এক্সপ্লোর

Anubrata Mandal: চোখে জল অনুব্রত-র, '১ টাকার চিকিৎসক'-এর মৃত্যুতে শোকে বিহ্বল তৃণমূল নেতা

Anubrata on One rupee Doctor Death: পদ্মশ্রী প্রাপ্ত ১ টাকার চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে চোখ ভিজল অনুব্রত-র। আবেগ ধরে রাখতে না পেরে এদিন কেঁদে ফেলেন তিনি।

আবীর ইসলাম, বীরভূম: পদ্মশ্রী প্রাপ্ত ১ টাকার চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়ের (Doctor Sushovan Banerjee) মৃত্যুতে শোকপ্রকাশ করলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। সুশোভন বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে চোখের জল বাধ মানল না অনুব্রত-র। এদিন প্রিয় চিকিৎসকের মৃত্যুতে কেঁদে ফেললেন তিনি। এদিন চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে শুধু শাসকদলের সদস্যই নয়, এদিন প্রিয় চিকিৎসকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে গেরুয়া শিবিরও (BJP)।

প্রসঙ্গত, বোলপুরের হরগৌরীতলার বাসিন্দা সুশোভনবাবু ৷ এলাকায় 'এক টাকার চিকিৎসক' হিসেবে জনপ্রিয় ছিলেন। নিজের বাড়ির চেম্বারেই রোগী দেখেন। এমবিবিএস (MBBS) পাশ করে এমএফপিএ এবং ডিসিপি( MFPA ও DCP) (ক্লিনিকাল প্যাথোলজিতে ডিপ্লোমা) করেছিলেন৷ দীর্ঘদিন ধরে বহু বিশিষ্ট ব্যক্তির চিকিৎসা করে এসেছিলেন সুশোভন বন্দ্যোপাধ্যায়৷ যাঁদের মধ্যে অন্যতম প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি মনোনীত বিশ্বভারতী সর্বোচ্চ নীতিনির্ধারক কোট কমিটির সদস্য ছিলেন তিনি৷ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুশোভন বন্দ্যোপাধ্যায় । দীর্ঘ ৫৭ বছর মাত্র ১ টা ফি নিয়ে চিকিৎসার করে গিয়েছেন তিনি।পাশাপাশি দীর্ঘ দিন রাষ্ট্রপতি মনোনীত বিশ্বভারতীর (Visva Bharati) কোট কমিটির সদস্য ছিলেন তিনি। প্রান্তিক মানুষকে মাত্র ১ টাকায় চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য ২০২১ সালের ৮ নভেম্বর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর হাতে 'পদ্মশ্রী' সম্মান তুলে দেন।বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত কারনে ভুগছিলেন৷ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। এদিন সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তাঁর প্রয়াণে শোকাহত বোলপুর-শান্তিনিকেতনে৷ কারন এই এলাকার কয়েক হাজার মানুষের চিকিৎসা করেছেন, তাঁর হাত ধরে সুস্থ হয়েছেন হাজার হাজার মানুষ৷

 আরও পড়ুন, কেউ যদি দোষী হয়, যাবজ্জীবন কারাদণ্ড হোক: মমতা বন্দ্যোপাধ্যায়

এদিন নিজের জেলার বাসিন্দা তথা প্রিয় চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর খবরে চোখ ভিজে যায় অনুব্রত মণ্ডলের। আবেগ ধরে রাখতে না পেরে এদিন কেঁদে ফেলেন তিনি। একদিকে মহান এই চিকিৎসকের প্রয়াণে শোকস্তব্ধ ঘাসফুল শিবির। এদিন টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মৃত্যু খবরে দুঃখ্যপ্রকাশ করেন মমতা।পাশাপাশি এদিন বর্ষীয়ান ওই চিকিৎসকের মৃত্যুতে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, 'পদ্মশ্রী প্রাপক চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায় প্রয়াত। আজীবন তিনি ১ টাকা ভিজিট নিয়ে মানুষের সেবা করে গিয়েছেন। তাঁর আত্মার শান্তিকামনা করি।' পাশাপাশি এদিন ওই চিকিৎসকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget