এক্সপ্লোর

Birbhum: সরকারি প্রকল্পে দুর্নীতি, স্বজন পোষণের অভিযোগ, জনসংযোগে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে শতাব্দী

পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগে বেরিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। সরকারি প্রকল্পে বাড়ি, শৌচালয়, পানীয়জল-সহ বিভিন্ন পরিষেবা না পাওয়ার অভিযোগ তুললেন গ্রামবাসীরা।

ভাস্কর মুখোপাধ্যায় ও এরশাদ আলম, বীরভূম: পঞ্চায়েত ভোটের (Panchayet Election) মুখে বীরভূমের সাঁইথিয়ায় জনসংযোগে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন শতাব্দী রায় (Satabdi Roy)। গতকাল সাঁইথিয়া (Saithiya) ব্লকের হাতোড়া গ্রামে যান বীরভূমের (Birbhum) তৃণমূল সাংসদ। স্থানীয় মহিলারা সরকারি প্রকল্পের বাড়ি নিয়ে দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ করেন শতাব্দীর কাছে। দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে সমাধানের আশ্বাস দেন তৃণমূল সাংসদ। জন বিপ্লবের এটা প্রথম ধাপ, তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। 

পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগে বেরিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায় (Satabdi Roy)। সরকারি প্রকল্পে বাড়ি, শৌচালয়, পানীয়জল-সহ বিভিন্ন পরিষেবা না পাওয়ার অভিযোগ তুললেন গ্রামবাসীরা। শনিবার বীরভূমের সাঁইথিয়ার হাতোড়া ১ নম্বর সংসদে জনসংযোগ কর্মসূচিতে যোগ দেন শতাব্দী। 

সাঁইথিয়া ব্লক তৃণমূল সভাপতি সাবের আলি-সহ স্থানীয় নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন। সাংসদকে কাছে পেয়ে ক্ষোভ উগড়ে দেন এলাকাবাসীদের একাংশ! অভিযোগ ওঠে, সরকারি প্রকল্পে অনেকেই বাড়ি পাননি। কিন্তু যাঁরা পেয়েছেন দু’বার করে পেয়েছেন! আবার কোনও গ্রামবাসী অভিযোগ তুললেন, শৌচালয় তৈরি নিয়ে বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও, কাজের কাজ হয়নি!  

গ্রামবাসীদের অভাব-অভিযোগ শুনে সমস্যা সমাধানের আশ্বাস দেন বীরভূমের তৃণমূল সাংসদ। বীরভূমের তৃণমূল কংগ্রেস সাংসদ শতাব্দী রায়ের কথায়, এখনও বাড়ি পায়নি যারা পেয়ে যাবেন। বেশিরভাগ মানুষই পেয়েছেন। দুয়ারে সরকার কর্মসূচি সেইজন্যই করা হয়েছে। যাতে সবাই পান। 

গ্রামবাসীদের ক্ষোভের মুখে শতাব্দী রায় (Satabdi Roy)। সাংসদকে কাছে পেয়ে না পাওয়ার অভিযোগ। সমস্যা সমাধানের আশ্বাস শতাব্দী রায়ের । এই ঘটনায় বিজেপির কটাক্ষ, যেখানেই যাবে, বিক্ষোভের মুখে পড়বে। অন্যদিকে, এ প্রসঙ্গে, সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) মন্তব্য তৃণমূল রাজত্বে ক্ষোভের বহিঃপ্রকাশ।

বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহার কথায়,যেখানেই ওরা যাবে, সেখানেই বিক্ষোভের মখে পড়বে। কারণ মানুষের জন্য কাজ করেনি। দুর্নীতি করেছে স্বজনপোষণ করেছে। এর আগে মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে অভাব-অভিযোগের কথা বলেছিলেন জঙ্গলমহলের কুচাবনির বাসিন্দারা। 

শনিবার পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) মারিশদায় গ্রামে গিয়ে মানুষের অভাব অভিযোগের কথা শোনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এবার গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন বীরভূমের তৃণমূল সাংসদ (Satabdi Roy)। 

আরও পড়ুন: Satabdi Roy: 'শুভ লক্ষণ', শতাব্দীকে ঘিরে সাঁইথিয়ায় বিক্ষোভ ইস্যুতে প্রতিক্রিয়া রাহুল-সুজনের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget