এক্সপ্লোর

Rampurhat Incident : থানার গাড়িচালক থেকে পঞ্চায়েত উপপ্রধান, কে এই ভাদু শেখ

ভাদুকে প্রথমে লোকে চিনত থানার গাড়িচালক হিসেবে। সেখান থেকে থানার ডাক মাস্টার হন ভাদু। ১০ বছর আগে তৃণমূলের পঞ্চায়েত সদস্য হওয়ার পর ৫ বছর আগে ভাদুকে উপপ্রধান করা হয়।

আবির দত্ত, রুমা পাল ও উজ্জ্বল মুখোপাধ্যায়, রামপুরহাট (বীরভূম) : রামপুরহাটের (Rampurhat) বকটুই গ্রামে তৃণমূল (TMC) উপপ্রধান ভাদু শেখ খুনের পরই শিশু-মহিলা-সহ ৮ জনকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনা ঘটে। দুটি ঘটনার মধ্যে সময়ের ব্যবধান ছিল মাত্র একঘণ্টা। ফলে তৃণমূল নেতা খুনে অভিযুক্তরাই নৃশংস হত্যালীলার সঙ্গে জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ (Police)। 

কে এই ভাদু শেখ

নিহত তৃণমূল উপপ্রধান ভাদু শেখের রাজনৈতিক উত্থান ছিল নজরকাড়া। ভাদুকে প্রথমে লোকে চিনত থানার গাড়িচালক হিসেবে। সেখান থেকে থানার ডাক মাস্টার হন ভাদু। ১০ বছর আগে তৃণমূলের পঞ্চায়েত সদস্য হওয়ার পর ৫ বছর আগে ভাদুকে উপপ্রধান করা হয়। স্থানীয় সূত্রে খবর, ভাদু শেখ খুনে অভিযুক্ত সোনা শেখ, পলাশ শেখ, নিউটন শেখরা একসময় তৃণমূল নেতার ঘনিষ্ঠ ছিলেন। এদের বিরুদ্ধেই গত জানুয়ারি মাসে ভাদুর দাদা বাবর শেখকে খুনের অভিযোগ ওঠে। স্থানীয়দের একাংশের দাবি, বালি খাদান নিয়ে দু’টি গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। তার জেরেই খুন হন ভাদু শেখ। 

রামপুরহাট মনে করাচ্ছে সুচপুর, ছোট আঙারিয়া

রামপুরহাটের গণহত্যা মনে করিয়ে দিয়েছে, সুচপুর এবং ছোট আঙারিয়ার ঘটনা। দু’দশক আগে সেই সব ঘটনা ঘিরে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। এখন রামপুরহাটের ঘটনা ঘিরেও তোলপাড় পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। 

২০০১ সালের ৪ জানুয়ারি পশ্চিম মেদিনীপুরের ছোট আঙারিয়া গ্রামে তৃণমূলকর্মী বক্তার মণ্ডলের বাড়িতে আগুন লাগিয়ে, গুলি করে, পাঁচ তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ ওঠে। রাজ্যে তখন ক্ষমতায় সিপিএম সরকার। 

ছোট আঙারিয়ার আগে এই বীরভূমেই ঘটে গেছিল ভয়াবহ আরেক গণহত্যার ঘটনা। ২০০০ সালের ২৭ জুলাই নানুরের সুচপুরে ১১ জন তৃণমূল সমর্থক খেতমজুরকে খুনের অভিযোগ ওঠে সিপিএমের বিরুদ্ধে। ৮১ জন সিপিএম নেতা-কর্মীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়। 

আরও পড়ুন- ৭২ ঘণ্টার মধ্যে হত্যালীলা নিয়ে রাজ্যের রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের, আজ বকটুই গ্রামে কেন্দ্রীয় দল, শুভেন্দুর নেতৃত্বে বিজেপি বিধায়করা, যাচ্ছে বাম প্রতিনিধি দলও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
Birbhum Tulu Mondal News: টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
Birbhum Tulu Mondal: জালে টুলুর ম্যানেজার, উদ্ধার ডায়েরি, সেখানে মিলল কাদের নাম? রয়েছে টাকার হিসেবও, কী জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা
জালে টুলুর ম্যানেজার, উদ্ধার ডায়েরি, সেখানে মিলল কাদের নাম? রয়েছে টাকার হিসেবও, কী জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা
Birbhum Tulu Mondal: ৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য
৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget