এক্সপ্লোর

Anubrata Mondal News : 'সুপারের নির্দেশেই তিনি অনুব্রতর বাড়িতে', ডা. চন্দ্রনাথের বয়ানের পর এবার CBI নজরে সুপার বুদ্ধদেব মুর্মু

সরকারি চিকিত্সক ডা. চন্দ্রনাথ অধিকারী দাবি করেন, সুপারের নির্দেশেই তিনি অনুব্রতর বাড়িতে গিয়ে সাদা কাগজে প্রেসক্রিপশন লিখে দেন।

কলকাতা : গরুপাচার মামলায় ( Cow Smuggling )  অনুব্রত মণ্ডলকে ( Anubrata Mondal ) গ্রেফতারের পর এবার সিবিআইয়ের (CBI ) নজরে বোলপুর ( Bolpur ) মহকুমা হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মু। দ্রুত জিজ্ঞাসাবাদের সম্ভাবনা। এর আগে চিকিত্সক চন্দ্রনাথ অধিকারীর বয়ান রেকর্ড করে সিবিআই। সরকারি চিকিত্সক দাবি করেন, সুপারের নির্দেশেই তিনি অনুব্রতর বাড়িতে গিয়ে সাদা কাগজে প্রেসক্রিপশন লিখে দেন। শুক্রবার বোলপুরের সরকারি চিকিত্সক চন্দ্রনাথ অধিকারীর  ( Dr Chandranath Ahikari ) বয়ান রেকর্ড করে সিবিআই  । চিকিত্সকের বাড়িতে গিয়ে বয়ান রেকর্ড করেন আধিকারিকরা। কেন্দ্রীয় গোয়েন্দাদের ৩ জনের দল যায় চিকিত্সকের বাড়িতে । তিনি জানান, আগে যা বলেছিলাম, সিবিআই-কেও তাই বলেছি।

আগে কী জানিয়ে ছিলেন ডা. চন্দ্রনাথ ?
কিছুদিন আগেই বীরভূম থেকে এসএসকেএমে শারীরিক পরীক্ষার জন্য এসেছিলেন অনুব্রত মণ্ডল  (Anubrata Mandal) । সিবিআই সমন উপেক্ষা করে কলকাতায় আসা অনুব্রতকে হাসপাতালে ভর্তি করার দরকার নেই বলেই জানিয়ে দিয়েছিল এসএসকেএমের ৭ চিকিৎসকের মেডিক্যাল বোর্ড। তার পরের দিনই অনুব্রত মণ্ডলের বাড়িতে তাঁকে দেখতে যান বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। সকালের দিনে তিনি বলেছিলেন, উদ্বেগ ও ডিপ্রেসনে থাকা অনুব্রতকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। যদিও সেদিন রাতেই বিস্ফোরক দাবি করেছিলেন তিনি।

অনুব্রত মণ্ডলকে জেরা
এর পাশাপাশি, আজ সকাল থেকেই অনুব্রত মণ্ডলকে জেরা করবে সিবিআই। সিবিআই সূত্রে দাবি, অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের সঙ্গে নিয়মিত কথা হত এনামুল হকের।

গরুর হাটের মালিকের সঙ্গেও কথা হত সায়গলের
বীরভূমের ইলামবাজারের গরুর হাটের মালিকের সঙ্গেও কথা হত সায়গলের। সিবিআই আধিকারিকরা জানতে চাইতে পারেন, অনুব্রত এই কারবারের ব্যাপারে কতটা ওয়াকিবহাল ছিলেন? সায়গলের ফোনে তাঁর সঙ্গে এনামুল বা লতিফের কথা হয়েছিল কি না। কথা হয়ে থাকলে, কী কথা হয়েছিল? গরুর কারবারের আর্থিক লেনদেনের বিষয়ে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি কী জানেন? মূলত সায়গলের সঙ্গে এনামুল বা লতিফের ফোনে কথোপকথনের থেকে যে সব সূত্র মিলেছে, তা নিয়েই জেরা করা হবে অনুব্রতকে। এছাড়াও জানতে চাওয়া হবে অনুব্রতর আয়ের উত্স। 

আরও পড়ুন :

রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
                                                                     

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget