এক্সপ্লোর

Poush Mela: ১২০০-র বেশি স্টল, কাল পৌষ মেলার ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

Visva Bharati: এবার ১২০০-র  বেশি স্টল আসছে। কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এবারই প্রথম বিশ্বভারতীর মাঠে পৌষ মেলা করছে রাজ্য সরকার।

ভা্সকর মুখোপাধ্যায়, বোলপুর : এবার পৌষ মেলার ভার্চুয়াল উদ্বোধন (Poush Mela to be Virtually Inaugurated) করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার সকাল ১১টা নাগাদ মেলার উদ্বোধন হবে। চলবে বৃহস্পতিবার ২৮ তারিখ পর্যন্ত। উদ্বোধনে উপস্থিত থাকবেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, জেলার দুই সাংসদ, বিধায়ক, বিশ্বভারতীর প্রতিনিধি-সহ অন্যরা। জেলা শাসক বিধান রায় জানান, মুখ্যমন্ত্রী ফোনের মাধ্যমে মেলা উদ্বোধনের পাশাপাশি তাঁর বক্তব্য রাখবেন।

এদিকে মেলা ঘিরে প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে। এবার ১২০০-র  বেশি স্টল আসছে। কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এবারই প্রথম বিশ্বভারতীর মাঠে পৌষ মেলা করছে রাজ্য সরকার।

দীর্ঘ টালবাহানার প্রায় তিন বছর পর শান্তিনিকেতনের পূর্বপল্লির মাঠে বসতে চলেছে ঐতিহ্যবাহী পৌষমেলা। ২০১৯ সালে শেষ বার শান্তিনিকেতনের পূর্বপল্লির মাঠে হয়েছিল ঐতিহ্যবাহী পৌষ মেলা। তারপর থেকে আর হয়নি মেলা ৷ তবে বোলপুর ডাকবাংলো মাঠে ২০২১ ও '২২ সালে বিকল্প পৌষ মেলা করেছিল রাজ্য সরকার।

এবার উপাচার্য হিসাবে বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হতেই সকলে মনে করেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ পৌষ মেলা করবেন ৷ কিন্তু, তা করেননি ৷ এই পরিস্থিতিতে রাজ্য সরকার মেলা করার জন্য বিশ্বভারতীর কাছে পৌষ মেলার মাঠ চেয়ে আবেদন করে। দীর্ঘ টালবাহানার পর মাঠ দেয় বিশ্বভারতী। অর্থাৎ, ২০১৯ সালের পর পূর্বপল্লির মাঠে হচ্ছে পৌষ মেলা। তবে, এই মেলার আয়োজনে রাজ্য সরকার ৷ এদিকে মেলার প্লট বুকিং নিয়ে এবার ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে ৷ ব্যবসায়ীদের বিক্ষোভের জেরে প্রথমে বন্ধও হয়ে যায় প্লট বুকিংয়ের অফিস ৷ পরে অবশ্য প্লট বুকিং শুরু হয়।

প্রসঙ্গত, ২০২০ সালে কোভিড পরিস্থিতির জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল মেলা। তবে, এরপর থেকেই তৎকালীন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে শুরু হয় রাজ্য সরকারের সংঘাত। সংঘাত এমন পর্যায়ে পৌঁছায় যে তাঁর একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয় তৃণমূল। এমনকী, পড়ুয়া, আশ্রমিক, প্রাক্তনীরাও। তাই ২০২১ ও ২০২২ সালে পূর্বপল্লির মাঠে পৌষ মেলা বন্ধ করে দেন বিদ্যুৎ চক্রবর্তী। যা নিয়ে নিন্দার ঝড় ওঠে সর্বত্র। তবে, বাংলা সংস্কৃতি মঞ্চ ও বোলপুর পৌরসভা ওই দুই বছর ডাকবাংলো মাঠে বিকল্প মেলার আয়োজন করেছিল ৷

পৌষ মেলা (Poush Mela) আয়োজিত না হলেও রীতি মেনে পৌষ উৎসবের (Poush Utsav) আয়োজন করা হয় বিশ্বভারতীতে (Visva-Bharati University)। ভোরে বৈতালিকের পর সকালে ব্রহ্ম উপাসনা হয় ছাতিমতলায়। উপাসনায় অংশ নেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Vidyut Chakraborty)। উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অধ্যাপক ও ছাত্রছাত্রীরা। তিনদিন ধরে চলে পৌষ উৎসব।

শান্তিনিকেতনে পৌষ উৎসবকে কেন্দ্র করে ২৩ ডিসেম্বর থেকে পূর্বপল্লির মাঠে শুরু হয় পৌষমেলা ৷ ঐতিহ্যবাহী এই মেলার টানে লাল মাটির দেশে ভিড় জমান দেশ, বিদেশের পর্যটকরা। পসরা বসে রকমারি জিনিসের। কিন্তু ২০২১ ও ২০২২ সালে বন্ধ করে দেওয়া হয় পৌষমেলা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
Birbhum Tulu Mondal News: টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
Birbhum Tulu Mondal: জালে টুলুর ম্যানেজার, উদ্ধার ডায়েরি, সেখানে মিলল কাদের নাম? রয়েছে টাকার হিসেবও, কী জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা
জালে টুলুর ম্যানেজার, উদ্ধার ডায়েরি, সেখানে মিলল কাদের নাম? রয়েছে টাকার হিসেবও, কী জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা
Birbhum Tulu Mondal: ৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য
৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget