এক্সপ্লোর

Visva Bharati News: ছাত্র বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী, ৫ ঘণ্টার বেশি সময় ধরে ঘেরাও রেজিস্ট্রার

তালা লাগিয়ে দেওয়া হয় বেশ কিছু দফতরে।  সেখান থেকে এরপর পড়ুয়ারা মিছিল করে সঙ্গীত ভবনে আসেন। সেখানেও গেট টপকে তাঁরা ভিতরে ঢুকে পড়েন।

আবীর ইসলাম, বীরভূম: হস্টেল খোলা-সহ তিন দফা দাবিতে ফের ছাত্র বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী। আজ এই দাবিতে মিছিল করেন পড়ুয়ারা। পাঠভবন চত্বরে গেট টপকে তাঁরা ভিতরে ঢুকলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসা শুরু হয়। সেই সময় পাঠভবনে যে সব ক্লাস চলছিল, তা বন্ধ করে দেন বিক্ষোভকারী পড়ুয়ারা।  তালা লাগিয়ে দেওয়া হয় বেশ কিছু দফতরে।  

সেখান থেকে এরপর পড়ুয়ারা মিছিল করে সঙ্গীত ভবনে আসেন। সেখানেও গেট টপকে তাঁরা ভিতরে ঢুকে পড়েন। যাঁর ক্লাস করছিলেন, তাঁদের বের করে দেওয়া হয়। এর পর শিক্ষাভবনে এসে একের পর এক দফতরে তালা লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। রেজিস্ট্রারের অফিসে ঢুকে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। ৫ ঘণ্টার বেশি সময় ধরে ঘেরাও রেজিস্ট্রার। উল্লেখ্য, দীর্ঘক্ষন বিক্ষোভের জেরে অসুস্থ হয়ে পড়েন এক ছাত্রী। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে বিশ্বভারতীর হাসপাতলে। বিশ্বভারতী কর্তৃপক্ষ ইতিমধ্য়েই বিক্ষোভকারী পড়ুয়াদের সঙ্গে কথা বলতে এসেছেন। 

স্কুল-কলেজ চালু হয়ে গিয়েছে সর্বত্র। শিথিল হয়ে গিয়েছে কোভিড বিধিও (COVID Restrictions)। অথচ বিশ্বভারতীর হস্টেল বন্ধ এখনও। তা নিয়ে ছাত্র বিক্ষোভে ফের উত্তাল বিশ্বভারতী (Visva Vharati)। সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ চলছে বিশ্ববিদ্যালয় চত্বরে। অবিলম্বে হস্টেল (Demand of reopening Hostel) খুলে দিতে হবে বলে দাবি জানাচ্ছেন পড়ুয়ারা।

হস্টেল খোলা-সহ তিন দফা দাবিতে সোমবার ফের উত্তাল হয় বিশ্বভারতী। সকাল ৯টা নাগাদ ফার্স্ট গেট থেকে মিছিল শুরু হয়। মিছিল আটকাতে কর্তৃপক্ষের তরফে তালা ঝুলিয়ে দেওয়া হয় পাঠভবন চত্বরের ফটকে। কিন্তু ফটক টপকেই ভিতরে ঢুকে পড়েন বিক্ষোভকারী পড়ুয়াদের একাংশ। তাতে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা।

এর পর পাঠভবনে ওই সময় যে সমস্ত ক্লাস চলছিল, তা বন্ধ করে দেন বিক্ষোভকারী পড়ুয়ারা। তালা ঝুলিয়ে দেওয়া হয় বিশ্বভারতীর একাধিক দফতরে (Birbhum News)। সেখান থেকে মিছিল করে তার পর সঙ্গীত ভবনে এসে পৌঁছন পড়ুয়ারা। সেখানেও ফটক টপকেই ভিতরে ঢোকেন তাঁরা। সেই সময় সঙ্গীত ভবনে যাঁরা ক্লাস করছিলেন, তাঁদের বার করে দেওয়া হয়।

তবে বিক্ষোভ সেখানেই থেমে থাকেনি। এর পর শিক্ষাভবনে এঢুকে একের পর এক দফতরে তালা জুলিয়ে দেন বিক্ষোভকারী পড়ুয়ারা। বিশ্বভারতী কর্তৃপক্ষ আগেই জানিয়েছিলেন, সাফ-সাফাইয়ের কাজ শেষ হলেই হস্টেল খুলে যাবে। এ দিন নতুন করে বিক্ষোভ মাথাচাড়া দেওয়ায় বিশ্বভারতীর এক শিক্ষক জানান, পড়ুয়াদের দাবি-দাওয়া পর্যালোচনা করে দেখা হবে।

সেরা শিরোনাম

Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget