেই ছুটে আসা। ২৪ জানুয়ারি সম্ভবত চিঠি দেওয়া হয়েছিল। বিশ্বভারতীকে জমি দেওয়ার রেকর্ড বার করা হয়েছে। ১৯৮৪ সালে রাজ্য সরকারের ভূমি ও ভূমি সংস্কার দফতরের তথ্য। যে জমি লিজে নেওয়া হয়েছিল সেটি হল এক দশমিক ৩৮ একর। বিশ্বভারতীর দাবি ১. ২৫ একর। '১৩ ডেসিমেল জমি নিয়ে অমর্ত্য সেনকে অসম্মানিত করার চেষ্টা'

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর আরও দাবি, 'বিশ্বভারতীর মনোভাব খতিয়ে দেখুক কেন্দ্রীয় শিক্ষা দফতর। যাঁরা সমালোচনা করে, একদিন ফুরিয়ে যাবেন। এখানে এসে একটা ছোট্ট ছক্কা মেরে গেলাম। এই বিশ্বভারতী রবীন্দ্রনাথ চিন্তা করেছিলেন ? অমর্ত্য সেনকে যাঁরা অসম্মান করছেন, তাঁদের বিবেকের দংশন হবে। যাঁরা কোর্ট-কাছারি করেন, মনে রাখবেন জনগণের কোর্ট একটা বিষয় আছে। কাল আবাসিক-পড়ুয়াদের অভিযোগ শুনব। রবীন্দ্রনাথ ঠাকুরের আসল নোবেলটা কোথায় গেল ?'

আরও পড়ুন: Amartya Sen: 'আপনি এটা নিয়ে কষ্ট পাবেন না', জমি-দখল বিতর্কের মধ্যেই অমর্ত্য সেনের বাড়িতে মুখ্যমন্ত্রী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Tulu Mondal: ৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget