এক্সপ্লোর

Birbhum: তৃণমূল নেতাদের বিশাল সম্পত্তির হিসেব দিয়ে পোস্টার, দুবরাজপুরে চাঞ্চল্য

TMC News: পোস্টারে দাবি করা হয়েছে, শেখ কাঞ্চনের ৮০ লক্ষ টাকার বিলাসবহুল বাড়ি, ২৭ লক্ষের আম বাগান, ৪টি পুকুর এবং ১৭ বিঘা জমি রয়েছে।পাশাপাশি পরিমল সৌ-এর বাড়িতে হাঁড়ি ভর্তি সোনা, গোলা ভর্তি টাকা রয়েছে

এরশাদ আলম, বীরভূম: চালকল থেকে শুরু করে প্রায় ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিট, একের পর এক সংস্থা। অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর, তাঁর মেয়ে ও প্রয়াত স্ত্রীর নামে একাধিক সম্পত্তি হদিশ পেয়েছে CBI। শুধু অনুব্রত মণ্ডল নয়, তাঁর দেহরক্ষী ধৃত সায়গল হোসেনেরও বীরভূমে বিপুল সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। 

এই প্রেক্ষাপটেই অনুব্রত মণ্ডলের খাসতালুক বীরভূমের দুবরাজপুরের একাধিক জায়গায় পড়ল পোস্টার।  বাদ গেল না তৃণমূলের পার্টি অফিসও। যেখানে যশপুরের তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ কাঞ্চন এবং তৃণমূল পরিচালিত দুবরাজপুর পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ পরিমল সৌয়ের সম্পত্তির খতিয়ান তুলে ধরে নিশানা করা হয়েছে। 

পোস্টারে দাবি করা হয়েছে, শেখ কাঞ্চনের ৮০ লক্ষ টাকার বিলাসবহুল বাড়ি, ২৭ লক্ষের আম বাগান, ৪টি পুকুর এবং ১৭ বিঘা জমি রয়েছে। পাশাপাশি পরিমল সৌ-এর বাড়িতে হাঁড়ি ভর্তি সোনা, গোলা ভর্তি টাকা রয়েছে বলে দাবি করা হয়েছে পোস্টার। 

কিন্তু কারা এই পোস্টার দিয়েছে, তার উল্লেখ করা না হলেও পোস্টারটি দেওয়া হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দুবরাজপুরের তৃণমূল ব্লক সভাপতি ভোলানাথ মিত্রকে উদ্দেশ্য করে। পাশে লেখা খেলা হবে পঞ্চায়েতে।  

আরও পড়ুন, গায়ে কেউটে সাপ জড়িয়ে নিশ্চিন্তে ঘুম মহিলার! ভিডিও দেখে শিহরিত নেটিজেনরা

তাৎপর্যপূর্ণ বিষয় হল, অন্যান্য জায়গার পাশাপাশি তৃণমূলের পার্টি অফিসের বাইরেও লাগানো হয়েছিল পোস্টারটি। যদিও পরে কেউ সেটি ছিঁড়ে ফেলেন। গত বিধানসভা নির্বাচনে, বীরভূমে ১১টি কেন্দ্রের মধ্যে শুধুমাত্র দুবরাজপুরে জিতেছে বিজেপি। তবে বিরোধী কোনও দলের নাম না নিলেও, পোস্টার দেওয়ার নেপথ্যে ষড়যন্ত্র দেখছেন তৃণমূল নেতা পরিমল সাউ।

দুবরাজপুর পঞ্চায়েত সমিতির তৃণমূল নেতা ও ভূমি কর্মাধ্যক্ষ পরিমল সাউ বলেন, "রাতে কেউ বা কারা লাগিয়েছে। এই সম্পত্তি আমার নেই, যতটুকু আছে পৈতৃক, দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছি।" বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন ধরেননি, যশপুরের তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ কাঞ্চন।

দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা বলেন, "এই সব ঘটনা কারা করেছে জানা নেই। কিন্তু এই ঘটনা সত্যি, তৃণমূলের নেতারাই দায়ী, কারণ গরিবদের বঞ্চিত করে নিজেদের পকেটে ভরেছে।" বীরভূমের তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, "এটা গ্রাম্য বিষয় এর সঙ্গে দলের সম্পর্ক নেই। যেহেতু ওরা আমাদের দলের লোক, তাই দলীয় ভাবে তদন্ত করব। এছাড়াও এখনও অনেকে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করেছে।" 

পোস্টার দেওয়ার নেপথ্যে কারা, তা নিয়ে জল্পনা থাকলেও পঞ্চায়েত ভোটের আগে এই পোস্টার ঘিরেই সরগরম দুবরাজপুরের রাজনীতি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget