এক্সপ্লোর

Nanoor : পাওনার ৭৫ টাকা চেয়েছিলেন, বৃদ্ধকে খুনের অভিযোগ নানুরে

Old man allegedly Murdered : এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতির যাতে অবনতি না হয়ে, সেজন্য নানুর থানার পক্ষ থেকে গ্রামে বসানো হয়েছে পুলিশ পিকেট।

পরিতোষ দাস, নানুর (বীরভূম) : পাওনার ৭৫ টাকা চাওয়ায় বাঁশ ও লাঠি নিয়ে হামলা। তাতে আঘাত পেয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। বীরভূমে (Birbhum) নানুরের (Nanoor) হারমুর গ্রামের ঘটনা। মৃতের নাম শেখ শাহনওয়াজ (৬৪)। ঘটনায় তিন জনকে আটক করেছে নানুর থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতির যাতে অবনতি না হয়ে, সেজন্য নানুর থানার পক্ষ থেকে গ্রামে বসানো হয়েছে পুলিশ পিকেট। গ্রামে চলছে পুলিশের টহলদারি। 

ঘটনাটা কী ?

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে প্রতিবেশী শেখ শাহজাহান ও নুরজাহানদের পরিবারের জমির বীজতলায় ট্রাক্টর দিয়ে চাষ করেছিলেন শেখ শাহনওয়াজের ছেলেরা। আর তার পাওনা টাকা ৬৭৫। কিছুদিন আগে ৬০০ টাকা দিয়ে দিলেও, পাওনার বাকি ৭৫ টাকা চাওয়াকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত। শুক্রবার সন্ধ্যায় সেই টাকা চাওয়াকে কেন্দ্র করে শুরু হয় উভয়পক্ষের মধ্যে বচসা ও হাতাহাতি। অভিযোগ, সাময়িকভাবে সেই ঝামেলা মিটে গেলেও, কিছুক্ষণ পর শেখ শাহনওয়াজ ও তাঁর ভাই শেখ শওকত স্থানীয় মসজিদ থেকে নমাজ পড়ে বাড়ি ফেরার পথে তাঁদের ওপর বাঁশ, লাঠি নিয়ে চড়াও হয় শেখ শাহজাহান ও শেখ নুরজাহানের পরিবারের সদস্যরা।

আরও পড়ুন ; বীরভূমে টানা দ্বিতীয়দিন উদ্ধার বিপুল বিস্ফোরক, প্রায় ৩০০ কুইন্টাল অ্যামোনিয়া নাইট্রেটের খোঁজ

ঘটনায় আহত হন বেশ কয়েকজন। গুরুতর আহত হন শেখ শাহনওয়াজ। পরিবারের সদস্যরা তাঁকে আহত অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এর জেরে গ্রামে উত্তেজনা ছড়ায়। নানুর থানার পক্ষ থেকে গ্রামে পুলিশ পিকেট বসানো হয়েছে। গ্রামে চলছে পুলিশের টহলদারি।

এদিকে ঘটনার পর অভিযুক্তদের পরিবারের অধিকাংশ সদস্যই গ্রামছাড়া। নানুর থানার পুলিশ তিন জনকে আটক করেছে। ঘটনাকে কেন্দ্র করে গ্রামে যাতে নতুন করে উত্তেজনা না ছড়ায়, সেদিকে নজর রাখছে নানুর থানার পুলিশ। মৃতের পরিবার অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

 

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget