এক্সপ্লোর

Rampurhat Fire: রামপুরহাটকাণ্ডে মিহিলাল শেখকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই

মিহিলালের দাবি, গতকাল রাতে সিবিআইয়ের সঙ্গে ফোনে কথা বলার সময় তিনি জানিয়েছেন, নিরাপত্তার কারণে তাঁরা অন্যত্র যেতে পারছেন না।

বীরভূম: মিহিলাল শেখকে জিজ্ঞাসাবাদ : রামপুরহাটকাণ্ডের (Rampurhat Violence) তদন্তে এবার মিহিলাল শেখকে  জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। তাঁকে রামপুরহাটে সিবিআইয়ের (CBI) অস্থায়ী ক্যাম্পে ডাকা হয়। মিহিলালের দাবি, গতকাল রাতে সিবিআইয়ের (CBI) সঙ্গে ফোনে কথা বলার সময় তিনি জানিয়েছেন, নিরাপত্তার কারণে তাঁরা অন্যত্র যেতে পারছেন না। সিবিআই অফিসাররা বাতাসপুরে এলে তাঁদের সঙ্গে কথা বলবেন।

বগটুই গ্রামে সিবিআইয়ের প্রতিনিধি দল:  বগটুই গ্রামে (Bogtui Village) ফের এল সিবিআইয়ের প্রতিনিধি দল। রামপুরহাটকাণ্ডের প্রত্যক্ষদর্শী কারা? খুঁজছে সিবিআই।আমাকে বলির পাঁঠা করা হয়েছে। এদিকে, ‘এই ঘটনার সঙ্গে আমি কোনওভাবে যুক্ত নই। বাড়িতে ছিলাম। ঘটনার পর খবর পাই।’ রামপুরহাট হত্যাকাণ্ডে সিবিআইয়ের জেরায় দাবি ধৃত তৃণমূল ব্লক সভাপতি আনারুল হোসেনের। এ কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন তৃণমূল নেতা। খবর সিবিআই সূত্রে। এছাড়া, আজ সাঁইথিয়ার বাতাসপুরে যাচ্ছে সিবিআইয়ের একটি দল। জিজ্ঞাসাবাদের জন্য রামপুরহাটে ডাকা হয়েছে মিহিলাল শেখকে। 

রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে বিধানসভায় তুলকালাম: উল্লেখ্য এদিকে রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে বিধানসভায় তুলকালাম বাঁধে। বিজেপি ও তৃণমূল বিধায়কদের হাতাহাতি। একে অন্যের বিরুদ্ধে হামলার অভিযোগ।  নাকের হাড় ভাঙল তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম-এ। মনোজ টিগ্গার জামা ছিঁড়ে দেওয়ার অভিযোগ। এদিন অধিবেশনের শুরুতেই রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। বিধানসভা চলছে, অথচ রামপুরহাট নিয়ে কেন যাবতীয় সরকারি ঘোষণা বাইরে করলেন মুখ্যমন্ত্রী? সংসদীয় ব্যবস্থায় এটা করা যায় না, অধ্যক্ষের সামনেই সাদা পোশাকের পুলিশ এনে হামলা চালানো হয়, দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। প্রতিদিন আপনারা শুধু চিত্‍কার আর ওয়াকআউট করছেন, মন্তব্য অধ্যক্ষের।  এই ঘটনার প্রেক্ষিতে  পরবর্তী অধিবেশন পর্যন্ত শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা, শঙ্কর ঘোষকে, দীপক বর্মন, নরহরি মাহাতোকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ। 

এদিন রামপুরহাটকাণ্ডের প্রতিবাদে কলকাতায় পথে নামে বিজেপি। রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল। বিধানসভায় হামলার অভিযোগেও প্রতিবাদ। 

 

সেরা শিরোনাম

Gosaba Embankment: গোসবায় বাঁধ গিলে নিল নদী, ভরা কোটালের সময় প্লাবনের আশঙ্কায় আতঙ্কে স্থানীয়রা
গোসবায় বাঁধ গিলে নিল নদী, ভরা কোটালের সময় প্লাবনের আশঙ্কায় আতঙ্কে স্থানীয়রা
Kolkata: নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রাগাছি যাওয়ার পথে আচমকাই খালে উল্টে পড়ল গাড়ি
নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রাগাছি যাওয়ার পথে আচমকাই খালে উল্টে পড়ল গাড়ি
Gold Price Today: গতকাল একধাক্কায় কমার পর আজ কিছুটা বাড়ল সোনার দাম, রুপো বেড়েছে সাড়ে ৩ হাজারের বেশি!
গতকাল একধাক্কায় কমার পর আজ কিছুটা বাড়ল সোনার দাম, রুপো বেড়েছে সাড়ে ৩ হাজারের বেশি!
Ritabrata Banerjee : নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষ, কী কথা হল, যা জানালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষ, কী কথা হল, যা জানালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

CM Suvendu Adhikari |
CM Suvendu Adhikari | দুর্গাপুজো লেখা, মহালয়া শোনা হত না লাল রাজত্বে: মুখ্যমন্ত্রী
INK Neuro | কলকাতায় শুরু হল দেশ-বিদেশের খ্যাতিমান নিউরো সার্জনদের নিয়ে বিশেষ সম্মেলন ও কর্মশালা
Tmc News | 'মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের উপনির্বাচনে যদি লড়েন, প্রার্থী দেব না',মন্তব্য় ঋতব্রতর
BJP Government : 'ভাল মার্জিনেই জিতবে নন্দীগ্রাম...৩ বার পরাজয় হবে :শিশির অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gosaba Embankment: গোসবায় বাঁধ গিলে নিল নদী, ভরা কোটালের সময় প্লাবনের আশঙ্কায় আতঙ্কে স্থানীয়রা
গোসবায় বাঁধ গিলে নিল নদী, ভরা কোটালের সময় প্লাবনের আশঙ্কায় আতঙ্কে স্থানীয়রা
Kolkata: নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রাগাছি যাওয়ার পথে আচমকাই খালে উল্টে পড়ল গাড়ি
নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রাগাছি যাওয়ার পথে আচমকাই খালে উল্টে পড়ল গাড়ি
Gold Price Today: গতকাল একধাক্কায় কমার পর আজ কিছুটা বাড়ল সোনার দাম, রুপো বেড়েছে সাড়ে ৩ হাজারের বেশি!
গতকাল একধাক্কায় কমার পর আজ কিছুটা বাড়ল সোনার দাম, রুপো বেড়েছে সাড়ে ৩ হাজারের বেশি!
Ritabrata Banerjee : নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষ, কী কথা হল, যা জানালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষ, কী কথা হল, যা জানালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Dipshita Dhar: ২০ বছরের বদলা নেব, ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব হবে, বীরভূমে হুঁশিয়ারি দীপ্সিতা ধরের
২০ বছরের বদলা নেব, ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব হবে, বীরভূমে হুঁশিয়ারি দীপ্সিতা ধরের
Cyclone Forecast 2026 : বছর শেষে প্রকৃতির মহাতাণ্ডব? ISRO-র পূর্বাভাসে ৩ অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা
বছর শেষে প্রকৃতির মহাতাণ্ডব? ISRO-র পূর্বাভাসে ৩ অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা
Weather Updates: নিম্নচাপের বড় প্রভাবে বাড়বে বৃষ্টির দাপট! ৪ জেলায় ভারী বর্ষণ-ঝড়ের দাপটের সতর্কতা
নিম্নচাপের বড় প্রভাবে বাড়বে বৃষ্টির দাপট! ৪ জেলায় ভারী বর্ষণ-ঝড়ের দাপটের সতর্কতা
Alipurduar: গুপ্তধন নয়, আলিপুরদুয়ারে মেঝে খুঁড়ে বেড়িয়ে এল রাশি রাশি টাকা সমেত কেজি কেজি গাঁজা
গুপ্তধন নয়, আলিপুরদুয়ারে মেঝে খুঁড়ে বেড়িয়ে এল রাশি রাশি টাকা সমেত কেজি কেজি গাঁজা
Embed widget