এক্সপ্লোর

Birbhum News: 'যাঁদের মাথায় নেই ছাদ, তাঁদেরই কেন তালিকা থেকে বাদ ?', TMC কর্মীদেরই বিক্ষোভের মুখে BDO

Awas Yojana List Controversy: এক বিক্ষুব্ধকে বলতে শোনা যায়, 'বিডিও ঘুষখোর।' সার্বিকভাবে আবাস প্রকল্পের তালিকায় দুর্নীতির অভিযোগ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বিডিও অফিসে।

ভাস্কর মুখোপাধ্যায়, রামপুরহাট : আবাস তালিকা নিয়ে বিতর্কের যেন শেষ নেই । বেশ কিছুদিন ধরেই আবাস যোজনা নিয়ে রাজ্যের আরও নানা জায়গার মতো বীরভূমের বিভিন্ন প্রান্তেও বিক্ষোভ ছড়িয়েছে। বিক্ষোভের মুখে একদিকে যেমন সরকারি আধিকারিকরা পড়েছেন, তেমনি তৃণমূল নেতারাও পড়েছেন। এবার আবাস যোজনায় 'দুর্নীতির' অভিযোগ তুলে বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীদেরই একাংশ। 'যাঁদের মাথায় নেই ছাদ, তাঁদেরই কেন প্রকল্পের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ?' এই প্রশ্ন তুলে রামপুরহাট ১ নম্বর বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন শাসক দলের কর্মীরা। এনিয়ে বিডিও-র সঙ্গে বচসায়ও জড়িয়ে পড়েন তাঁরা, কার্যত মারমুখী হয়ে ওঠেন। বিক্ষুব্ধদের অভিযোগ, তর্কাতর্কির মধ্যেই বিডিও তাঁদের চড় মারতে উদ্যত হন। বিডিও তাঁদের বলেছেন, 'এখানে কিছু করা যাবে না, পঞ্চায়েতে যান।' এক বিক্ষুব্ধকে বলতে শোনা যায়, 'বিডিও ঘুষখোর।' সার্বিকভাবে আবাস প্রকল্পের তালিকায় দুর্নীতির অভিযোগ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বিডিও অফিসে।  

এর আগে ডিসেম্বরের গোড়ার দিকে বীরভূমের নলহাটিতে বাংলা আবাস যোজনার দুর্নীতির প্রতিবাদ করায় প্রশাসনের নাকের ডগায় আক্রান্ত হতে হয় সিপিএমের পঞ্চায়েত সদস্যকে। সমস্যা সামাধানে এবং মারধরের বিচার পেতে "দিদি কে বলো" তে ফোনে নালিশ জানান বিরোধী শিবিরের ওই নেতা। যদিও হামলার কথা কার্যত এড়িয়ে যান অভিযুক্ত তৃণমূল উপপ্রধান। গোলমালের কথা স্বীকার করে আইনানুগ ব্যবস্থার আশ্বাস দেন বিডিও।

BDO অফিসে গেছিলেন বাংলা আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ জানাতে। কিন্তু, সেখানেই তৃণমূলের একাংশের রোষের শিকার হতে হয় সিপিএম নেতাকে। বিহিত চেয়ে "দিদি কে বলো"-তে ফোন করেন বিরোধী শিবিরের আক্রান্ত নেতা। ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায় বীরভূমের নলহাটি ১নং ব্লক অফিস চত্বরে।

স্থানীয় সূত্রে খবর, আবাস যোজনার তালিকা নিয়ে নলহাটি ১ নং ব্লকের অফিসে এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে মিটিং ডাকা হয়। অভিযোগ, সেখানেই কলিঠা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে নালিশ করেন সিপিএমের পঞ্চায়েত সদস্য। অভিযোগ, এরপরেই সিপিএমের পঞ্চায়েত সদস্যের ওপর চড়াও হন তৃণমূল উপপ্রধান সেলিম শেখ ও তাঁর দলবল। বিডিও অফিস চত্বরেই, সিপিএম নেতাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

যদিও মারধরের অভিযোগ এড়িয়ে পাল্টা যুক্তি সাজান অভিযুক্ত তৃণমূল উপপ্রধান।

যদিও অফিস চত্বরে দু'পক্ষের মধ্যে গন্ডগোলের কথা স্বীকার করে নেন বিডিও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
Birbhum Tulu Mondal: পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget