এক্সপ্লোর

Birbhum News : বীরভূমে টানা দ্বিতীয়দিন উদ্ধার বিপুল বিস্ফোরক, প্রায় ৩০০ কুইন্টাল অ্যামোনিয়া নাইট্রেটের খোঁজ

Explosive Recovered: বীরভূমে ফের উদ্ধার হল বিস্ফোরক ও বিস্ফোরক তৈরির সামগ্রী। এ’নিয়ে তৃণমূলকে নিশানা করে বিজেপির দাবি, বীরভূম বারুদের স্তূপে রয়েছে। পাল্টা বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।

নান্টু পাল, নলহাটি (বীরভূম) : বৃহস্পতিবার বীরভূমের (Birbhum) মহম্মদবাজার থেকে উদ্ধার হয়েছিল ৮১ হাজার ডিটোনেটর। একদিন পর শুক্রবারই, নলহাটি (Nalhati) থেকে প্রচুর পরিমান অ্যামোনিয়াম নাইট্রেট ও ডিটোনেটর উদ্ধার করল STF!

শুক্রবার সকালে, ঝাড়খণ্ড লোগোয়া নলহাটির লখনামারা গ্রামে STF অভিযান চালায়। একটি গুদাম থেকে উদ্ধার হয় ৩০০ কুইন্টাল অ্যামোনিয়াম নাইট্রেট ও ৩ হাজার ডিটোনেটর। বিস্ফোরক তৈরিতে কাজে লাগে অ্যামোনিয়াম নাইট্রেট।

বিরোধীদের আক্রমণ

বৃহস্পতিবার ডিটোনেটর উদ্ধার নিয়ে, ট্যুইটে তৃণমূলকে কটাক্ষ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছিলেন, 'এটা কি ২১শে জুলাই "জেহাদ দিবস" মানানোর প্রস্তুতি?' শুক্রবার বিস্ফোরক তৈরির সামগ্রী উদ্ধার হওয়ায়, তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে শাসক দলও।

বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা বলেছেন, 'বীরভূম বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে, যে কোনও সময় বিস্ফোরণ হতে পারে। ধারাবাহিকভাবে বিস্ফোরক উদ্ধার হচ্ছে। বীরভূমবাসী হিসেবে আতঙ্কিত।তৃণমূল নেতাদের কাছে এই সব ধরনের বারুদ মজুত আছে।'

এদিকে, বীরভূমের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ত্রিদীব ভট্টাচার্য বলেছেন, 'বীরভূম জেলা পুলিশ সক্রিয়ভাবে গ্রেফতার করছে, যাতে কোনও ঘটনা না ঘটে।বীরভূম যদি বারুদের স্তূপে থাকে, সেটা যদি বিরোধীরা জানে, কোথায় আছে তা পুলিশকে বলুক বিরোধীরা। তারপর যদি পুলিশ কাজ না করে তখন বলবে।'

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া অ্যামোনিয়াম নাইট্রেট ও ডিটোনেটরগুলি বেআইনি পাথর খাদানে ব্যবহার করার জন্য মজুত করা হয়েছিল। শুধুই কি তাই? নাকি এর পিছনে অন্য কোনও চক্র আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন- রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর নাম বিজেপি আগে জানালে ভেবে দেখতাম, ইঙ্গিতপূর্ণ মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের

কিছুদিন আগেই নকল সোনার কয়েনকে (Fake Gold Coin) আসল বলে চলছিল বিক্রি। প্রতারণা চক্রের এক দুষ্কৃতীকে হাতেনাতে ধরে পুলিশ। ঘটনাটি ঘটে বীরভূমের (Birbhum) সাঁইথিয়ায়। ইতিমধ্যেই ধৃতের কাছ থেকে বিপুল পরিমাণ নকল সোনার কয়েন ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ।

সেরা শিরোনাম

West Bengal News Live: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
West Bengal News Live: নিউটাউনে আদানির হাসপাতাল ঘিরে গড়ে উঠবে হেল্থ কেয়ার সিটি, আশ্বাস মুখ্যমন্ত্রীর
নিউটাউনে আদানির হাসপাতাল ঘিরে গড়ে উঠবে হেল্থ কেয়ার সিটি, আশ্বাস মুখ্যমন্ত্রীর
West Bengal News Live Updates: চিকিৎসক সংগঠনের নির্বাচনী বৈঠক ঘিরে ধুন্ধুমার, মাটিতে শুয়ে পড়ে বিক্ষোভ চিকিৎসকদের
চিকিৎসক সংগঠনের নির্বাচনী বৈঠক ঘিরে ধুন্ধুমার, মাটিতে শুয়ে পড়ে বিক্ষোভ চিকিৎসকদের
West Bengal News Live: মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও
মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও

ভিডিও

CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী
CJP Protest Mumbai: মুম্বইয়ে CJP-র বিক্ষোভে অভিনেতা Naseeruddin Shah | Shivaji Park | ABP Ananda
CJP Protest: যন্তরমন্তরে AAP, Congress, বামের বিক্ষোভ, কী ঘটল আজ রাজধানীতে? | Gyanesh Kumar | Delhi
CJP Protest Mumbai: মুম্বইয়ের শিবাজি পার্কে বিক্ষোভে CJP, উঠল স্লোগান | Gyanesh Kumar | ABP Ananda
Congress Protest: Delhi-তেও CEC Gyanesh Kumar-র পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাল কংগ্রেস | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget