এক্সপ্লোর

Bolpur: মৃত রোগীকে রেফার সরকারি হাসপাতালে, বোলপুরের নার্সিংহোমে ধুন্ধুমার

Bolpur Nurshing Home:

আবীর ইসলাম, বীরভূম: ইউটেরাসে (Uterous) অপারেশন (Operation) করাতে এসে রোগিণীর মৃত্যু ঘিরে বোলপুরের (Bolpur) নার্সিংহোমে (Nurshing Home) ধুন্ধুমার। রোগীর মৃত্যুর পর পরিবারকে না জানিয়ে সরকারি হাসপাতালে (Govt Hospital) স্থানান্তরিত করার অভিযোগ। এ নিয়ে মুখ খুলতে চায়নি নার্সিংহোম কর্তৃপক্ষ। মৃত অবস্থায় রোগিণীকে আনা হয়েছিল বলে জানিয়েছে বোলপুর মহকুমা হাসপাতাল।


বোলপুরের এক নার্সিংহোমের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। নার্সিংহোমে রোগীর মৃত্যুর পর সরকারি হাসপাতালে দেহ নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের। সরকারে হাসপাতালে আনার পরই মৃত ঘোষণা রোগীকে। নার্সিংহোমের বিরুদ্ধে চিকিত্‍সায় গাফিলতির অভিযোগ রোগীর পরিবারের। চাঞ্চল্যকর এই অভিযোগ উঠেছে বীরভূমের বোলপুরের এক নার্সিংহোমের বিরুদ্ধে।  

কী অভিযোগ? 

রোগীর পরিবার সূত্রে খবর, বোলপুরের বাইপাস কাশীপুর মোড়ের কাছে এই নার্সিংহোমে গত ১ জুলাই ভর্তি হয়েছিলেন ইলামবাজারের বাসিন্দা শনি মাড্ডি। তাঁর ইউটেরাসে সংক্রমণ ছিল। ২ জুলাই অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর সকালে ভালই ছিলেন রোগী। রোগীর পরিবারের অভিযোগ, ওই দিন রাতেই অবস্থার অবনতি হয়। অভিযোগ, পরিবারকে না জানিয়ে নার্সিংহোমের তরফে রাত ২টো নাগাদ রোগীকে নিয়ে যাওয়া হয় বোলপুর মহকুমা হাসপাতালে।   

বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিত্‍সকরা রোগীকে মৃত ঘোষণা করেন। রোগীর পরিবারের অভিযোগ, নার্সিংহোমেই চিকিত‍সার গাফিলতিতে মৃত্যু হয়েছে শনি মাড্ডির। তারপর গাফিলতি ধামাচাপা দিতে রোগীকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে পরিবারের অভিযোগ। 

আরও পড়ুন, কুমিরকে বিয়ে করলেন মেয়র! আজব কাণ্ডে হতবাক বিশ্ব    

রবিবার সকালে রোগীর পরিজন নার্সিংহোমের গেটের সামনে বিক্ষোভ দেখান। নার্সিংহোমের কর্মীদের বাইরে করে গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। পরে বোলপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

মৃতার স্বামী বলেন, "ভর্তি করেছিলাম। যখন নার্সিংহোম থেকে হাসপাতালে নিয়ে যায়, তখন আমাদের কিছু জানানো হয়নি।  নার্সংহোম কর্তৃপক্ষ গাড়িতে নিয়ে যায়। আজ সকালে গিয়ে জানতে পারলাম। নার্সিংহোম বলে, চিন্তার কছু নেই। একানে এসে দেখলাম মারা গেছে। নার্সিংহোমে মারা গিয়েছিল, তা আমাদের বলা হয়নি।" মৃতার ভাই  বলেন, "আমাদের না জানিয়ে হাসপাতালে নিয়ে যায়। নার্সিংহোমে মৃত্যু হয়েছে। নার্সিংহোম কর্তৃপক্ষ দায় ঝাড়ার জন্য হাসপাতালে নিয়ে গিয়েছিল। বোলপুর হাসপাতাল জানানয়, সেখান মৃত অবস্থায় আনা হয়েছিল।"

এ বিষয়ে নার্সিংহোমের আধিকারিক সামসুদ্দিন মোল্লার  প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হয়। কিন্তু তিনি ক্যামেরা দেখেই এড়িয়ে যান। যদিও বোলপুর মহকুমা হাসপাতালের সুপার জানিয়েছেন, মাড্ডির মৃত্যু হয়েছে বাইরে। এখানে আনার পর চিকিত্‍সকরা মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানানো হয়েছে, রোগীর পরিবারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Tulu Mondal: ৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget