এক্সপ্লোর

Anubrata Mondal: 'অনেক রাখাল-বাগাল আছে, কী করব ! রাজনীতি কারো বাপের নয়', হুঙ্কার অনুব্রতর

TMC News: বিধানসভা ভোটের একবছর আগে, বীরভূমে তৃণমূলের কোন্দল মেটার নাম নেই!

বোলপুর : গতকাল 'রক্তগঙ্গা বইয়ে দেওয়ার' হুঙ্কার দিয়েছিলেন কাজল শেখ ঘনিষ্ঠ তৃণমূল নেতা ও বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম। বলেছিলেন, "কী পরিবেশ তৈরি করে দিল বোলপুর থেকে। কিন্তু, বোলপুরের বোঝা উচিত রক্তগঙ্গা বইয়ে দেব।" পাল্টা প্রতিক্রিয়া দিলেন অনুব্রত মণ্ডল। তিনি দীর্ঘদিনের রাজনীতিক, এই প্রসঙ্গ উল্লেখ করে তৃণমূল নেতার বক্তব্য, "আমি দল করছি ১৯৭৭ সাল থেকে। আমি গাই-বাছুরে ভোট করেছি। গাই-বাছুরে যিনি ভোট করেন '৭৭ সালে, তাহলে বুঝেই নিন। আমার প্রতিজ্ঞা ছিল, সিপিএমকে তাড়ানোর। তাড়িয়েছি। তখন আমাদের সঙ্গে কেউ ছিলেন না। আমি চাঁদু-বিকাশ-সুদীপ্ত আর গগন, কয়েকজন আমরা ছিলাম। আমার বোলপুরের লোকেরা...সাধারণ মানুষ জানেন। কে কী বললেন কিছু বোঝা যায় না। অনেক রাখাল-বাগাল আছে, কী করব ! রাজনীতি কারো বাপের নয়। রাজনীতি সবারই জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় সংগঠন জানেন। সংগঠন করতে জানেন। আর আমি তো বললাম, '৭৭ সালে গাই-বাছুরে ভোট করেছি।"

বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি বিলুপ্ত হয়েছে। দল আস্থা রেখেছে কোর কমিটির ওপর। তবে এই পরিস্থিতিতেও বিধানসভা ভোটের একবছর আগে, বীরভূমে তৃণমূলের কোন্দল মেটার নাম নেই! গতকাল প্রকাশ্য়েই দলের একাংশকে নিশানা করেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের ঘনিষ্ঠ তৃণমূল নেতা এবং জেলা পরিষদের পূর্ত কর্মাধ্য়ক্ষ নুরুল ইসলাম। ইঙ্গিতপূর্ণভাবে তাঁর মুখে বারবার শোনা যায় বোলপুর-প্রসঙ্গ। যেখানে অনুব্রত মণ্ডলের বাড়ি। তিনি বলেন, "কেউ কেউ...মাতব্বরি বাড়ানোর জন্য়, আমাকে জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে বিদ্রোহ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। আমি মানিনি। সমানে গালমন্দ, সমানে যা খুশি তাই, কোনও কারণ ছাড়াই যা ইচ্ছে তাই বলে যাচ্ছে সমানে, বলছে বোলপুর এটা করতে বলেছে । বোলপুর এটা করতে বলেছে। বোলপুরের নির্দেশেই ... বলল নুরুলকে ময়দান থেকে হটিয়ে দে। এটা হচ্ছে বোলপুরের নির্দেশ।"  

এনিয়ে পাল্টা আক্রমণ করতে ছাড়েননি অনুব্রত মণ্ডলও। তিনি বলেন, "যা হোগা দেখ লেগা। কে পাগলের মতন কী বলছে তার জবাব তো আমি দিতে বাধ্য নই। কার কত দৌড় কার কত ক্ষমতা আমার জানা আছে। ছোট মাছ ক'দিন জলে আনলে লাফালাফি করে।" এই প্রেক্ষাপটে  কাজল শেখ বলেছিলেন, "কোন মাছ বেশি লাফায়, কোন মাছ কম লাফায়, সেটা তিনি যে বিষয়ে মন্তব্য করেছেন, কেন বলেছেন, কী জন্য বলেছেন জানি না। কাজল শেখ একমাত্র ওপরওয়ালা ছাড়া কারও কাছে কোনও সময়ের জন্য মাথা নত করেনি আর করবেও না।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা

ভিডিও

Sougata Roy: কালো পতাকা, চোর চোর স্লোগান, ফের বিজেপির বিক্ষোভের মুখে সৌগত রায়
BJP News : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার | ABP Ananda LIVE
KMC Teachers Agitation | পুজোর মুখে কর্মহীন, কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক শিক্ষকদের বিক্ষোভ | BJP
Tarapith Fire News Update | অনিয়মের জেরে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কী পরিস্থিতি হোটেলগুলির?
ED-IPAC Case | ED-র I-PAC আগে বিরোধিতা, এখন CBI তদন্তে আপত্তি নেই Mamata Banerjee-র !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget