এক্সপ্লোর

Birbhum Weather Update: উধাও শীত? বীরভূমের তাপমাত্রা ছুঁতে পারে ৩০ ডিগ্রিও!

Birbhum Weather Update News: নভেম্বরের শেষ হলেও হঠাৎ উধাও শীতের আমেজ। আজ সকালের দিকে বীরভূমের তাপমাত্রা পৌঁছতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

কলকাতা: নিম্নচাপের প্রভাবে হঠাৎ তাপমাত্রা বেড়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়েই। সকাল থেকে মেঘলা আকাশ, এমনকি শীতের আমেজ তেমন টের পাওয়া যাচ্ছে না সন্ধে হলেও। সোমবারের মতো আবহাওয়ার একই প্রকৃতি থাকবে মঙ্গলবারেও। দেখে নেওয়া যাক সপ্তাহের দ্বিতীয় কাজের দিনে কেমন থাকবে বীরভূমের আকাশ? 

নভেম্বরের শেষ হলেও হঠাৎ উধাও শীতের আমেজ। আজ সকালের দিকে বীরভূমের তাপমাত্রা পৌঁছতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে চড়া রোদ নয়, সকালের দিকে আংশিক মেঘলাই থাকবে আকাশ। রাতের দিকে আকাশে মেঘের পরিমাণ বাড়বে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৯ ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৬২ শতাংশ। রাতের দিকে সেই আর্দ্রতার পরিমাণ বাড়তে পারে ৭৯ শতাংশ পর্যন্ত। তবে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। 

বীরভূমের ভৌগলিক অবস্থান (Birbhum Geographical Location):  বীরভূম, বর্ধমান বিভাগের উত্তরতম জেলা। আকারে এই জেলা ত্রিকোণ, যার নিম্নস্থ বাহুটি তৈরি করেছে অজয় নদী (Ajay River)। বীরভূমের পশ্চিম ও উত্তর সীমান্ত বরাবর প্রসারিত ঝাড়খণ্ড (Jharkhand)। পূর্বদিকে অবস্থিত মুর্শিদাবাদ (Murshidabad)। ভৌগোলিক বিচারে এই অঞ্চল ছোটনাগপুর মালভূমির উত্তর-পূর্বাংশে অবস্থিত। জেলাটির পশ্চিম দিকে প্রাকৃতিকভাবে পাথুরে গঠনে তৈরি হয়েছে মামা ভাগ্নে পাহাড় যা দুবরাজপুর (Dubrajpur) শহরের সন্নিকটে অবস্থিত।  বীরভূমের পশ্চিমাংশ অতীতে বজ্জভূমি বা বজ্রভূমি নামে পরিচিত ছিল। জেলার পূর্বাংশ অপেক্ষাকৃত উর্বরতর। বীরভূমকে বলা হয় রাঙামাটির দেশ। এই জেলার ভূসংস্থান ও সাংস্কৃতিক ঐতিহ্য পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার তুলনায় কিছুটা আলাদা। জেলাটির পশ্চিমাঞ্চল ছোটনাগপুর মালভূমির (Chhotanagpur) অন্তর্গত ঝোপঝাড়ে পরিপূর্ণ একটি এলাকা। এই অঞ্চলটি পশ্চিমদিক থেকে ক্রমশ ঢালু হয়ে নেমে এসে মিশেছে পূর্বদিকের পলিগঠিত উর্বর কৃষিজমিতে।

আপেক্ষিক জলবায়ু (Birbhum Climate): বীরভূম জেলার পশ্চিমাংশের জলবায়ু (Climate) শুষ্ক ও চরম প্রকৃতির। পূর্বাংশের জলবায়ু  তুলনামূলক মৃদু। গ্রীষ্মে (Summer) তাপমাত্রার পারদ ৪০º সেলসিয়াস ছাড়িয়ে যায়। শীতকালে (Winter) আবার  ১০º সেলসিয়াসের নিচেও নামে পারদ। সাধারণত, মার্চের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত থাকে উষ্ণ আবহাওয়া। জুনের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত বর্ষাকাল এবং অক্টোবরের মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত শীতল আবহাওয়া থাকে। জেলার পশ্চিমাংশের বৃষ্টিপাত পূর্বাংশের তুলনায় অধিক। বর্ষায় রাজনগর ও নানুরে বার্ষিক বৃষ্টিপাতের (Annual Rainfall) পরিমাণ যথাক্রমে ১৪০৫ মিলিমিটার ও ১২১২ মিলিমিটার।

বীরভূমের আজকের আবহাওয়া (Birbhum Today Weather) : নভেম্বরের শেষ হলেও হঠাৎ উধাও শীতের আমেজ। আজ সকালের দিকে বীরভূমের তাপমাত্রা পৌঁছতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে চড়া রোদ নয়, সকালের দিকে আংশিক মেঘলাই থাকবে আকাশ। রাতের দিকে আকাশে মেঘের পরিমাণ বাড়বে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৯ ডিগ্রি সেলসিয়াস।

সূর্যোদয় (Sunrise) -  সকাল ০৬.০৩

সূর্যাস্ত (Sunset) -  বিকেল ১৬.৫১

বঙ্গের আজকের আবহাওয়া ( West Bengal Weather):  জাঁকিয়ে শীত ( Winter Update ) পড়ার আগেই ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের (Depression ) ভ্রুকুটি। দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ থাইল্যান্ড সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সোমবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। শক্তি বাড়িয়ে তা গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে বদলে যেতে পারে। সতর্ক ভারতীয় মৌসম ভবন ( IMD )। আবহাওয়া দফতর সূত্রে শেষ পাওয়া খবর অনুসারে, আগামী ১২ ঘন্টায় তা নিম্নচাপ হবে। পরবর্তী দু’দিনে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। প্রাথমিকভাবে এর অভিমুখ পশ্চিম ও উত্তর পশ্চিম দিক অর্থাৎ অন্ধ্রপ্রদেশ উপকূল।‌ এরপর তা শক্তি বাড়িয়ে গতিপথ পরিবর্তন করার সম্ভাবনা। উত্তর বঙ্গোপসাগরের দিকে অভিমুখ হতে পারে বলে অনুমান আবহবিদদের। শক্তি বাড়িয়ে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় কিনা সেদিকেই নজর আবহবিদদের। এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে ‘মিগজাউম’, মায়ানমারের দেওয়া নাম।

আরও পড়ুন: Parambrata-Piya Marriage: 'অনেক বয়সে বিয়ে করলে যেমন লাগে', রেজিস্ট্রি সেরে 'খুনসুটি' করে প্রতিক্রিয়া পরমব্রতর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget