এক্সপ্লোর

Birbhum News: বিশ্বভারতীকাণ্ডে এবার হাইকোর্টে জনস্বার্থ মামলা

High Court: বিশ্বভারতীতে শান্তি বজায় রাখতে গঠন করতে হবে কমিটি। বন্ধ করতে হবে বহিরাগতদের প্রবেশ। বিশ্বভারতী কাণ্ডের পর এই দাবিতে এবার হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন এক আইনজীবী।

সৌভিক মজুমদার ও আবীর ইসলাম, কলকাতা ও বীরভূম: বিশ্বভারতীতে শান্তি বজায় রাখতে গঠন করতে হবে কমিটি। বন্ধ করতে হবে বহিরাগতদের প্রবেশ। বিশ্বভারতী কাণ্ডের পর এই দাবিতে এবার হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন এক আইনজীবী। বিশ্বভারতীতে (Viswa Bharati) ছাত্র মৃত্যুর ঘটনায় সোমবার ওয়ার্ডেন ও আবাসিক পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

বারবার সমস্যা:
বারবার নানা সমস্যার জেরবার হয়েছে বিশ্বভারতী। কখনও হস্টেল (Hostel) বিতর্ক, কখনও অন্য কোনও কারণে পড়ুয়া বিক্ষোভে উত্তাল হয়েছে বিশ্ববিদ্যালয়। মেলার মাঠ ঘিরে দেওয়া বা পৌষমেলা সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েও উত্তাল হয়েছে বিশ্ববিদ্যালয়। একাধিকবার উপাচার্য এবং পড়ুয়াদের বিরোধে ধুন্ধুমার হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যুতে ধুন্ধুমার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এই ঘটনার প্রসঙ্গ তুলেই হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে শান্তির পরিবেশ ফিরিয়ে আনার দাবি করা হয়েছে। সেই কারণে প্রয়োজনীয় কমিটি তৈরি করার আবেদনও করা হয়েছে। পাশাপাশি সমস্যা এড়াতে পড়ুয়া বাদে বহিরাগতদের বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশ বন্ধ করার আবেদনও করা হয়েছে।  

ছাত্র মৃত্য়ুতে উত্তাল:
হস্টেল থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। ওই ঘটনায় উপাচার্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। পাল্টা পুলিশ-প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন উপাচার্য। বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করেছেন রাজ্যপালও।

পরিবারের দাবি:
ছাত্র মৃত্যুর ঘটনায় সিবিআই (CBI) তদন্তের দাবি জানিয়েছেন মৃত ছাত্রের বাবা। এই আবহেই এবার জনস্বার্থ (PIL) মামলা দায়ের করে মামলাকারীর আইনজীবীর প্রশ্ন, গন্ডগোলের সময় কারও মৃত্যু হলে তার দায় কি উপাচার্যের? এর পিছনে বহিরাগত যোগও তো থাকতে পারে। চলতি সপ্তাহেই হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানির (Hearing) সম্ভাবনা রয়েছে। 

চলছে তদন্ত: 
যে হস্টেল থেকে পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হয়, সোমবার সেখানে গিয়ে ওয়ার্ডেন ও আবাসিক পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ (Police)।  

আরও পড়ুন:  তীব্র গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, সকালে প্রাথমিক স্কুল খোলার পরামর্শ সরকারের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: ৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য
৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়

ভিডিও

KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget