এক্সপ্লোর

Birbhum Police beaten: ধূমপানের প্রতিবাদ, নেশাগ্রস্ত যুবকের হাতে আক্রান্ত পুলিশ কর্মী

Police personnel beaten in Birbhum: চলন্ত বাসে ধূমপানের প্রতিবাদ করায়, বীরভূমের নানুরে আক্রান্ত হলেন এক এনভিএফ কর্মী।

গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: ধূমপানের প্রতিবাদ করায় আক্রান্ত পুলিশ কর্মী (Police Personnel)। এমন ঘটনাটি ঘটেছে বীরভূমের (Birbhum) নানুরে। চলন্ত বাসে ধূমপানের প্রতিবাদ করায়, বীরভূমের নানুরে আক্রান্ত হলেন এক এনভিএফ (NVF) কর্মী। রবিবার সদাইপুর থানা থেকে ডিউটি করে নানুরের বাড়িতে ফিরছিলেন এনভিএফ কর্মী মহম্মদ শাহজাহান। 

তিনি অভিযোগ করেছেন, চলন্ত বাসে কয়েকজন যুবক নেশাগ্রস্ত অবস্থায় ধূমপান করছিলেন। প্রতিবাদ করায়, চার যুবক এনভিএফ কর্মীর ওপর চড়াও হয়ে তাঁকে মারধর করে বলে অভিযোগ।আক্রান্ত পুলিশ কর্মী নানুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করান। এরপর আজ তিনি চার যুবকের বিরুদ্ধে নানুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।  নানুর থানায় অভিযোগ দায়ের করেছেন এনভিএফ কর্মী। অভিযুক্তরা অধরা। 

জানা গিয়েছে, বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এক আত্মীয়কে রবিবার দেখতে গিয়েছিলেন শাহজাহান। সেখান থেকে বোলপুর-কাটোয়া রুটের বাসে করে বাড়ি ফিরছিলেন তিনি ৷ অভিযোগ, ওই বাসের মধ্যে চার মদ্যপ যুবক ধূমপান করছিলেন।  তা দেখে ধূমপানে বাধা দিতে যান শাজাহান ৷ এরপরেই ওই চার যুবক তাঁর উপর চড়াও হয়ে চলন্ত বাসের মধ্যেই বেধড়ক মারধর করে বলে অভিযোগ ওই পুলিশ কর্মীর। তিনি বলেন, "আমি নিজের পরিচয় দিই ৷ বাস থেকেই নানুর থানায় ফোন করি ৷ তখনই আমাকে আরও বেশি মারতে শুরু করে৷"

এদিকে কলকাতায় মিনিয়াপোলিসকাণ্ডের ছায়া। ছিনতাইকারী সন্দেহে যুবককে মাটিতে ফেলে বেধড়ক মারধর। বুট দিয়ে বুকে-পেটে লাথি। এক্সাইড মোড়ের কাছে রবিবার সন্ধের এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ায় আলোড়ন পড়ে গেছে পুলিশ প্রশাসনে।  সমাজ মাধ্যমে সরব নেট-নাগরিকরা।  চলন্ত বাসে এক মহিলা যাত্রীর ব্যাগ ছিনতাই করে পালানোর চেষ্টা করেন এক যুবক।  রাস্তায় যুবককে ধরে ফেলেন ওই সিভিক ভলান্টিয়ার। তারপরই যুবককে মাটিতে ফেলে বুট দিয়ে লাথি মারা শুরু হয়। 


এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই শুরু হয়ে যায় তোলপাড়।  প্রবল সমালোচনার মুখে পড়ে সিভিক ভলান্টিয়ারের এই আচরণ।  পরে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার তন্ময় বিশ্বাসকে সাসপেন্ড করা হয়। 

সেরা শিরোনাম

Birbhum News: ঠিকাদারদের নিয়ে হোটেলে 'গোপন বৈঠক'- এর অভিযোগ, প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব
ঠিকাদারদের নিয়ে হোটেলে 'গোপন বৈঠক'- এর অভিযোগ, প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব
West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
Santiniketan Incident: বোলপুরে গুলিবিদ্ধ কনস্টেবলের দ্রুত অপারেশনের সিদ্ধান্ত, গ্রিন করিডোরে করে নেওয়া হল SSKM-এ..
বোলপুরে গুলিবিদ্ধ কনস্টেবলের দ্রুত অপারেশনের সিদ্ধান্ত, গ্রিন করিডোরে করে নেওয়া হল SSKM-এ..
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'

ভিডিও

Bharatiya Vidyabhawan | ভারতীয় বিদ্যাভবনের উদ্যোগে আয়োজিত 'উড়ান' | ABP Ananda LIVE
Peerless Inn Hotel: কলকাতার হোটেলে বিদেশি নাগরিকের দেহ উদ্ধার, ২১ নভেম্বর তিলোত্তমা-ভ্রমণে এসেছিলেন
Aparna Sen: অভিনেত্রী, পরিচালকের পর এবার আলোকচিত্রী অপর্ণা সেন, আয়োজিত এক বিশেষ প্রদর্শনী
Rekha Patra: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও ক্রিটিকাল কেয়ারে? কেমন আছেন?
Miss Universe: মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে নিজের পোশাকে ভারতের সংস্কৃতিকে তুলে ধরলেন কাজিয়া লিজ মেজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget