এক্সপ্লোর

Birbhum Weather Update: রেমালের ল্যান্ডফল হলে, বীরভূমে তার প্রভাব পড়বে কতটা?

Birbhum Weather Update Cyclone Remal: রেমাল সতর্কতার মধ্যেই নজর রাখা যাক বীরভূমের আবহাওয়াতে। দেখে নেওয়া যাক, সপ্তাহান্তে, ২৫ মে, শনিবার কেমন থাকবে বীরভূমের আকাশ? 

বীরভূম: কখনও ফণী, কখনও আয়লা, কখনও আমফান। আর  এবার রেমাল! নতুন ঘূর্ণীঝড়ের দিকেই এখন নজর সবার। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে,  অতি গভীর নিম্নচাপ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে দক্ষিণ প্রান্তে চেন্নাই উপকূলের প্রায় ২০০ কিলোমিটার দূরে জলের ওপর দিয়ে অত্যন্ত ধীর গতিতে প্রচুর শক্তি সঞ্চয় করতে করতে ক্রমশঃ উত্তর - উত্তর পূর্ব দিকে এগোচ্ছে। রেমাল সতর্কতার মধ্যেই নজর রাখা যাক বীরভূমের আবহাওয়াতে। দেখে নেওয়া যাক, সপ্তাহান্তে, ২৫ মে, শনিবার কেমন থাকবে বীরভূমের আকাশ? 

শনিবার বীরভূমের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। রেমাল সতর্কতা থাকলেও, বীরভূমে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। রেমালের ল্যান্ডফল নিয়েও এখনও কোনও স্পষ্ট নির্দেশ নেই। দুপুরের দিক থেকে কিছুটা মেঘলা আকাশ হতে পারে বীরভূমে, তবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। সন্ধেবেলাও মেঘ থাকতে পারে আকাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৮৪ শতাংশ।

বীরভূমের ভৌগলিক অবস্থান (Birbhum Geographical Location):  বীরভূম, বর্ধমান বিভাগের উত্তরতম জেলা। আকারে এই জেলা ত্রিকোণ, যার নিম্নস্থ বাহুটি তৈরি করেছে অজয় নদী (Ajay River)। বীরভূমের পশ্চিম ও উত্তর সীমান্ত বরাবর প্রসারিত ঝাড়খণ্ড (Jharkhand)। পূর্বদিকে অবস্থিত মুর্শিদাবাদ (Murshidabad)। ভৌগোলিক বিচারে এই অঞ্চল ছোটনাগপুর মালভূমির উত্তর-পূর্বাংশে অবস্থিত। জেলাটির পশ্চিম দিকে প্রাকৃতিকভাবে পাথুরে গঠনে তৈরি হয়েছে মামা ভাগ্নে পাহাড় যা দুবরাজপুর (Dubrajpur) শহরের সন্নিকটে অবস্থিত।  বীরভূমের পশ্চিমাংশ অতীতে বজ্জভূমি বা বজ্রভূমি নামে পরিচিত ছিল। জেলার পূর্বাংশ অপেক্ষাকৃত উর্বরতর। বীরভূমকে বলা হয় রাঙামাটির দেশ। এই জেলার ভূসংস্থান ও সাংস্কৃতিক ঐতিহ্য পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার তুলনায় কিছুটা আলাদা। জেলাটির পশ্চিমাঞ্চল ছোটনাগপুর মালভূমির (Chhotanagpur) অন্তর্গত ঝোপঝাড়ে পরিপূর্ণ একটি এলাকা। এই অঞ্চলটি পশ্চিমদিক থেকে ক্রমশ ঢালু হয়ে নেমে এসে মিশেছে পূর্বদিকের পলিগঠিত উর্বর কৃষিজমিতে।

আপেক্ষিক জলবায়ু (Birbhum Climate): বীরভূম জেলার পশ্চিমাংশের জলবায়ু (Climate) শুষ্ক ও চরম প্রকৃতির। পূর্বাংশের জলবায়ু  তুলনামূলক মৃদু। গ্রীষ্মে (Summer) তাপমাত্রার পারদ ৪০º সেলসিয়াস ছাড়িয়ে যায়। শীতকালে (Winter) আবার  ১০º সেলসিয়াসের নিচেও নামে পারদ। সাধারণত, মার্চের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত থাকে উষ্ণ আবহাওয়া। জুনের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত বর্ষাকাল এবং অক্টোবরের মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত শীতল আবহাওয়া থাকে। জেলার পশ্চিমাংশের বৃষ্টিপাত পূর্বাংশের তুলনায় অধিক। বর্ষায় রাজনগর ও নানুরে বার্ষিক বৃষ্টিপাতের (Annual Rainfall) পরিমাণ যথাক্রমে ১৪০৫ মিলিমিটার ও ১২১২ মিলিমিটার।

বীরভূমের আজকের আবহাওয়া (Birbhum Today Weather) : শনিবার বীরভূমের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। রেমাল সতর্কতা থাকলেও, বীরভূমে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। রেমালের ল্যান্ডফল নিয়েও এখনও কোনও স্পষ্ট নির্দেশ নেই। দুপুরের দিক থেকে কিছুটা মেঘলা আকাশ হতে পারে বীরভূমে, তবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। সন্ধেবেলাও মেঘ থাকতে পারে আকাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৮৪ শতাংশ।

সূর্যোদয় (Sunrise) -  সকাল ০৪.৫৩

সূর্যাস্ত (Sunset) -  বিকেল ০৬.১৭

বঙ্গের আজকের আবহাওয়া ( West Bengal Weather):  এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের যা অভিমুখ তাতে সুন্দরবনের উপকূল এলাকায় হতে পারে ল্যান্ডফল।  কিছু কিছু আন্তর্জাতিক আবহাওয়া মডিউল দাবি করছে এটি শেষ মুহূর্তে স্থলভাগের একেবারে কাছাকাছি এসে সামান্য রিকার্ভ বা অভিমুখ পরিবর্তন করবে। দীঘা মোহনা সংলগ্ন এলাকায় কাছাকাছিও এটি আছড়ে পড়তে পারে। এর ফলে রবিবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হবে। উপকূল লাগোয়া এলাকায় বেশি বৃষ্টি হওয়ার কথা আর সমতলে কিছুটা কম। সঙ্গে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।  

 

আরও পড়ুন: Chiranjeet Chakraborty: 'রাজকুমার.. রাজকুমার' ফিসফিস, মধ্যরাতে গাড়ির পাশে কার ছায়া দেখেছিলেন চিরঞ্জিৎ?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
Tulu Mondal: হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget