এক্সপ্লোর

Parambrata-Piya Marriage: 'অনেক বয়সে বিয়ে করলে যেমন লাগে', রেজিস্ট্রি সেরে 'খুনসুটি' করে প্রতিক্রিয়া পরমব্রতর

Parambrata Chatterjee Wedding: অভিনেতার যোধুপুর পার্কের বাড়িতে সোমবার, ২৭ নভেম্বর, রেজিস্ট্রি ম্যারেজের আয়োজন করা হয় পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর।

অতসী মুখোপাধ্যায়, কলকাতা: টলিউডের 'মোস্ট এলিজিবল ব্যাচেলর' তকমা এবার মুছে গেল পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee Marriage) জীবন থেকে। দাম্পত্য জীবনে পা রাখলেন অভিনেতা। মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তীকে (Piya Chakraborty) বিয়ে করলেন তিনি। বিয়ের পর সাংবাদিকদের মুখোমুখিও হন অভিনেতা। 

ঘরোয়া অনুষ্ঠানে, ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিয়ে সারলেন পরম-পিয়া

অভিনেতার যোধুপুর পার্কের বাড়িতে সোমবার, ২৭ নভেম্বর, রেজিস্ট্রি ম্যারেজের আয়োজন করা হয় পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর। এদিন পরমব্রত এবং পিয়ার পরিবারের সদস্যরা ছাড়া দু'জনের ঘনিষ্ঠ কিছু বন্ধু উপস্থিত হন বিয়েতে। তত্ত্বের মিষ্টি নিয়ে হাজির হন অভ্যাগতরা।

অনেকদিন ধরেই পরমব্রত এবং পিয়ার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল টলিপাড়ায়। যদিও তাঁরা নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কখনও মুখ খোলেননি। বিয়ের সিদ্ধান্তের কথাও এতদিন গোপনই রেখেছিলেন। সোমবার পিয়ার হাত ধরেই নতুন জীবনের পথে পা বাড়ালেন পরমব্রত চট্টোপাধ্যায়। সূত্রের খবর, এদিনের মেনুতে ছিল ভাত, ডাল, মাছ, মাংস, চাটনি, মিষ্টি। উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ ২৫ থেকে ৩০ জন।

বিয়ের পর পরমব্রত চট্টোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন। 'অনেক বয়সে বিয়ে করলে যেমন লাগে', প্রথম প্রতিক্রিয়াতেই মজা করে বলেন পরম। অভিনেতার কথায়, 'শুধুমাত্র বন্ধুদের বাড়িতে আমাদের একটু খাওয়া-দাওয়া হবে আত্মীয় স্বজনদের সঙ্গে। আমার ছোটবেলার এক বন্ধুর বাড়িতে। ব্যাস! এটুকুই। আর কিছু না।' নিজেই জানালেন যেটুকু নিয়ম পালন করতে হয় সেটুকুই আজ হয়েছে, রীতি মেনে বিয়ে নয়। এই প্রসঙ্গে অভিনেতা বলেন, 'ব্যাপারটা খুব ব্যক্তিগত রাখতে চেয়েছি প্রথম থেকেই, তাই রেখেছি। শুধু আমাদের দুজনের পরিবার উপস্থিত ছিল। বন্ধুর বাড়িতেও তাই থাকবে, গুটিকয়েক লোকজন। পরে হয়তো বড় করে অনুষ্ঠান করার ইচ্ছা আছে।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Parambrata Chattopadhyay (@parambratachattopadhyay)

আরও পড়ুন: 'Ram Krishnaa': নিয়তির খেলা, কর্তব্য ও ভালবাসার টানাপোড়েনে জর্জরিত রাম, কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প?

বিয়ের পর নিজের সোশ্যাল মিডিয়ায় তিনটি ছবি শেয়ার করে নেন পরম। সেখানেই দেখা গেল কমলা পাঞ্জাবী, সাদা পাজামা ও জহর কোটে সেজেছিলেন অভিনেতা। পিয়ার পরনে ছিল সাদা ও লাল শাড়ি। হালকা সাজেই দেখা গেল পিয়াকে। অভিনেতার পোস্টে শুভেচ্ছার বন্যা। মিমি চক্রবর্তী, রাইমা সেন, অনিন্দিতা বসু, শ্রুতি দাস, মনামী ঘোষ প্রমুখ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় লেখেন, 'ওয়েডলক সোসাইটিতে স্বাগত'। অরিন্দম শীল, সৌরভ দাস, শুভশ্রী গঙ্গোপাধ্যায় প্রমুখ শুভেচ্ছা জানান নতুন দম্পতিকে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

সেরা শিরোনাম

Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
Nushrratt Bharuccha: অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget