এক্সপ্লোর

Rampurhat Incident : ৭২ ঘণ্টার মধ্যে হত্যালীলা নিয়ে রাজ্যের রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের, আজ বকটুই গ্রামে কেন্দ্রীয় দল

Political Controversy : এদিকে, বিমান বসু ও মহম্মদ সেলিমের নেতৃত্বে আজ বকটুই যাচ্ছে বাম প্রতিনিধিদলও।

রামপুরহাট (বীরভূম) : বকটুই গ্রামে হত্যালীলা নিয়ে ৭২ ঘণ্টার মধ্যে রাজ্যের রিপোর্ট চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) অমিত শাহ (Amit Shah)। এদিকে, আজ বুধবার রাজ্যে আসছে কেন্দ্রীয় দল (Central Team)। ৫ সদস্যের দলে রয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজি ও রাজ্যসভার সাংসদ ব্রজলাল, মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার ও সাংসদ সত্যপাল সিং, প্রাক্তন আইপিএস অফিসার ও রাজ্যসভার সাংসদ কে সি রামমূর্তি, রাজ্য বিজেপির (BJP) সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ও প্রাক্তন আইপিএস অফিসার এবং বিজেপির জাতীয় মুখপাত্র ভারতী ঘোষ। এদিকে, বিমান বসু ও মহম্মদ সেলিমের নেতৃত্বে আজ বকটুই যাচ্ছে বাম (Left) প্রতিনিধিদলও।

রাজনৈতিক চাপানউতোর

এই মুহূর্তে অগ্নিগর্ভ রামপুরহাটের (Rampurhat) বকটুই গ্রাম। তৃণমূলের (TMC) উপপ্রধান ভাদু শেখ খুনের পর এলাকায় তাণ্ডব চলেছে। একাধিক বাড়িতে আগুন। জীবন্ত দগ্ধ হয়ে শিশু-মহিলার মৃত্যু ঘটেছে। ভয়ঙ্কর এই হত্যালীলা নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে। কেন এভাবে নিরীহ মহিলা-শিশুদের জ্বালিয়ে দেওয়া হল? এই গণহত্যা ঘিরে উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। প্রসঙ্গত, রামপুরহাটের বকটুই গ্রামে তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুনের পরই শিশু, মহিলা-সহ ৮ জনকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনা ঘটে। দুটি ঘটনার মধ্যে সময়ের ব্যবধান মাত্র একঘণ্টা। ফলে তৃণমূল নেতা খুনে অভিযুক্তরাই নৃশংস হত্যালীলার সঙ্গে জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীর কাছেও গোটা ঘটনা নিয়ে ৩ দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট তলব করেছে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস।

কে এই ভাদু শেখ

নিহত তৃণমূল উপপ্রধান ভাদু শেখকে প্রথমে লোকে চিনত থানার গাড়িচালক হিসেবে। সেখান থেকে থানার ডাক মাস্টার হন ভাদু। এরপর দ্রুতগতিতে রাজনৈতিক উত্থান। ১০ বছর আগে তৃণমূলের পঞ্চায়েত সদস্য হন ভাদু শেখ। ৫ বছর আগে তাঁকে উপপ্রধান করা হয়। স্থানীয় সূত্রে খবর, ভাদু শেখ খুনে অভিযুক্ত সোনা শেখ, পলাশ শেখ, নিউটন শেখরা একসময় তৃণমূল নেতার ঘনিষ্ঠ ছিলেন। এদের বিরুদ্ধেই গত জানুয়ারি মাসে ভাদুর দাদা বাবর শেখকে খুনের অভিযোগ ওঠে। স্থানীয়দের একাংশের দাবি, বালি খাদান নিয়ে দু’টি গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। তার জেরেই খুন হন ভাদু শেখ। 

আজ আদালতে তোলা হবে ধৃতদের

রামপুরহাটের বকটুই গ্রামে বেছে বেছে কয়েকটি বাড়িতেই কি আগুন লাগানো হয়েছিল? আগুনে পোড়া বাড়িগুলির অবস্থান তেমন সম্ভাবনাই উস্কে দিচ্ছে। ভয়ঙ্কর হত্যালীলার পর থমথমে গোটা গ্রাম। খাঁ-খাঁ করছে বাড়ি। আতঙ্কে গ্রাম ছেড়েছে নিহত তৃণমূল উপপ্রধান ভাদু শেখের পরিবারও। শিশু, মহিলা-সহ ৮ জনকে জীবন্ত পুড়িয়ে মারার পর একদিন পেরিয়ে গেলেও এখনও খড়ের গাদা থেকে ধোঁয়া বেরোচ্ছে। এই ঘটনায় ধৃত ১১ জনকে আজ রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। 

আরও পড়ুন- পুড়িয়ে গণহত্যা, রাজনৈতিক উত্তাপ! রামপুরহাটকাণ্ড ফেরাল একুশ বছর আগের স্মৃতি

সেরা শিরোনাম

Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget