এক্সপ্লোর

Bolpur: শাসক-নেতার কাছে মেয়েকে দিয়ে আসার অভিযোগ, বোলপুরে নাবালিকা গণধর্ষণে গ্রেফতার বাবা

Bolpur Incident: নির্যাতিতার পরিবারের অভিযোগ, বহুদিন আগে তৃণমূল পঞ্চায়েত সদস্যের কাছ থেকে লক্ষাধিক টাকা ধার নেন নাবালিকার বাবা।

আবির ইসলাম, বোলপুর: বোলপুরের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেফতার করল পুলিশ। ধৃত আরও ২ জন। এই নিয়ে গণধর্ষণের বিরুদ্ধে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪। এর আগে তৃণমূলের পঞ্চায়েত সদস্য দীপ্তিমান ঘোষকে গ্রেফতার করা হয়। 

পরিবারের কী অভিযোগ? 

নির্যাতিতার পরিবারের অভিযোগ, বহুদিন আগে তৃণমূল পঞ্চায়েত সদস্যের কাছ থেকে লক্ষাধিক টাকা ধার নেন নাবালিকার বাবা। কিন্তু, সেই টাকা শোধ করতে না পেরে ৩১ মার্চ শাসক-নেতার কাছে মেয়েকে দিয়ে আসে বাবা। গণধর্ষণের শিকার হয় নাবালিকা। অভিযোগ পরিবারের।                                                                                                             

আরও পড়ুন, "ওঁর হাঁপানি রয়েছে", একজনের হয়ে আরেকজনের ভোট দেওয়ার অভিযোগ আসানসোলে

নির্যাতিতার মাসতুতো দিদির দাবি, টাকা শোধ করতে না পেরে ৩১ মার্চ শাসক নেতার কাছে মেয়েকে দিয়ে আসে বাবা। গণধর্ষণের শিকার হয় নাবালিকা। তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছাড়াও গ্রামের দুই বাসিন্দা ও মেয়েটির বাবার নামও এই ঘটনায় জড়ায়। মঙ্গলবার বোলপুর থানায় নির্যাতিতার মাসতুতো দিদি অভিযোগ দায়ের করলে, পুলিশ তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করে।                      

একাধিক ধারায় মামলা রুজু: ধৃত তৃণমূল পঞ্চায়েত সদস্য দীপ্তিমান ঘোষের অবশ্য দাবি, “আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে, আমাকে ফাঁসানো হয়েছে, আমি নির্দোষ। পুলিশ জানিয়েছে,  এই ঘটনায় ৩৭৬ D ধারায় গণধর্ষণ, ৫০৬ নম্বর ধারায় হুমকি ও পকসো আইনে মামলা রুজু হয়েছে। বীরভূমের পুলিশ সুপার (Police Super, Birbhum) নগেন্দ্রনাথ ত্রিপাঠী বলেন, “তদন্ত শুরু করেছি, একাধিক ধারায় মামলা হয়েছে, মেয়েটি হাসপাতালে ভর্তি আছে।’’ পুলিশ একজনকে গ্রেফতার করতে পারলেও, এখনও অধরা নাবালিকার বাবা-সহ আরও দুই অভিযুক্ত।                  

 

 

 

সেরা শিরোনাম

Gangarampur News: স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
West Bengal News Live Updates: কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতি মামলায় চার্জশিট পেশ, ইস্যু করা DCR-এর প্রায় ৯৯.৬ শতাংশই জাল
টুলু মণ্ডলের DCR জালিয়াতি মামলায় চার্জশিট পেশ, ইস্যু করা DCR-এর প্রায় ৯৯.৬ শতাংশই জাল

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget