এক্সপ্লোর

Birbhum News: প্রধানমন্ত্রীর ভার্চুয়াল অনুষ্ঠান চলাকালীন উত্তেজনা, সিউড়িতে বচসা তৃণমূল-বিজেপির

Birbhum News: কেন্দ্রীয় সরকারের অষ্টম বর্ষপূর্তিতে গরিব কল্যাণ সম্মেলনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এদিন তা ভার্চুয়াল দেখানোর ব্যবস্থা হয় বীরভূমের সিউড়ি হেড পোস্ট অফিসে।

এরশাদ আলম, সিউড়ি: বীরভূমের (Birbhum) সিউড়ি হেড পোস্ট অফিসে (Suri Head Post Office) প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ সম্মেলনের ভার্চুয়াল সম্প্রচারে উত্তেজনা। সম্প্রচারের শুধু কেন পোস্ট অফিসে বিজেপি নেতারা? এই অভিযোগে অনুষ্ঠানের মাঝ পথে ঢুকে পড়েন তৃণমূল কর্মীরা। দু’পক্ষের মধ্যে বচসা হয়।

ভার্চুয়াল সম্প্রচারে উত্তেজনা: কেন্দ্রীয় সরকারের অষ্টম বর্ষপূর্তিতে মঙ্গলবার হিমাচলপ্রদেশের সিমলায়, গরিব কল্যাণ সম্মেলনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এদিন তা ভার্চুয়াল দেখানোর ব্যবস্থা করা হয় বীরভূমের সিউড়ি হেড পোস্ট অফিসে। পোস্ট অফিসে অনুগামীদের নিয়ে হাজির হয়ে, প্রধানমন্ত্রীর বক্তব্য শুনছিলেন বীরভূম সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি ধ্রুব সাহা। সম্প্রচার চলাকালীন, আচমকা দলবল নিয়ে পোস্ট অফিসে ঢুকে পড়েন তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র জেলা সহ সভাপতি। সরকারি অনুষ্ঠানে গৈরিকীকরণের অভিযোগ তুলে, বিজেপি জেলা সভাপতির সঙ্গে বচসায় জড়ান তৃণমূল নেতারা। স্লোগান তোলেন তৃণমূল কর্মীরা। পাল্টা স্লোগান দেন বিজেপি কর্মীরা।

তৃণমূল নেতাদের আপত্তিতে পোস্ট অফিসে বন্ধ হয়ে যায় প্রধানমন্ত্রীর বক্তব্যের সম্প্রচার। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, “৮ বছরের কর্মসূচি হচ্ছে। আমি পোস্টে অফিসে বসে দেখছিলাম। সেই সময় তৃণমূলের কয়েকজন এসে চিৎকার করে।’’ বীরভূমের আইএনটিটিইউসির সহ-সভাপতি রাজিবুল ইসলাম বলেন, “যেন মনে হচ্ছে বিজেপির কর্মিসভা। কোনও সরকারি কর্মী নেই। এসে বলি এটা সরকারি অনুষ্ঠান, কেন শুধু বিজেপি কর্মী থাকবেন। অনুরোধ করি আপনারা বেরিয়ে যান।’’

যদিও জেলা ডাক বিভাগের তরফে জানানো হয়েছে, সরকারি অনুষ্ঠানে কোনও দলকে আমন্ত্রণ জানানো হয়নি। সুপারিনটেনডেন্ট অফ পোস্ট অফিস মৃগাঙ্ক মাইতির কথায়, “রাজনীতির কোনও বিষয় নেই। গ্রাহকদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি পাবলিকের সঙ্গে এসেছিলেন। আমি আপনাদের কাছ থেকে বিষয়টি জানলাম।’’ পোস্ট অফিসের মধ্যে দুই শিবিরের মধ্যে তুমুল বচসা চললেও, পরে অফিসের বাইরে গিয়ে একসঙ্গে চা খান বিজেপি ও তৃণমূল নেতারা।

আরও পড়ুন: Purba Medinipore: 'বন্যা আটকানোর সম্ভাবনা নেই,' কেলেঘাই নদীর বাঁধ নির্মাণে গাফিলতির অভিযোগ বিজেপি বিধায়কের

সেরা শিরোনাম

Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির অস্বাভাবিক মৃত্যু, ঝুলন্ত দেহ উদ্ধার
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির অস্বাভাবিক মৃত্যু, ঝুলন্ত দেহ উদ্ধার
Tulu Mondal: বেপাত্তা টুলু মণ্ডল, বীরভূমের পাথর ব্যবসায়ীর শ্যালকের গাড়িতে এবার মিলল বিদেশি মুদ্রা
বেপাত্তা টুলু মণ্ডল, বীরভূমের পাথর ব্যবসায়ীর শ্যালকের গাড়িতে এবার মিলল বিদেশি মুদ্রা
CM Suvendu Adhikari: 'দুর্নীতির বিরুদ্ধে অভিযান থামাব, এমন ভাবার কারণ নেই', TRDA দুর্নীতি নিয়ে সরব মুখ্যমন্ত্রী, প্রয়াত তৃণমূল নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে আর কী বললেন শুভেন্দু অধিকারী?
'দুর্নীতির বিরুদ্ধে অভিযান থামাব, এমন ভাবার কারণ নেই', TRDA দুর্নীতি নিয়ে সরব মুখ্যমন্ত্রী, প্রয়াত তৃণমূল নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে আর কী বললেন শুভেন্দু অধিকারী?
Suvendu Adhikari: বানানো হবে কংক্রিট রোডম্যাপ, দেউচা পাচামি নিয়ে আশার আলো দেখালেন মুখ্যমন্ত্রী
বানানো হবে কংক্রিট রোডম্যাপ, দেউচা পাচামি নিয়ে আশার আলো দেখালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Chopra News | পুলিশের জালে পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ বিভাগের কর্মাধ্যক্ষ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | অগ্নি-বিধি 'অমান্য', অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে নোটিস
CM Suvendu Adhikari | 'গতবারের তুলনায় এবার ৫০% কম সংক্রমণ', দাবি মুখ্যমন্ত্রীর
Baduria News | খাদ্য-পুরসভা-পুলিশের অভিযান, রেস্তোরাঁ থেকে পচা মাংসের হদিশ!
Mahua Moitra News | ফের মহুয়া মৈত্রকে ঘিরে বিক্ষোভ, উঠল গো ব্যাক স্লোগান | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chirag Paswan : বেনামি চিঠি, কেন্দ্রীয়মন্ত্রীকে প্রাণনাশের হুমকি; 'শিগগির আপনাকে...'
বেনামি চিঠি, কেন্দ্রীয়মন্ত্রীকে প্রাণনাশের হুমকি; 'শিগগির আপনাকে...'
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Viral Video: কেরলে বিশ্বজয়ী লামিন ইয়ামাল? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল
কেরলে বিশ্বজয়ী লামিন ইয়ামাল? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল
Vi New Look : বদলে যাচ্ছে Vi, শাহরুখকে সামনে রেখে নতুন উদ্যোগ, এবার কী পাবেন ?
বদলে যাচ্ছে Vi, শাহরুখকে সামনে রেখে নতুন উদ্যোগ, এবার কী পাবেন ?
Sukanta Majumdar: সুমিতই তো সব সামলাতো, কোন দিক দিয়ে গরু যাবে, বালি যাবে, পাথর যাবে, টাকা যাবে : সুকান্ত মজুমদার
সুমিতই তো সব সামলাতো, কোন দিক দিয়ে গরু যাবে, বালি যাবে, পাথর যাবে, টাকা যাবে : সুকান্ত মজুমদার
Mumbai Indians: হার্দিকের ভবিষ্যৎ ঘিরে সংশয়, মুম্বই ইন্ডিয়ান্সের পরবর্তী অধিনায়ক নির্ধারণ করবেন রোহিত শর্মা?
হার্দিকের ভবিষ্যৎ ঘিরে সংশয়, মুম্বই ইন্ডিয়ান্সের পরবর্তী অধিনায়ক নির্ধারণ করবেন রোহিত শর্মা?
Janmashtami Pujo: ১৫ বছর পর বিরল যোগ, রাতের এই সময়টাতেই জন্মাষ্টমী শুভ মুহূর্ত—জেনে নিন নিশীথ পুজোর সময়
১৫ বছর পর বিরল যোগ, রাতের এই সময়টাতেই জন্মাষ্টমী শুভ মুহূর্ত—জেনে নিন নিশীথ পুজোর সময়
Camac Street Case: বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বাড়িতে পুলিশ
বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বাড়িতে পুলিশ
Embed widget