এক্সপ্লোর

Birbhum News: উৎসবের মাঝে আগ্নেয়াস্ত্র- কার্তুজ উদ্ধার বীরভূমে, গ্রেফতার ১

Birbhum Crime: ৬ টি আগ্নেয়াস্ত্র ও ৩টি কার্তুজ উদ্ধার।পুলিশর দাবি ওই আগ্নেয়াস্ত্রগুলি মুঙ্গের থেকে আনা হয়েছিল। এই ব্যবসার সঙ্গে কে বা কারা যুক্ত ? তদন্তে পুলিশ।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: ৬ টি আগ্নেয়াস্ত্র ও ৩টি কার্তুজ উদ্ধার। গ্রেফতার এক। শেখ রমজান নামের এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র বিক্রি করবে। গোপন সূত্রে খবর পেয়ে গঠিত হয় পুলিশের বিশেষ দল। জেলার চারটি জায়গায় নাকা চেকিং শুরু হয়।  বোলপুর থানার সিয়ান গ্রামের কাছে বাইকে চেপে যাওয়ার  সময় শেখ রমজানকে গ্রেপ্তার করা হয়। তার কাছে থেকে উদ্ধার করা হয় ৬টি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি। ধৃতের বাড়ি দুবরাজপুরে। পুলিশর দাবি ওই আগ্নেয়াস্ত্রগুলি মুঙ্গের থেকে আনা হয়েছিল। এই ব্যবসার সঙ্গে কে বা কারা যুক্ত  বা কাকে এই অস্ত্র বিক্রি করা হচ্ছিল, তা জানতে ধৃতকে জেরা শুরু করেছে পুলিশ ।

সম্প্রতি দীপাবলির আগে শহর শিলিগুড়িতে উদ্ধার চারটি আগ্নেয়াস্ত্র, আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শহর শিলিগুড়িতে (Siliguri)। এই ঘটনায় কাউকে গ্রেফতার করা না হলেও সিসিটিভি ফুটেজ  খতিয়ে দেখে অভিযুক্তের সন্ধানে তদন্ত চালাচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। জানা গিয়েছে, শিলিগুড়ি জংশনের বাস স্ট্যান্ডে বিহারগামী বাসে স্ট্যান্ডের সামনে দুটি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও ওউ ব্যাগ দুটি কেউ নিতে আসে না। ফলে মালিকহীন ব্যাগ দুটি ঘিরে সন্দেহ দানা বাঁধতে থাকে স্থানীয়দের। খবর দেওয়া হয় জংশনের ট্রাফিক গার্ডে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ব্যাগ দুটিকে উদ্ধার করে। ব্যাগ খুলে ব্যাগের ভেতর থেকে চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী টেলিফোনে জানান, দুটি ব্যাগ উদ্ধার হয়েছে। ব্যাগ থেকে চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে। এদিকে পুলিশ সুত্রে জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ব্যাগ দুটির মালিকে সন্ধানে খোঁজ চালানো হয়।

আরও পড়ুন, মাথার পিছনে আঘাত, সিঁথিতে ছেলের হাতে বাবা 'খুন'

বাইশের শুরুতে ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়াতে বিশেষ উদ্যোগ নেয় বারাসাত পুলিশ জেলা। সীমান্তবর্তী আমডাঙা, গোবরডাঙা, হাবড়া, দেগঙ্গা-সহ ১৬টি জায়গায় ৩৪টি সিসি ক্যামেরা বসানোর কথা প্রকাশ্যে আসে। ব্যারাকপুর কমিশনারেট, বনগাঁ পুলিশ জেলা ও বারাসাত পুলিশ জেলার অন্তর্গত সীমান্তবর্তী এলাকায় সিসি ক্যামেরা বসিয়ে চলবে নজরদারি। পুলিশের পদস্থ আধিকারিকদের মোবাইল ফোনে থাকবে এই সব সিসি ক্যামেরার লিঙ্ক। দুষ্কৃতীরা যাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে যেতে না পারে, তার জন্যই এই বিশেষ ব্যবস্থা। সম্প্রতি আমডাঙার করুণাময়ী কালী মন্দিরে চুরির ঘটনায় বিশেষভাবে কাজে লাগে সিসি ক্যামেরার ফুটেজ। তারপরই এই উদ্যোগ নেয় বারাসাত জেলা পুলিশ।

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
Tulu Mondal: হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget