এক্সপ্লোর

Anubrata Mondal: ভবিষ্যতে অন্য কোনও জেলা সভাপতির নেতৃত্বে যদি কাজ করতে হয় ? উত্তরে যা বললেন অনুব্রত...

TMC News: বোলপুরের ডাকবাংলো মাঠ থেকে শুরু হয় বিশাল মিছিল। সেখানে গাড়িতে চড়ে মিছিল করার সময় এবিপি আনন্দ-র প্রতিনিধিকে একাধিক প্রশ্নের উত্তর দিলেন তৃণমূল নেতা।

ব্রতদীপ ভট্টাচার্য, বোলপুর : রামপুরহাটের পর আজ বোলপুরে মিছিল করলেন অনুব্রত মণ্ডল। বীরভূমের জেলা সভাপতি থাকাকালীন কর্মসূচির ঘোষণা করেছিলেন তিনি। বীরভূমে কোর কমিটির বৈঠক চলাকালীন অনুব্রত মণ্ডলকে ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সভাপতি থাকাকালীন ঘোষিত কর্মসূচি চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিলেন তৃণমূলনেত্রী। সেইমতো আজ বোলপুরে বৈঠক করেন অনুব্রত মণ্ডল। উপস্থিত ছিলেন দলের অন্যান্য জেলা নেতারা। বোলপুরের ডাকবাংলো মাঠ থেকে শুরু হয় বিশাল মিছিল। সেখানে গাড়িতে চড়ে মিছিল করার সময় এবিপি আনন্দ-র প্রতিনিধিকে একাধিক প্রশ্নের উত্তর দিলেন তৃণমূল নেতা।

তাঁকে প্রশ্ন করা হয়, এই বার্তা পৌঁছে দেওয়ার জন্যই কি এই মিছিল যে, অনুব্রত মণ্ডল বীরভূমের রাজনীতিতে পুরোদমে...?

প্রশ্ন শেষ হওয়ার আগেই অনুব্রতর উত্তর, "না...না..একেবারেই না। আমি মিটিং ডেকেছে, ১১ তারিখে। তিনটে সাব ডিভিশনের ১১ তারিখে মিটিং ডেকেছি। মিছিল বার্তা একটাই, '২৬-এর বার্তা। সব সিটই টার্গেট। গোটা পশ্চিমবঙ্গ টার্গেট। ২৩০ থেকে ২৪০।" 

কিন্তু, গতকাল আপনি রামপুরহাটে মিছিল করার পর নলহাটি থেকে তৃণমূল এবং সিপিএম থেকে প্রায় ৭০টি পরিবার বিজেপিতে যোগদান করল ?

উত্তরে অনুব্রত বলেন, "ভুল ধারণা। নলহাটিতে ভুজুম বলে একটা গ্রাম আছে। সেখানে ১০-১২টি পরিবার, তারা বরাবরই বিজেপি করে। মধ্যেখানে ২-৩টি পরিবার তৃণমূলে এসেছে। ওদের ওটাই নিয়ম। যখনই বড় কোনও কিছু কাজ করি আমরা, তখনই ওই ১০-১২টা পরিবারকে নিয়ে তারা বিজেপি যোগ দেওয়ায়।"

বিরোধীরা বলছে, বীরভূমে তৃণমূল দু'ভাগে বিভক্ত হয়ে গেছে। একদিকে অনুব্রত মণ্ডল এবং অন্যদিকে...

অনুব্রত মণ্ডল বলেন, "দেখে মনে হচ্ছে কি ? আজ ট্রেলার হল। দেখা যাবে পরে।" 

এতদিন জেলা সভাপতি থেকে তারপরে দলের এই সিদ্ধান্ত, কোথাও অভিমান-ক্ষোভ ?

অনুব্রত মণ্ডল বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালবাসি। আমার লিডার মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি সিপিএমকে তাড়িয়েছি। চ্যালেঞ্জ করে। ওতে আমার কোনও ক্ষোভ নেই।" 

ভবিষ্যতে আবার যদি দল আপনাকে জেলা সভাপতি চায় ?

অনুব্রতর উত্তর, "ওটা দলের ব্যাপার। আমি দলের সৈনিক। পরিশ্রম করব।"

ভবিষ্যতে অন্য কোনও জেলা সভাপতির আন্ডারে যদি কাজ করতে হয় তখন ?

তৃণমূল নেতার উত্তর, "আমি ছোট থেকে দল করে এসেছি। আমি দলের কাজ করব। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ করব। আমার সঙ্গে কারো কোনও দ্বন্দ্ব নেই। দ্বন্দ্ব থাকলে এত লোক আসে নাকি ।" 

নির্বাচনে দাঁড়ানোর কথা ভাবছেন ? 

অনুব্রতর উত্তর, "না। কোনও দিনই দাঁড়াইনি। এখনও দাঁড়াব না।" 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Asish Banerjee Son Reacts: ‘আমরা আর রাজনীতিতে নেই’, কান্নায় ভেঙে পড়লেন আশিস বন্দ্যোপাধ্য়ায়ের ভাইপো
‘আমরা আর রাজনীতিতে নেই’, কান্নায় ভেঙে পড়লেন আশিস বন্দ্যোপাধ্য়ায়ের ভাইপো

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget