এক্সপ্লোর

Margram Blast: ময়নাতদন্ত শেষ SSKM-এ, মাড়গ্রামে আনা হচ্ছে নিহত লাল্টু শেখের মৃতদেহ

Birbhum Margram Blast: মাড়গ্রামে বোমা বিস্ফোরণে ২ জনের মৃত্যুর পর, ক্ষোভে ফুঁসছে গ্রাম। এসএসকেএমে ময়নাতদন্তের পর, বীরভূমের মাড়গ্রামে নিয়ে আসা হচ্ছে তৃণমূল প্রধানের ভাই নিহত লাল্টু শেখের মৃতদেহ।

বীরভূম: এসএসকেএমে (SSKM) ময়নাতদন্তের (Autopsy) পর, বীরভূমের মাড়গ্রামে (Birbhum Margram)নিয়ে আসা হচ্ছে তৃণমূল প্রধানের ভাই নিহত লাল্টু শেখের মৃতদেহ। বোমা বিস্ফোরণে ২ জনের মৃত্যুর পর, ক্ষোভে ফুঁসছে গ্রাম। শনিবার রাতে মাড়গ্রামে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় নিউটন শেখের। ঘটনায় তৃণমূল প্রধানের ভাই গুরুতর জখম লাল্টু শেখের গতকাল এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) মৃত্যু হয়। এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ (Police)। 

বীরভূমের মাড়গ্রামে বোমা ফেটে মৃত্যু ও তৃণমূল প্রধানের ভাইয়ের গুরুতর জখম হওয়ার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। নেপথ্যে রয়েছে কংগ্রেস, দাবি নিহত নিউটন শেখের পরিবারের। অভিযুক্তরা আগে বিজেপি করত বলেও অভিযোগ করেছে তারা। ঘটনার জেরে স্থানীয় কংগ্রেস নেতা জহির শেখের বাড়িতে ভাঙচুর করা হয়। দলীয় স্তরে তদন্তের আশ্বাস দিয়েছে তৃণমূল জেলা নেতৃত্ব। এলাকায় পৌঁছেছেন বোলপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ অসিত মাল ও হাসনের তৃণমূল বিধায়ক অশোক চট্টোপাধ্যায়। অন্যদিকে, ঘটনার পর থেকেই থমথমে মাড়গ্রাম। বিস্ফোরণে গুরুতর জখম তৃণমূল প্রধানের ভাই লাল্টু শেখের অবস্থা। আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চিকিৎসার জন্য কলকাতায় আনা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, মাড়গ্রাম ১ ও মাড়গ্রাম ২ নম্বর গ্রাম পঞ্চায়েত বর্তমানে তৃণমূলের দখলে। এই দুটি পঞ্চায়েতে কারা প্রার্থী হবেন, তা নিয়ে টানাপোড়েন চলছে। এর মধ্যেই মাড়গ্রাম ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ভুট্টো শেখের ভাই লাল্টু শেখ ও তাঁর সঙ্গীকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। মাড়গ্রাম বিস্ফোরণে বিস্ফোরক ফিরহাদ হাকিম। 'বীরভূমের (Birbhum) সীমানা লাগোয়া রাজ্য ঝাড়খণ্ড (Jharkhand)। সেখানে এখনও সক্রিয় মাওবাদীরা (Maoist)।' মাড়গ্রামে দুই তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায়, এভাবেই মাওবাদী-তত্ত্ব তুলে ধরলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। 

আরও পড়ুন, 'ঝাড়খণ্ডে এখনও সক্রিয় মাওবাদীরা', মাড়গ্রাম বিস্ফোরণে বিস্ফোরক ফিরহাদ

নেপথ্যে রয়েছে কংগ্রেস (Congress), দাবি মৃত নিউটন শেখের পরিবারের। অভিযুক্তরা আগে বিজেপি (BJP) করত বলেও অভিযোগ করেছে তারা। ঘটনার জেরে স্থানীয় কংগ্রেস নেতা জহির শেখের বাড়িতে ভাঙচুর করা হয়। ওই এলাকায় কংগ্রেসের সংগঠন রয়েছে এটাই জানা ছিল না, প্রতিক্রিয়া অধীর চৌধুরীর। এই ঘটনায় দলীয় স্তরে তদন্তের আশ্বাস দিয়েছেন তৃণমূলের (TMC) বীরভূম জেলার সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়। এদিন ঘটনাস্থলে যান বোলপুরের তৃণমূল সাংসদ অসিত মাল ও হাসনের বিধায়ক অশোক চট্টোপাধ্যায়। মৃত নিউটন শেখ ও লাল্টু শেখের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Asish Banerjee Son Reacts: ‘আমরা আর রাজনীতিতে নেই’, কান্নায় ভেঙে পড়লেন আশিস বন্দ্যোপাধ্য়ায়ের ভাইপো
‘আমরা আর রাজনীতিতে নেই’, কান্নায় ভেঙে পড়লেন আশিস বন্দ্যোপাধ্য়ায়ের ভাইপো
Rampurhat TMC Leader Death Mystery: ‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget